ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ করা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী মাতেউজ মোরাভিকি এ তথ্য জানিয়েছেন। গতকাল (বুধবার) তিনি বলেন, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পরিবর্তে পোল্যান্ড এখন থেকে নিজের নিরাপত্তার দিকে মনোযোগ দেবে।
এশিয়া
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় সৌদি আরব এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ বিষয়ে তিনি বলেন, প্রতিদিন আমরা আরও ঘনিষ্ঠ হচ্ছি। আশা করি, আমরা এমন এক জায়গায় পৌঁছাতে পারব যা ফিলিস্তিনিদের জীবনকে সহজ করবে।
আগামী বছরের ২৪ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। চলতি বছরের নভেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আগামী জানুয়ারিতে হবে বলে বৃহস্পতিবার ইসিপির এক বিবৃতিতে জানানো হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তেহরান ও রাশিয়া দীর্ঘদিন ধরেই সামরিক-রাজনৈতিক সহযোগিতা বজায় রেখেছে।
চন্দ্রপৃষ্ঠে ভারতের চন্দ্রযান-৩-এর সফল অবতরণের দিন ২৩ আগস্ট। ওই দিন ইসরোর বৈজ্ঞানিকরা অভিনন্দনের বন্যায় ভাসছিলেন, তখন ঝাড়খণ্ড রাজ্যের একটি সরকারি কারখানার কর্মী দীপক উপরারিয়া ইডলি (এক ধরনে পিঠা) বিক্রি করছিলেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, একটি আন্তর্জাতিক জটিল পরিস্থিতির মুখে চীন ও রাশিয়াকে সহযোগিতা জোরদার করতে হবে।
কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে হত্যার জেরে উত্তেজনা বাড়ছে দ্বি-পক্ষীয় কূটনীতিতে। এমন পরিস্থিতিতে কানাডার নাগরিকদের ভিসা দেয়ার ক্ষেত্রে বিধিনিষেধের সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্রী মন্ত্রণালয়।
ইরানে নারীদের ইসলামি পোশাক পরা নিশ্চিত করতে আরও কঠোর শাস্তির বিধান রেখে সংসদে বিল পাস করেছেন দেশটির আইনপ্রণেতারা। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) এ সম্পর্কিত একটি বিল তিন বছরের জন্য পরীক্ষামূলকভাবে অনুমোদন দিয়েছে ইরানি সংসদ।
কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতের সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙ্গুল তোলার পরে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এখন চাইছেন যে কানাডার মিত্র দেশগুলি তাদের পাশে দাঁড়াক।
বিচ্ছিন্নতাকামী নাগারনো-কারাবাখে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সংশ্লিষ্ট সব পক্ষ। আর আগামীকাল বৃহস্পতিবার আজারবাইজান ও আর্মেনিয়া শান্তি আলোচনা শুরু করবে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে ভারতের দিকে সরাসরি আঙ্গুল তুলে বলেছেন, তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ আছে যে ভারত সরকারের গুপ্তচরেরা এক কানাডিয় নাগরিককে হত্যার সাথে জড়িত।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনয়ায় নিখোঁজ হওয়া এফ-৩৫ সামরিক জেটের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন দেশটির সামরিক কর্মকর্তারা ।
নিজ দেশের নাগরিকদের ভারত ভ্রমণে সতর্কতা জারি করল কানাডা।
গাজা সীমান্ত এবং পশ্চিমতীরের জেনিনে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে ফিলিস্তিনিদের। এ ঘটনায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় আবারও ঝরল চার ফিলিস্তিনির প্রাণ।
আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে বৈঠক করতে বেইজিং সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভকের বরাত দিয়ে মঙ্গলবার খবরটি নিশ্চিত করেছে দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে একটি সামরিক বিমানবন্দরে বিমান হামলায় তিনজন নিহত হয়েছে।সোমবার এ হামলা ও হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।