ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, সোমবার সকালে দেশটির ওপর রাশিয়া থেকে অন্তত ৫০টি ক্রুজ মিসাইল ছোঁড়া হয়েছে। এর ফলে রাজধানী কিয়েভসহ দেশটির বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ এবং পানির সংকট তৈরি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
ইসরাইলকে অবশ্যই তার পরমাণু অস্ত্র ধ্বংস করে ফেলতে হবে বলে প্রস্তাব পাস হয়েছে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে। পাশাপাশি পরমাণু স্থাপনাগুলোকেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র তদারকির আওতায় আনতে হবে।
ফিলিপাইনে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্য বেড়ে ৯৮ জনে পৌঁছেছে।দেশটির দুর্যোগ সংস্থা বলেছে, সপ্তাহান্তে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের গ্রামগুলোকে ধ্বংসকারী ক্রান্তীয় ঝড় নালগা আঘাত হানে। এর ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে এ প্রাণহানি ঘটেছে।
লিঙ্গ বৈষম্য ও যৌন হয়রানির বিরুদ্ধে নারীদের আরো সুরক্ষা দেয়ার লক্ষ্যে চীন রোববার এক আইন পাস করেছে। এর কয়েকদিন আগে, তৃতীয়বারের মত সংশোধন ও বিপুল জনমত সংগ্রহের পর বিলটি দেশটির সর্বোচ্চ আইনসভায় উপস্থাপন করা হয়েছিল।
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি ঝুলন্ত সেতু ভেঙে অন্তত ১৪১ জন নিহত হয়েছেন।রোববার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটের মোরবি জেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সোমালিয়ার রাজধানী মাগাদিশু’র একটি ব্যস্ত মোড়ে শনিবার বোমা হামলায় নিহতের সংখ্যা ১০০ জনে পৌঁছেছে। রোববার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ একথা জানান। ঘ
ভারতের গুজরাত রাজ্যের মৌরবি ঝুলন্ত ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪০ হয়েছে বলে জানিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংভি। রোববার দিবাগত সারারাতে উদ্ধারকর্মীরা মোট ১৭৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।
লেবাননে দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক সঙ্কট ও রাজনৈতিক বিপর্যয়ের মধ্যেই পদত্যাগ করলেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন।রোববার সরকারি বাসভবন ছেড়েছেন ৮৯ বছর বয়সী এ খ্রিস্টান প্রেসিডেন্ট। খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের।
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী আকশাতা মূর্তি তিনটি মহাদেশ জুড়ে জীবন কাটিয়েছেন। শত কোটি পাউন্ডের উত্তরাধিকারী তিনি।
ইরাকের বাগদাদে ফুটবল স্টেডিয়ামের কাছে বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনন্ত ২০ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সোমালিয়ার রাজধানীতে গুরুত্বপূর্ণ সরকারি অফিসের কাছে সড়কের ব্যস্ত মোড়ে শনিবার দুটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে শিশুসহ বহুসংখ্যক বেসামরিক মানুষ নিহত হয়। বিষয়টি দেশটির জাতীয় পুলিশ জানিয়েছে।
সামাজিক মিডিয়া কোম্পানি টুইটারে দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী হিসেবে সৌদিদের অবস্থান অক্ষুণ্ন রয়েছে। অ্যালন মাস্ক প্রতিষ্ঠানটি কিনে নেয়া সত্ত্বেও সৌদি আরবের কিংডম হোল্ডিং কোম্পানি (কেএইচসি) ও প্রিন্স আলওয়ালিদ বিন তালাল টুইটারে ১.৮৯ বিলিয়ন ডলার বিনিয়োগ ধরে রেখেছেন।
ক্রান্তীয় ঝড় নালগা দক্ষিণ ফিলিপাইনে আঘাত হানার ফলে প্রবল বর্ষণের কারণে হওয়া আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৭২ জন মারা গেছেন। শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তি ও উন্নয়ন রক্ষায় অবশ্যই ‘একসাথে থাকার উপায়’ খুঁজে বের করতে হবে।
ভারতের আসামে বাংলাভাষী মুসলমানদের একটি সংগ্রহশালা বন্ধ করে দিয়েছে সেরাজ্যের সরকার। মাত্র দুদিন আগে খোলা হয়েছিল 'মিঞাঁ মিউজিয়াম' নামে ওই সংগ্রহশালাটি।
ইসরাইল বৃহস্পতিবার ভোরে দামেস্কের কাছাকাছি কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি এ ধরনের তৃতীয় হামলা।