চীন জানিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এ সপ্তাহান্তে ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না। পরিবর্তে প্রধানমন্ত্রী লি কিয়াং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করবেন।
এশিয়া
ইরানের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছে।রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা সোমবার এ কথা জানিয়ে বলেছে, উত্তরাঞ্চলীয় শহর ধামগানের ৪শ’ কিলোমিটার গভীরে একটি টানেলে বিস্ফোরণটি ঘটে।
সূর্যের উদ্দেশে বীরবিক্রমে রওনা হয়েছে ভারতের যে সৌরযান, তার সুতো বাঁধা এক নারী বিজ্ঞানীর হাতে। তার নাম নিগার সাজি।
পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি যথাক্রমে ১৪ রুপি ৯১ পয়সা এবং ১৮ রুপি ৪৪ পয়সা করে বেড়েছে। এতে পেট্রোল ৩০৫ রুপি ৩৬ পয়সা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৩১১ রুপি ৮৪ পয়সা।
ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগে ইরানে দুই নারী সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মূল সাজা তিন বছর হলেও সাজার মেয়াদ আংশিক স্থগিত করে তাদের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী তাদের প্রায় এক মাস কারাগারে থাকতে হবে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভকে বরখাস্ত করার জন্য পার্লামেন্টের কাছে অনুরোধ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তার জায়গায় ইউক্রেনের প্রধান বেসরকারিকরণ তহবিলের প্রধান রুস্তেম উমেরভকে নিয়োগ করার সুপারিশও তিনি করেছেন।
বিরোধী রক্ষণশীল খ্রিস্টীয় গণতন্ত্রী দল সিডিইউর প্রধান ফ্রিডরিশ মেয়ার্স নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন৷
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে তুরস্ককে নতুন সদস্যপদ দেয়ার পক্ষে মত প্রকাশ করেছে জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য চীন।
জাতিসংঘের র্যাংকিংয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব যে পাঁচটি দেশের ওপর সবচেয়ে বেশি পড়েছে তার মধ্যে একটি ইরাক।
সূর্যের দিকে পাড়ি দিয়েছে ভারতের ইসরোর সৌরযান আদিত্য-এল১। শনিবার দেশটির অন্ধ্রপ্রদেশের সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে আদিত্য-এল১-এর সফল উৎক্ষেপণ হয়েছে।
হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী । তিনি বুকের সংক্রমণে ভুগছেন এবং পরে তাকে রাজধানী নয়াদিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়।
টাইফুন হাইকুই রোববার সরাসরি আঘাত হানতে যাচ্ছে তাইওয়ানে। গত চার বছরের মধ্যে টাইফুন প্রথমবারের মতো তাইওয়ানে আঘাত হানছে।
ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কারফিউ জারি করেছে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী। কিরকুক শহরের সঙ্গে এরবিলের সংযোগকারী মহাসড়কটি পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ করেছে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) সমর্থকরা। বিক্ষোভ চলাকালে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য কাদুনাতে মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে সাতজন নিহত হয়েছেন।
ভারতের ওড়িশা রাজ্যের ছয় জেলায় বজ্রপাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
ভারতের লোকসভা নির্বাচন আর সবকটি রাজ্য বিধানসভার নির্বাচন একইসাথে করানো অনেকদিন আগে থেকেই বিজেপির লক্ষ্য, তবে এবারই প্রথম সে উদ্দেশ্যে সরকারিভাবে কোনো পদক্ষেপ নিলো তারা।