পশ্চিমা গণমাধ্যমসহ সবার জন্য ঝিনজিয়াং উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন চীনা কর্মকর্তারা। সেখানকার পরিস্থিতি দেখতে আগ্রহী এমন যে কাউকে সাদরে গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
নেদারল্যান্ডসের সমুদ্রসীমায় একটি গাড়িবাহী জাহাজে আগুন লেগে একজন ক্রু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক জন ক্রু। জাহাজটিতে প্রায় ৩ হাজার বৈদ্যুতিক গাড়ি রয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
তিন দিনের আকস্মিক বানে আফগানিস্তানের ৭টি প্রদেশের বিভিন্ন অঞ্চলে নিহত হয়েছেন ৩১ জন, আহত হয়েছেন ৭৪ জন এবং এখনও নিখোঁজ আছেন ৪১ জন। রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটিতে ক্ষমতাসীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী শফিউল্লাহ রাহিমি।
ইউরোপে যাওয়ার উদ্দেশে সাগর পাড়ি দিতে গিয়ে তিউনিশিয়া উপকূলে রেকর্ডসংখ্যক অভিবাসন প্রত্যাশীর প্রাণহানি হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত ৯০১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
টানা তাপপ্রবাহের সঙ্গে একের পর এক দাবানলে নাকাল হয়ে পড়েছে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলো। দাবানলের আগুনে গ্রিস, ইতালি ও আলজেরিয়ায় ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া আগুন থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ।
পারিবারিক কলহের জেরে স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। খুনের পর ৯ মাস বয়সী ছেলেকে কোলে নিয়ে ওই যুবক থানায় আত্মসমর্পণ করেছেন।
ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন ঘোষণা করেছেন যে তিনি আগস্ট মাসের প্রথম দিকে পদত্যাগ করবেন এবং তার ছেলে হুন মানেতের হাতে ক্ষমতা অর্পণ করবেন।
চীনের রাজনীতিতে যাকে ভবিষ্যৎ নেতা বা উদীয়মান তারকা হিসেবে দেখা হচ্ছিল, সেই পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী চিন গ্যাংকে হঠাৎ করে সরিয়ে দেয়া হয়েছে। তাকে নিয়োগ দিয়েছিলেন স্বয়ং শি জিনপিং।
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, দেশ মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে এবং ক্রমেই গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল ফোর নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদে বিচার বিভাগের সংস্কার বিষয়ক ব্যাপক বিতর্কিত বিল পাসের পর ইসরায়েলে ধর্মঘট শুরু করেছেন হাজার হাজার চিকিৎসক। এর পাশাপাশি শ্রমিক ইউনিয়নের নেতারা সাধারণ ধর্মঘট ডাকার হুমকি দিয়েছেন।
পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩ জন। মঙ্গলবারের (২৫ জুলাই) এই দুর্ঘটনায় আরও ২১ জন গুরুতর আহত। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। তারা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। খবর রয়টার্সের।
২০ বছরে প্রথমবার কোনও মহিলাকে ফাঁসি কাঠে ঝোলাতে চলেছে সিঙ্গাপুর সরকার। মাদক পাচার মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অভিযুক্তকে।
মেয়ে যে এরকম কাজ করতে পারেন, সেটা এখনো বিশ্বাস করতে পারছেন না। স্বামীকে ডিভোর্স না দিয়েই দুই সন্তানকে রেখে পাকিস্তানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় যুবক নাসরুল্লাহকে বিয়ে করায় মেয়ের প্রতি তীব্র বিতৃষ্ণা প্রকাশ করলেন ভারতীয় ‘বধূ’ অঞ্জুর (নাম পাল্টে এখন ফাতিমা) বাবা গয়াপ্রসাদ থমাস।
চাঁদে পৌঁছনোর পথে আরও একধাপ এগোল চন্দ্রযান ৩। পৃথিবীর চতুর্থ কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করল ইসরোর যান। মঙ্গলবার দুপুর ২টো ৪৫ নাগাদ পঞ্চম কক্ষপথে প্রবেশ করেছে যানটি। উল্লেখ্য, এর আগে ১৫ জুলাই, ১৬ জুলাই, ১৮ জুলাই এবং ২০ জুলাই কক্ষপথ পরিবর্তন করেছে চন্দ্রযান।
মণিপুর ইস্যুতে ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছে ভারতের বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইনডিয়া)।
ছাদ পর্যন্ত ডুবে আছে ৪০০-র বেশি গাড়ি! ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একটি অংশ থেকে ভাইরাল হয়েছে এই ভিডিও৷ হিন্দোন নদীতে পানির স্তর বেড়ে যাওয়ার ফলে এই অবস্থা হয়েছে৷ গ্রেটার নয়ডার সুথিয়ানা গ্রামের কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷