নেপালের রাজধানী কাঠমান্ডু ও এর আশেপাশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়।
এশিয়া
ইসরায়েল-লেবানন সীমান্তে লড়াই অব্যাহত রয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি হালনাগাদ মৃতের সংখ্যা জানিয়েছে। বর্তমান উত্তেজনায় নিহত হিজবুল্লাহর মোট সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। তাদের হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার স্কুল, হাসপাতাল, মসজিদ ও গির্জাও। এবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরাইল।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা গাজা থেকে বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন শহরে রকেট বর্ষণ অব্যাহত রেখেছে। এর জেরে অন্তত ১৮টি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইসরায়েল।
ফিলিস্তিন-ইসরায়েল সংকটের একটা কঠিন সময় চলছে। হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় গোলাবর্ষণ করে যাচ্ছে।
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে ২১০ ইসরাইলি বন্দী রয়েছে বলে স্বীকার করেছে ইসরাইলের সামরিক বাহিনী।
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস শাসিত গাজা উপত্যকায় জ্বালানি প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি।
মিসর ও জর্ডানে অবস্থানরত নাগরিকদের দ্রুত সে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে ইসরাইল। সেইসাথে আঞ্চলিক অন্য দেশগুলোতেও ভ্রমণ না করার নির্দেশ দেয়া হয়েছে।
ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষে এই পর্যন্ত কমপক্ষে ২২ সাংবাদিক নিহত হয়েছে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট এই তথ্য জানিয়েছে।
গাজা উপত্যকার আবাসন খাতের অন্তত ৩০শতাংশ ধ্বংস বা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে |হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভীড়ে আবেঘগন পরিস্থিতি বিরাজ করছে।
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ চার বছর পর শনিবার বিকেলে দেশে ফিরেছেন। তিনি িএ সময় চিকিৎসা উপলক্ষে স্বেচ্ছানির্বাসনে ছিলেন।
অপরদিকে হামাসের হামলায় ইসরাইলে প্রায় এক হাজার ৪০০ জন নিহত হয়েছেন। এ ছাড়া হামাসের হাতে আটক রয়েছে দুই শতাধিক মানুষকে ইসরাইল থেকে জিম্মি করেছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে।
১৯৬৭ সালের সীমানা অনুযায়ী, ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে বলে জানিয়েছেন সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
শুক্রবার গালফ কো–অপারেশন কাউন্সিল (জিসিসি) ও অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) যৌথ সম্মেলনে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
টানা দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ গাজা। অবশেষে ত্রাণ পণ্যবাহী ট্রাক রাফাহ ক্রসিং দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বিষয়টি নিশ্চিত করেছে।
গাজা উপত্যকায় আজ ভোরে ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই।
এখন থেকেই ভিসা ছাড়াই ইসরায়েলের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। তারা ভিসা ছাড়া সর্বোচ্চ ৯০ দিন ওয়াশিংটনে অবস্থান করার সুযোগ পাবেন।