এশিয়া

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন : এরদোগানের প্রতিদ্বন্দ্বী কিলিকদারুগ্লু

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন : এরদোগানের প্রতিদ্বন্দ্বী কিলিকদারুগ্লু

তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানের চ্যালেঞ্জার হিসেবে দেশটির বিরোধী দলের নেতা কেমাল কিলিকদারুগ্লুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

আজারবাইজানে ১০০ বিমানভর্তি অস্ত্র পাঠিয়েছে ইসরাইল

আজারবাইজানে ১০০ বিমানভর্তি অস্ত্র পাঠিয়েছে ইসরাইল

ইসরাইল প্রায় ১০০ বিমানভর্তি অস্ত্র পাঠিয়েছে আজারবাইজানে। ২০১৬ থেকে ২০২১ সাল সময়কালে পাঠানো এসব অস্ত্রের মূল্য কয়েক বিলিয়ন ডলার। এর বিনিময়ে ইরানের ওপর গুপ্তচরবৃত্তির জন্য আজারবাইজানের ভূখণ্ডে একটি শ্রবণ চৌকি স্থাপনের জন্য ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোশাদকে অনুমতি দিয়েছিল দেশটি।

অ্যাডিনো ভাইরাস আতঙ্কে কাঁপছে কলকাতা, বাড়ছে শিশুমৃত্যু

অ্যাডিনো ভাইরাস আতঙ্কে কাঁপছে কলকাতা, বাড়ছে শিশুমৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গে, বিশেষত রাজধানী কলকাতা ও তার আশেপাশে গত মাসদুয়েকের ভেতর অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে প্রায় একশো শিশু মারা যাওয়ার পর ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই শিশু মৃত্যুর সংখ্যা রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

পাকিস্তানের টিভিতে ইমরান খানের বক্তব্য প্রচার নিষিদ্ধ

পাকিস্তানের টিভিতে ইমরান খানের বক্তব্য প্রচার নিষিদ্ধ

পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতা বা মন্তব্য প্রচার নিষিদ্ধ করেছে দেশটির মিডিয়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)।

পাকিস্তানে 'আত্মঘাতী' হামলা : ৯ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে 'আত্মঘাতী' হামলা : ৯ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে এক 'আত্মঘাতী' বোম হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত এবং আরো ১৩ জন আহত হয়েছে। বোলনের কাম্ব্রি সেতুর কাছে আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

১৪৭ যাত্রী নিয়ে মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা মার্কিন বিমানের, অতঃপর…

১৪৭ যাত্রী নিয়ে মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা মার্কিন বিমানের, অতঃপর…

মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা লেগেছে  মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি বিমানের। এতে ওই বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এ অবস্থায় বিমানটি কিউবার রাজধানী হাভানায় জরুরি অবতরণ করে।

অত্যাধুনিক ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ভারতীয় নৌবাহিনীর

অত্যাধুনিক ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ভারতীয় নৌবাহিনীর

ভারতের নৌবাহিনী রোববার দূরপাল্লার ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করেছে। আরব সাগরে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি। ব্রহ্মসের সফল উৎক্ষেপণের কথা জানায় ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

মেঘালয়ে বিজেপি জোটই ফিরছে ক্ষমতায়

মেঘালয়ে বিজেপি জোটই ফিরছে ক্ষমতায়

ভারতের মেঘালয় রাজ্যে আবার সরকার গড়তে আরো দু'দলের সমর্থন পেয়ে গেছে কনরাড সাংমার নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। সরকার গড়তে কনরাডের দলকে সমর্থনের কথা জানিয়েছে ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি) এবং পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (পিডিএফ)। 

ইমরান খানকে গ্রেপ্তারে বাসভবনে পুলিশি অভিযান

ইমরান খানকে গ্রেপ্তারে বাসভবনে পুলিশি অভিযান

তোশাখানা মামলায় বার বার অনুপস্থিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ কারণে আদালতের নির্দেশে লাহোরের জামান পার্কে অবস্থিত তার বাসভবন রোববার ঘিরে ফেলে ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশ। 

পাকিস্তানকে আরও ১৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন

পাকিস্তানকে আরও ১৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন

চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক (আইসিবিসি) পাকিস্তানের জন্য নতুন করে ১৩০ কোটি ডলার (১.৩ বিলিয়ন) ঋণ অনুমোদন করেছে। শুক্রবার এই ঋণের অনুমোদন দেয় আইসিবিসি।

২০২৪-এর ভোটে একা লড়ব : মমতা

২০২৪-এর ভোটে একা লড়ব : মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, ‘২০২৪ সালের লোকসভা ভোটে একাই লড়বে তৃণমূল।’ পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল বড় একটা প্রভাব ফেলল। ফল প্রকাশের পরই মুখ্যমন্ত্রী জানান, ‘২০২৪-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই লড়বে। কোনো দলের সাথে জোটে যাবে না।’

আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ধসে পড়ার জন্য আমেরিকা দায়ী : উ. কোরিয়া

আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ধসে পড়ার জন্য আমেরিকা দায়ী : উ. কোরিয়া

‘আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ধসে পড়ার’ জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে উত্তর কোরিয়া। মার্কিন সরকার কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়ার সাথে বিশাল আকারের যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা ঘোষণা করার পর পিয়ংইয়ং এ প্রতিক্রিয়া জানাল।

মালয়েশিয়ায় বন্যা; বাস্তুচ্যুত ৪০ হাজার মানুষ

মালয়েশিয়ায় বন্যা; বাস্তুচ্যুত ৪০ হাজার মানুষ

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে বন্যার কারণে সিঙ্গাপুরের সীমান্তবর্তী অঞ্চলটিতে প্রায় ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এছাড়া বন্যার কারণে গত সপ্তাহে অন্তত চার জন মারা গেছে। কর্মকর্তারা শনিবার এ তথ্য জানিয়েছেন।