সম্প্রতি বরফ গলতে শুরু করেছে সৌদি আরব ও ইরান সম্পর্কের। এরইমধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের বেইজিংয়ে সাক্ষাৎও করেছেন।এবার ইরানের রাজধানী তেহরান সফরে গেছে সৌদি আরবের একটি প্রতিনিধি দল। আবারও কূটনৈতিক মিশন চালু করার পরিকল্পনা করছে দুই দেশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই দুই দেশের মধ্যে চলছে দফায় দফায় আলোচনা।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
সিরিয়ায় আর্টিলারি হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। সিরিয়া ভূখণ্ড থেকে উত্তর ইসরাইলে কয়েকটি রকেট হানা দেয়ার পর এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।
জাপানে ৩০ বছরের কমবয়সী অবিবাহিত প্রায় অর্ধেক লোক সন্তান চায় না। একটি ফার্মাসিটিউক্যাল ফার্মের সাম্প্রতিক জরিপ থেকে এ কথা জানা গেছে।সন্তান না চাওয়ার কারণ হিসেবে তারা অর্থনৈতিক অনিশ্চয়তা, সন্তান জন্মদান ও প্যারেন্টিংয়ের সমস্যার কথা তুলে ধরে।
উত্তর কোরিয়া শুক্রবার বলেছে, পিয়ংইয়ংয়ে বেইজিংয়ের নতুন রাষ্ট্রদূত দেশটির রাজধানীতে তার দায়িত্ব গ্রহণ করেছেন। মহামারী শুরু হওয়ার পর থেকে কঠোর অবরোধ বজায় রাখার পর তিনি পদ গ্রহণ করলেন।
ভারতের দ্বাদশ ক্লাসের ইতিহাস বই থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস সম্বলিত অধ্যায়টি সরিয়ে দেওয়া হয়েছে। আরও কয়েকটি বদল ঘটানো হয়েছে পাঠ্যবইতে, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
জেরুসালেমের আল-আকসা মসজিদে মুসুল্লিদের ওপর ইসরাইলি পুলিশের হামলার জেরে কমপক্ষে চারজন নিহত হয়েছে। এদের মধ্যে একজন পর্যটকও রয়েছেন।
তাইওয়ানের চারপাশে তিন দিনের সামরিক মহড়া শুরু করার কথা ঘোষণা করেছে চীন। ক্যালিফোর্নিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইঙ-ওয়েনের সাথে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে বৈঠকের প্রেক্ষাপটে ক্ষুদ্ধ চীন এই ঘোষণা দিলো।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফ পাকিস্তানের চেয়ারম্যান ইমরান খানের বিবাহ-মামলার শুনানি আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) স্থানীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তানের দুটি প্রদেশে আগাম পরিষদ নির্বাচন আয়োজন করার জন্য দেশটির সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তা প্রত্যাখ্যান করে একটি প্রস্তাব পাস করেছে সেখানকার পার্লামেন্ট।
নতুন একটি জরিপ বলছে, সংখ্যাগরিষ্ঠ ইরাকি মনে করেন যে ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর থেকে সে দেশের অবস্থা আরও খারাপ হয়েছে।
দুই হাজার বাইশ সালের হিসেব অনুযায়ী ভারতে ট্রেনের ধাক্কায় ১৩ হাজার গরু মারা গেছে। ভারতীয় সরকারের দেয়া তথ্য অনুযায়ী ২০২২ সালে দেশটিতে মৃত গরুর সংখ্যা ২০১৯ সালের চেয়ে প্রায় ২৪ শতাংশ বেশি।
ইসরাইলের ইহুদি অধ্যুষিত এলাকায় রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। বৃহস্পতিবার সকালে ওই রকেট হামলা চালানো হয়।
রামনবমী পালনের সময়ে পশ্চিমবঙ্গের তিন জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষের প্রেক্ষাপটে বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নামানো হয়েছে সে রাজ্যে।পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা বেশ বিরল ঘটনা।
মালয়েশিয়ায় নির্মাণ সাইডে কাজ করার সময় একটি হাইড্রলিক টাওয়ার ক্রেন উল্টে যায়। এতে ক্রেনের নিচে চাপা পড়ে দুই বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছে।
তীব্র উত্তেজানার মধ্যে চীনের দ্বিতীয় বিমানবাহী রণতরী শানডং পশ্চিম প্যাসিফিকে মহড়ায় নিয়োজিত হয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে চীনা প্রেসিডেন্ট সাই ইঙ-ওয়েনের বৈঠকের পর তাইওয়ান প্রণালীজুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ইউক্রেন যুদ্ধের সময়ে ভারতকে কম দামে অশোধিত তেল বিক্রি করেছে রাশিয়া। ওই তেল শোধনের পরে ইউরোপে রফতানি করে বিরাট মুনাফা অর্জন করেছে ভারতীয় সংস্থাগুলো, এমনটাই জানা গেছে সদ্য প্রকাশিত একটি রিপোর্টে।