ভারতের উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এক বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, নিহতদের মধ্যে কয়েকটি শিশুও থাকতে পারে।
এশিয়া
সন্তান ২০ দিন স্কুলে অনুপস্থিত থাকলেই জেল হতে পারে বাবা-মায়ের। সম্প্রতি এমন নিয়ম চালু করেছে সৌদি আরব। স্থানীয় মক্কা সংবাদপত্রের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
রাশিয়ার মস্কোয় বিমান দুর্ঘটনায় নিহত রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ও সহপ্রতিষ্ঠাতা দিমিত্রি উটকিনকে আগেই সতর্ক করেছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।
জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় দূষণ-যুক্ত পানি প্রশান্ত মহাসাগরে ছাড়া শুরু হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি ১২ বছর আগে সুনামিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তেহরিকে ইনসাফ পাকিস্তানের (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সাজা দেয়া অতিরিক্ত জেলা ও সেশন বিচারক হুমায়ুন দিলাওয়ারকে ওএসডি করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, জেলে তার স্বামীর জীবন হুমকির মুখে।
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে সাত বছরের এক মুসলিম ছাত্রের প্রতি ভয়াবহ অবমাননাকর আচরণ করার ভিডিওটি বেশ তোলপাড় সৃষ্টি করেছে।
১৯৬৯ সালের ২০শে জুলাই চাঁদের বুকে প্রথম মহাকাশচারী নিইল আর্মস্ট্রং সেখানে পা রেখেই বলেছিলেন, “এটা একজন মানুষের ছোট একটা পদক্ষেপ হতে পারে, কিন্তু সমগ্র মানবজাতির জন্য বিরাট একটা লাফ!”বিশ্বের মহাকাশচর্চার ইতিহাসে ওই বাক্যটি প্রায় প্রবাদে পরিণত হয়েছে।
বাংলাদেশের নাগরিক সোনিয়া আক্তার ও ভারতের নাগরিক সৌরভকান্ত তিওয়ারি বিয়ে করেছিলেন ২০২১ সালের ১৪ই এপ্রিল। সোনিয়া আক্তারের অভিযোগ হচ্ছে মি. তিওয়ারি বাংলাদেশে 'স্ত্রী ও সন্তান ফেলে' ভারতে চলে গেছেন।
জাতিসঙ্ঘের ত্রাণ বিষয়ক প্রধান বলেছেন, সুদানে সংঘাত এবং এর ফলে যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে তা সমগ্র দেশকে গ্রাস করার হুমকি দিচ্ছে।
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান শেষে সাউথ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ভারতে ফিরেই দেশটির চন্দ্রযান-৩ এর সাফল্যকে স্মরণ করে চাঁদের ২টি স্থানের নামকরণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী ২০২৬ সালের জানুয়ারির মধ্যে বাজারে ডেঙ্গুর টিকা আনার ঘোষণা দিয়েছে ভারতীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেড (আইআইএল)।
ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা দেওয়ার পর বিশ্ব বাজারে বেড়েছে চালের দাম। ঠিক সেই সময় চাল রপ্তানিতে সাময়িক বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে মিয়ানমার।
ইন্ডিয়ান ওসান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে প্রবেশের সময় পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন।
ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের পাঠানো ৪২টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। শুক্রবার ভোরে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনগুলো ধ্বংস করে। এটি ছিল এ পর্যন্ত ইউক্রেনের সর্বোচ্চ ড্রোনের হামলা।