চীনের পররাষ্ট্রমন্ত্রী চিন গ্যাং কে দীর্ঘদিন জনসমক্ষে দেখা না যাওয়া নিয়ে অনলাইনে নানা ধরণের জল্পনা কল্পনা দেখা যাচ্ছে, যা আবারো চীনের সিক্রেসি বা গোপনীয়তাকে সামনে নিয়ে আসছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
ভারতের আহমেদাবাদের ইস্ককন ফ্লাইওভারে একটি দ্রুতগামী প্রাইভেট কারের চাপায় ৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল ও একজন হোম গার্ডের সদস্য রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
কুয়েতের খাইরান এলাকায় মোহাম্মদ জুয়েল (২৪) নামের এক প্রবাসী বাংলাদেশির মরদেহ পাওয়া গেছে। একই এলাকার মামুন নামের আরো এক প্রবাসী বাংলাদেশি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইরানের একটি আদালত দেশটির প্রখ্যাত এক অভিনেত্রীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। জনসমক্ষে বাধ্যতামূলক হিজাব পরার বিধান অমান্য করায় বুধবার তাকে এই সাজা দেওয়া হয়।
তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বুধবার ৫০.৭ বিলিয়ন ডলারের মোট ১৩টি চুক্তি স্বাক্ষর করেছে। তুরস্কের যোগাযোগ অধিদফতরের বরাত দিয়ে এই খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি।
থাইল্যান্ডের সংস্কারবাদী নেতা পিটা লিমজারাটকে সেদেশের পার্লামেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছে এবং তার দেশটির প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা এখন "প্রায় শেষ হয়ে গেছে" বলেই মনে করা হচ্ছে।
ভারতের উত্তরাখণ্ডে ট্রান্সফর্মার বিস্ফোরণে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া এতে আহত হয়েছেন আরো অনেকে।
বিশ্বকে ক্রমবর্ধমান তাবদাহের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে জাতিসংঘ। কারণ দিনদিনই উত্তপ্ত হচ্ছে বিশ্ব।
আরেক দফা মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া। উৎক্ষেপণ করেছে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সেগুলো কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে পড়েছে বলে জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে।
সফলভাবে তৃতীয় কক্ষপথে পৌঁছেছে চন্দ্রযান-৩। মঙ্গলবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এ তথ্য দিয়েছে। এটা দেশটির তৃতীয় মনুষ্যবিহীন চন্দ্র অভিযান।
উত্তর কোরিয়া আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যা বিধ্বস্ত হয়েছে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যকার সমুদ্রে। এ নিয়ে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের দুই অংশীদার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) আগামী ৮ আগস্ট দেশটির জাতীয় পরিষদ ভেঙে দেয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।
সৌদি আরবে অসংখ্য শক্তিশালী ড্রোন রফতানি করবে তুরস্ক। এ বিষয়ে তুর্কি ড্রোন নির্মাতা কোম্পানি বায়কার দেশটির ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।
রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় রাতভর মুহুর্মুহু ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এসব ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার সকালে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু এমনটা দাবি করে জানিয়েছেন, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের অন্তত ২৮টি ইউএভি প্রতিহত করেছে।
ভারতে বিরোধী ২৬ দলের নতুন জোটের নাম যে সময় ঘোষণা হলো, তার কিছুক্ষণ পরেই মিত্র ৩৮ দলকে নিয়ে বৈঠকে বসলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।