দক্ষিণ-পশ্চিম চীনে একটি সেতু নির্মাণ প্রকল্পে ক্রেন ভেঙে পড়ে ছয়জন নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছে পাঁচজন। দেশটির সিচুয়ান প্রদেশের জিয়ানয়াং শহরে ঘটনাটি ঘটেছে।
এশিয়া
লিবিয়ার দারনা শহরে ভয়াবহ বন্যায় কয়েকহাজার মানুষ নিহত হয়েছে। জলবাযু পরিবর্তনের সাথে গৃহয়ুদ্ধও এর অন্যতম কারণ।
ভারতে নিপাহ ভাইরাস আক্রান্তে দুইজনের মৃত্যুর পর দক্ষিণ রাজ্য কেরালায় জনসমাগম এবং কিছু স্কুল বন্ধ করে দিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিম জং উনের উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন।
পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে শস্য চুক্তি নবায়ন করা নিয়ে আলোচনা করবেন।
মেয়ে স্কুলশিক্ষার্থীদের জন্য মাথা ও মুখঢাকা নেকাব নিষিদ্ধ করেছে মিসর। বিশ্বের প্রথম দেশ হিসাবে মাথা ও মুখঢাকা নেকাব নিষিদ্ধ করল দেশটি।
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ছয় বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে। বন্যায় দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর দেরনায় আরও কিছুসংখ্যক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
নারী ওমরাহযাত্রীদের পোশাক নিয়ে তিনটি নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।মঙ্গলবার মন্ত্রণালয়ের এক্স একাউন্ট থেকে নির্দেশনাটি জারি করা হয়।
দিল্লিতে সদ্যসমাপ্ত জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনের এক ফাঁকেই ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত একটি মেগা অর্থনৈতিক করিডরের কথা ঘোষণা করা হয়েছে, যা বিশ্বের ভূ-রাজনীতি ও অর্থনীতির দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
কভিড-১৯ মহামারী শিশুর দারিদ্র অবসানের লড়াইয়ে ব্যাপক মন্থরতা সৃষ্টি করেছে। এতে ৩৩ কোটি ৩০ লাখ শিশু এখনও চরম দারিদ্রের মধ্যে বাস করছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রদবদল এনেছেন।আজ বুধবার নতুন করে পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিয়েছেন তিনি।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ আসন্ন নির্বাচনে দলের রাজনৈতিক প্রচারে নেতৃত্ব দিতে আগামী ২১ অক্টোবর লন্ডন থেকে পাকিস্তানে ফিরবেন বলে জানিয়েছে এনডিটিভি।
ভারতের সভাপতিত্বে সম্প্রতি শেষ হওয়া জি-২০ শীর্ষ সম্মেলনকে বিরাট সাফল্য হিসেবে অভিহিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত সোমবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সম্মেলনকে ভারতের জন্য বিরাট এক সাফল্য বলে অভিহিত করেন।
নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়েছে এবং নিখোঁজ রয়েছে কয়েক ডজন। রোববার (১০ সেপ্টেম্বর) নাইজার নদীর তীরে এক শতাধিক যাত্রী বহনকারী নৌকাটি ডুবে যাওয়ার পরে স্থানীয় সংস্থাগুলো উদ্ধার অভিযান শুরু করে।
লিবিয়ায় প্রবল বন্যায় দু'হাজার লোক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় দানিয়েলের আঘাতে সৃষ্ট এই বন্যায় বেশ কয়েকটি উপকূলের পুরো এলাকা বিধ্বস্ত হয়েছে, দারনা নগরী 'পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।'
মিসরীয় সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে মুখ ঢেকে রাখে- এমন নিকাব নিষিদ্ধ করেছে। ৩০ সেপ্টেম্বর দেশটিতে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। তখন থেকেই এই নিষেধাজ্ঞা চালু হবে বলে শিক্ষামন্ত্রী রেদা হেজাজি সোমবার ঘোষণা করেছেন।