দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের কেন্দ্রস্থলে একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে , দগ্ধ হয়েছেন অর্ধশতাধিক মানুষ তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
এশিয়া
আগামী সপ্তাহে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ শীর্ষ সম্মেলনে সম্ভবত আসবেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ফিলিপাইনের রাজধানীতে বৃহস্পতিবার ভোর রাতের আগ মুহূর্তে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যু হয়েছে।ফিলিপাইন সরকারের অগ্নি নির্বাপন সংস্থা এ কথা জানিয়েছে।
এবার জাতীয় নির্বাচনের আগে গ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এ খবর বাড়ি বাড়ি গিয়ে ঢোল পিটিয়ে প্রচার করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুভাষ সরকার।
বিশেষ একটি প্যাকেজে প্রথমবারের মতো তাইওয়ানকে সামরিক সরঞ্জাম হস্তান্তরের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
চলতি বছর বৃষ্টিপাত কম হওয়ায় বিভিন্ন অত্যাবশ্যক পণ্য, যেমন- চাল, ডাল, চিনি, শাকসবজির দাম আরও বেড়ে যেতে পারে। তাই এসব খাদ্যশস্য রপ্তানি কমিয়ে দিতে পারে ভারত।
উত্তর কোরিয়া জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে।
পূর্ব ইউক্রেনে একটি মিশনে যোগ দেয়ার সময় একসঙ্গে দু’টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, নিহত সবাই পাইলট ছিলেন। তবে বিধ্বস্তের কারণ জানা যায়নি।
মেক্সিকো উপসাগরে সৃষ্ট ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড় ইডালিয়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময় বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৪৫ মিনিটে পশ্চিমাঞ্চলীয় কিয়াটন সৈকতে আঘাত হানে তিন মাত্রার ঘূর্ণিঝড়টি।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি বাংলার জল’ গানটির কয়েকটি শব্দ বদল করে সেটিকে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে গ্রহণ করা যায় কী না, তা নিয়ে প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
মঙ্গলবার জামিন পাওয়ার পরই অন্য এক মামলায় গ্রেফতার হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
ভারতের চন্দ্রযান রোভার চাঁদের দক্ষিণ মেরুতে সালফারের উপস্থিতি নিশ্চিত করেছে। দেশটির মহাকাশ সংস্থা এ কথা জানিয়েছে।
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাকহার প্রদেশে স্বর্ণখনি ধসে তিন খনি শ্রমিক নিহত হয়েছে।প্রাদেশিক পুলিশের মুখপাত্র আবদুল মবিন সাফি বুধবার এ কথা জানিয়েছেন।
চলতি আগস্ট মাসে চাল রপ্তানিতে একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে ভারত। প্রথমে বাসমতি ছাড়া অন্যান্য চালের রপ্তানি আগেই নিষিদ্ধ করা হয়। পরে সিদ্ধ চালের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ এবং একদিন পর বাসমতি চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি।
ভারতের মণিপুর রাজ্যের কুকি-জোমি অধ্যুষিত চুরাচাঁদপুর এবং মেইতি-অধ্যুষিত বিষ্ণুপুর জেলার সীমান্তে নতুন করে ছড়িয়ে পড়া তীব্র সহিংসতায় দু’জন নিহত হয়েছেন।
অভ্যুত্থান-নেতৃত্বদানকারী ভাড়াটে ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন গত সপ্তাহে বিমান দুর্ঘটনায় মারা যান। কঠোর নিরাপত্তা ও গোপনীয়তায় প্রিগোজিনকে জানানো হলো শেষ বিদায়।