এশিয়া

ভারতে এক দিনে ১২ নবজাতকসহ ২৪ রোগীর মৃত্যু

ভারতে এক দিনে ১২ নবজাতকসহ ২৪ রোগীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১২জন নবজাতকসহ ২৪ রোগী মারা গেছেন। মহারাষ্ট্রের নান্দেদের শঙ্কররাও চৌহান সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

অর্থ জালিয়াতি মামলায় ট্রাম্পের বিচার শুরু

অর্থ জালিয়াতি মামলায় ট্রাম্পের বিচার শুরু

আর্থিক জালিয়াতির মামলায় নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার তিনি আদালতে হাজির হলে শুনানি শুরু হয়। বছরের পর বছর ধরে ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি করার অভিযোগ করা হয়েছে এই মামলায়।

১২ বছর পর সৌদিতে দূতাবাস খুলল ‍সিরিয়া

১২ বছর পর সৌদিতে দূতাবাস খুলল ‍সিরিয়া

কয়েক মাস ধরেই সম্পর্ক পুনরায় জোড়া লাগাতে তোড়জোড় শুরু করে সৌদি আরব ও সিরিয়া। দুপক্ষের প্রচেষ্টায় অবশেষে দীর্ঘ ১২ বছর পর রিয়াদে দূতাবাস খুলেছে সিরিয়া।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: কিয়েভে মোতায়েন হচ্ছে ব্রিটিশ সেনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: কিয়েভে মোতায়েন হচ্ছে ব্রিটিশ সেনা

প্রথমবারের মতো প্রশিক্ষণ কর্মসূচির জন্য ইউক্রেনে ব্রিটিশ সেনা মোতায়েন হতে পারে। ব্রিটেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস এ কথা বলেছেন। বিষয়টি নিয়ে সামরিক কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে জানান। 

চিকিৎসায় নোবেল জয়ীর নাম ঘোষণা আজ

চিকিৎসায় নোবেল জয়ীর নাম ঘোষণা আজ

চলতি বছর নোবেল পুরস্কার কারা জিতে নিয়েছেন, তা ঘোষণা করতে যাচ্ছে নোবেল কমিটি। আজ সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। প্রতি বছরের মতো এবারো ধারাবাহিকভাবে চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তিসহ সবশেষ অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

দিল্লিতে আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ

দিল্লিতে আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ

ভারতের নয়াদিল্লিতে আফগান দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মোদি সরকারের কাছ থেকে সাহায্য না পাওয়ায় বন্ধ করতে বাধ্য হয়েছেন বলে দূতাবাসের কর্মীরা অভিযোগ করেছেন।

ইউক্রেনের আরো অঞ্চল অধিগ্রহণ করবে রাশিয়া: দিমিত্রি

ইউক্রেনের আরো অঞ্চল অধিগ্রহণ করবে রাশিয়া: দিমিত্রি

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘কিয়েভের নাৎসি সরকার পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত বিশেষ সামরিক অভিযান চলবে। জয় আমাদের হবে এবং রাশিয়ার সঙ্গে যুক্ত হবে আরও নতুন অঞ্চল।’

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী মোহাম্মদ মুইজু

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী মোহাম্মদ মুইজু

মালদ্বীপে ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বিরোধী দলীয় প্রার্থী মোহাম্মদ মুইজু (৪৫)। দ্বিতীয় দফার নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফলে তাকে জয়ী ঘোষণা করা হলো। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সান এমবি।

আফগানিস্তানে পাকিস্তানি তালেবান কমান্ডারদের ওপর রহস্যজনক হামলা বাড়ছে কেন?

আফগানিস্তানে পাকিস্তানি তালেবান কমান্ডারদের ওপর রহস্যজনক হামলা বাড়ছে কেন?

আফগানিস্তানের ক্ষমতায় তালেবানরা ২০২১ সালের অগাস্টে ফিরে আসার পর থেকেই সেদেশে নিষিদ্ধ চরমপন্থী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) কমান্ডারদের ওপর হামলা বাড়ছে।

পাকিস্তানে চোখ ওঠা রোগের পরিস্থিতি ভয়াবহ

পাকিস্তানে চোখ ওঠা রোগের পরিস্থিতি ভয়াবহ

পাকিস্তানে ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে কনজেক্টিভাইটিস বা চোখ ওঠা রোগ। এরই মধ্যে দেশটির পাঞ্জাব প্রদেশে এ রোগে আক্রান্তের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি পৌঁছেছে।

স্কটল্যান্ডে খালিস্তানিদের বিক্ষোভের মুখে ভারতীয় হাই কমিশনার

স্কটল্যান্ডে খালিস্তানিদের বিক্ষোভের মুখে ভারতীয় হাই কমিশনার

কানাডার পরে এবার স্কটল্যান্ডে খালিস্তানপন্থীদের বিক্ষোভ শুরু হয়েছে। স্কটল্যান্ডের একটি গুরুদ্ধারে প্রবেশের সময় ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামীকে বাধা দিয়েছে খালিস্তানপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর বিক্ষোভকারীরা।