১২ দিনের সফরে বিদেশ থেকে ফিরেই স্বাস্থ্যপরীক্ষা করালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মুখ্যমন্ত্রী কলকাতার এসএসকেএম হাসপাতালে যান।
এশিয়া
কারাবাখের বিচ্ছিন্নতাবাদীদের নিরস্ত্র করার জন্য আজারবাইজান ও রাশিয়া কাজ করছে বলে মন্তব্য করেছেন আজারবাইজানীয় সেনাবাহিনীর মুখপাত্র আনার ইভাজভ শুশা।
মিয়ানমারের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও সাবেক রাজধানী ইয়াঙ্গুন ও তার আশপাশের এলাকাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে।
ইসরায়েলের উত্তর সীমান্তের কাছে আইডিএফ (ইসরায়েলি নিরাপত্তা বাহিনী) ও লেবাননের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে।
নাইজেরিয়ার জামফারা রাজ্যে একটি বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকায় হামলা চালিয়ে ২৪ জন ছাত্রীসহ ৩০ জনেরও বেশি লোককে অপহরণ করেছে বন্দুকধারীরা।
ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলায় রুশ ৯ সৈন্য নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর এই হামলায় আরও ১৬ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে রাশিয়ার সামরিক বাহিনীর দুই জেনারেলও রয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যার সাথে সে দেশের সরকার ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তোলার পর ভারতে শিখদের জন্য 'খালিস্তান' নামে আলাদা রাষ্ট্রের দাবিটি নতুন করে আবার আলোচনায় এসেছে।
তাইওয়ানের একটি গলফ বল কারখানায় আগুন লেগে কমপক্ষে ছয় জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে শতাধিক মানুষ। নিহতদের মধ্যে তিনজন দমকলকর্মী রয়েছেন বলে শনিবার কর্মকর্তারা জানিয়েছেন।
সৌদি আরবের সাথে সমীকরণ বদলেছে ভারতের। সম্প্রতি ভারতে জি২০ শীর্ষ সম্মেলনের সময়ে দু’দেশের আটটি চুক্তি হয়েছে। প্রস্তাবিত ভারত-পশ্চিম এশিয়া-ইউরোপ আর্থিক করিডরেও অংশীদার সৌদি আরব।
মার্কিন সিনেটর বরার্ট মেনেন্দেজ ও স্ত্রী নাদাইনকে ঘুষ গ্রহণের অপরাধে অভিযুক্ত করা হয়েছে। বরার্ট মেনেন্দেজ নিউ জার্সি থেকে নির্বাচিত ডেমোক্র্যাট। ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিন ব্যবসায়ীকে রক্ষা করার বিনিময়ে স্বর্ণের বার, টাকা ও একটি মার্সিডিজ-বেঞ্জ গাড়ি ঘুষ হিসেবে গ্রহণ করেছে।
কানাডার নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়া বন্ধ করেছে ভারত। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এ ভিসা কার্যক্রম বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিএলএস ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি কানাডায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর দায়িত্বে রয়েছে।
ইন্দোনেশিয়ায় লীনা মুখোপাধ্যায় নামে পরিচিত টিকটক তারকা লীনা লুৎফিয়াওয়াতিকে একটি ভিডিওর জন্য দুই বছরের কারাদণ্ড এবং বিপুল অর্থ জরিমানা করা হয়েছে।
জাতিসংঘের সাধারণ সভায় বক্তৃতা করতে উঠে মঞ্চটির আমূল পরিবর্তনের দাবি জানালেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। তিনি বলেছেন, জাতিসংঘের সংস্কার প্রয়োজন। ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের ভবিষ্যৎ সংস্কার নিয়ে একটি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। খবর ডয়েচে ভেলের
সামরিক শক্তিতে একের এক তাক লাগানো সাফল্য দেখিয়ে চলছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। বিশেষ করে ড্রোন তৈরিতে তেহরানের ক্রমাগত সাফল্য বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে দেশটির প্রতিদ্বন্দ্বীদের।
বিশ্বের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্কের মালিক রুপার্ট মারডক। ফক্স নিউজের পাশাপাশি নিউজ কর্পের মালিকও তিনি। এই নিউজ কর্পের হাতে আছে ওয়াল স্ট্রিট জার্নাল এবং টাইমস গ্রুপ। যা গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে।
বিশ্বে প্রথম পানির নিচে মসজিদ নির্মাণ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির গুরুত্বপূর্ণ শহর দুবাইয়ে মসজিদটি নির্মাণ করা হবে।