চলমান সংঘাত-সহিংসতা ও উত্তেজনা কমানোর বিষয়ে ত্বরিৎ ব্যবস্থা গ্রহণে সম্মত হয়েছে ইসরায়েল সরকার এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ। এ বিষয়ে দুই দেশ একটি যৌথ বিবৃতিও দিয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
এবারই প্রথম সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছেন সৌদি সেনাবাহিনীর নারী সদস্যরা। এ কর্মসূচিতে নারী-পুরুষ মিলে দু’হাজারের অধিক সেনা সদস্য অংশগ্রহণ করেছেন।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে এক আত্মঘাতী হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। রোববার বেলুচিস্তানের বারখান রোকনি বাজার এলাকায় এ বিস্ফোরণ ঘটানো হয়।
ভারতের পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো আগামী এপ্রিলে চীন সফরে যাচ্ছেন। শনিবার তিনি এ কথা জানিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ সৃষ্টিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানান।
তুরস্কে ভূমিকম্পে ভবনধসের ঘটনায় ছয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দেশটির আইনমন্ত্রী শনিবার এই তথ্য জানিয়েছেন।
সৌদি আরবে ভারতীয় পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে এবং ২০৩০ সাল নাগাদ বার্ষিক হিসাবে ভারত থেকেই সবচেয়ে বেশি দেশটিতে যাবে বলে সৌদি টুরিজম অথোরিটি (এসটিএ) আশা করছে।
ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার প্রতিশ্রুতি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দিয়েছে ওমান। সামা নিউজ এ খবর জানিয়েছে।ইসরাইলি চ্যানেল ১২, সামা নিউজ জানায়, ইসরাইলি বিমানকে ওমান তার আকাশের ওপর দিয়ে উড্ডয়নের অনুমতি দেয়ার পর দেশটি এই প্রতিশ্রুতি দেয়।
রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ওরফে প্রচন্ডের সাথে মতবিরোধের জের ধরে নেপালের উপপ্রধানমন্ত্রীসহ তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। এর মাধ্যমে ক্ষমতাসীন জোটে ভাঙনের সৃষ্টি হয়েছে। অবশ্য সরকার এতে ঝুঁকিতে থাকলেও এখনই পড়ে যাওয়ার শঙ্কা নেই বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটিতে ভূমিকম্প আঘাত হানে।
একজন চীনা কূটনীতিক হংকংয়ে নিযুক্ত মার্কিন কনসাল জেনারেলকে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অভিযুক্ত করেছেন।
ভারতশাসিত জম্মু কাশ্মিরে একটি মসজিদের বাইরে সন্ত্রাসীর গুলিতে একজন আহত হয়েছে।শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার বিজবেহারার হাসানপোরা তাভেলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, গণপ্রজাতন্ত্রী চীন ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে মারণাস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করছে এমন প্রমাণ যুক্তরাষ্ট্র দেখেছে এবং এর পরিণতি সম্পর্কে চীনকে সরাসরি সতর্ক করে দিয়েছে।
আগামী মাসে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার স্থানীয় সরকার নির্বাচন স্থগিত করা হয়েছে। জানা গেছে, অর্থনৈতিক সংকটের জেরে দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের নির্ধারিত সময়সূচি স্থগিত করতে বাধ্য হয়েছে।
তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। দু'দেশ থেকে পাওয়া সর্বশেষ তথ্যে এ হিসাব পাওয়া গেছে।
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনী অভিযানের সময় অন্তত ১১ জন ফিলিস্তিনিকে হত্যা এবং আরো অনেককে আহত করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ।