ইসরাইলি সৈন্যরা বুধবার রাতে আবারো অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করেছে। এর আগে রোজার মধ্যেই মুসুল্লিদের ওপর নৃশংসভাবে চড়াও মসজিদে প্রবেশ করেছিল তারা।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
ভারতের ছত্রিশগড়ের কবীরধাম জেলায় বোমা বিস্ফোরণে সদ্য বিবাহিত এক যুবক ও তার ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশু ও নারীসহ চারজন।
এক যুবতী নারী হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তার ডান চোখে ব্যান্ডেজ। বাম চোখটি বন্ধ, মুখ কাঁপছে। ব্যথায় তিনি কাতরাচ্ছেন।
তাইওয়ান এক বিপদজনক ত্রিভুজ প্রেমের ফাঁদে আটকে পড়েছে।গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনকে নিউ ইয়র্কে স্বাগত জানানো হয়। এখন তিনি ক্যালিফোর্নিয়াতে যাচ্ছেন, যেখানে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থি তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি পোল্যান্ড এসে পৌঁছেছেন।ওয়ারশ বলেছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে দেশের বাইরে তার ব্যাতিক্রমী সফরের এটি সর্বশেষ।
ফোর্বসের ৩৭তম বার্ষিক বিশ্বের বিলিয়নিয়ারের তালিকা ২০২৩-এ প্রকাশ করা হয়েছে। এ তালিকায় শীর্ষস্থানে আছেন ২১১ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার।
ফিলিস্তিনের অধিকৃত জেরুসালেমের আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ। বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার ভারত তাদের পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশের অংশ হিসেবে বিবেচিত কিছু অঞ্চলকে চীনের পক্ষ থেকে নতুন করে নামকরণ করার উদ্যোগ নাকচ করেছে। উল্লেখ্য, এ অঞ্চলকে চীন তার নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে।
ইরান ও সৌদি আরব শিগগিরই যৌথ চেম্বার অব কমার্স চালু করবে। ইরানের একজন ব্যবসায়ী নেতা এ কথা জানিয়েছেন।
আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি এবং ইরানের জেনারেল কাশেম সোলেমানিকে হত্যা করতে আমেরিকা সেনাবাহিনী ব্যবহার করেছিল ‘গোপন অস্ত্র’। নাম ‘ম্যাকাব্রে হেলফায়ার আরএনএক্স’ ক্ষেপণাস্ত্র। সেই ‘ওয়ারহেড-লেস মিসাইল’ এবার ভারতীয় নৌবাহিনীকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
ভারতের সিকিমের নাথু লায় তুষারধসে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। একইসাথে বহু পর্যটক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এই ধস নামে।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের নির্বাচন ১৪ মে আয়োজন করার নির্দেশ দিয়েছেন। এছাড়া দুটি প্রদেশের নির্বাচন স্থগিত করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে 'অসাংবিধানিক' হিসেবেও ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।
মার্কিন বাহিনী সিরিয়ায় হামলা চালিয়ে ইসলামিক স্টেট গ্রুপের নেতা খালিদ আইদ আহমদ আল-জাবুরিকে হত্যা করেছে। তিনি ইউরোপে আইএসের চালানো বিভিন্ন হামলার পরিকল্পনাকারী ছিলেন।
সম্প্রতি তুরস্কের বিরোধীদলের প্রেসিডেন্ট প্রার্থী কামাল কিলিচদারওগ্লুর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেফরি ফ্লেইক।
অবশেষে জামিন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ব্যবহার করে তিনি আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে গুজরাটের সুরাটের এক আদালত তাকে ২ বছরের জেল দেয়।
মৃত্যুদণ্ড তুলে দেয়ার একটি প্রস্তাব সোমবার মালয়েশিয়ার সংসদের নিম্নকক্ষে (দি দেওয়ান রাকিয়াত) পাস হয়েছে।বিলটি এখন সংসদের উচ্চকক্ষে (দেওয়ান নেগারা) যাবে এবং পরে রাজার সম্মতির মাধ্যমে আইনে পরিণত হবে।