ইরানের ইভিন কারাগারে ভয়াবহ আগুন লেগেছে। এবং কারাগারের ভেতরে গোলাগুলির শব্দও শোনা যাচ্ছে। এতে আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি) তাদের রাজনৈতিক ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করতে যাচ্ছে রোববার থেকে।
মালয়েশিয়ায় অভিবাসন আইন অমান্য করার অভিযোগে ১৫ বাংলাদেশিসহ ৫০১ অভিবাসীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) রাতে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ।
সৌদি আরব শনিবার ইউক্রেনের জন্য ৪০ কোটি মার্কিন ডলার মানবিক সাহায্য ঘোষণা করেছে। এদিকে যুবরাজ মোহাম্মাদ বিন সালমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে টেলিফোন করেছিলেন। দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ এ খবর দিয়েছে। খবর এএফপি’র।
জাতিসঙ্ঘের ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে হাইতিতে বেসামরিক অস্থিরতা, অপরাধী চক্রের সহিংসতা, আকাশচুম্বী মুদ্রাস্ফীতি এবং মৌলিক পরিষেবাগুলো পেতে অভাব, দেশটিকে সঙ্কটের মধ্যে ফেলেছে।
তুরস্কের একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত ও অন্য ১৭ জন আহত হয়েছে। শুক্রবার রাতে তুরস্কের বারতিন এলাকার একটি কয়লাখনির গভীরে ওই বিস্ফোরণ ঘটে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাররেতিন কোকা জানিয়েছেন।
কর্নাটকে হিজাব ইস্যুতে হাইকোর্টের রায় নিয়ে ঐকমত্যে আসতে পারেনি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। শেষ পর্যন্ত খণ্ডিত রায় দিয়ে মামলা উচ্চতর বেঞ্চে পাঠানো হয়েছে।
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তরা বাড়ি ফেরার সময় বাসে আগুন ধরে যায়। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে।
চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে কম্যুনিস্ট পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেস শুরু হচ্ছে ১৬ অক্টোবর। ধারণা করা হচ্ছে, কম্যুনিস্ট পার্টি ওই সভায় শি জিনপিংকে তৃতীয় দফায় আরো পাঁচ বছর ক্ষমতায় থাকার প্রস্তাব অনুমোদন করবে। যা চীনের রাজনীতিতে ইতিহাস তৈরি করবে।
কর্নাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায় ঘোষণা আজ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে (বাংলাদেশ সময় বেলা ১১টা) ভারতের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট হিজাব ইস্যুতে রায় ঘোষণা করবেন
নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কারনালি প্রদেশের সুরখেত এলাকায় বন্যা-ভূমিধসে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন আরো ২২ জন।বুধবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জেলে বন্দী থাকা অবস্থায় মারা গেছেন ভারত অধিকৃত কাশ্মিরের বিচ্ছিন্নতাকামী নেতা আলতাফ আহমদ শাহ। তিনি যকৃতের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তবে তার চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেছে পরিবার।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, বিপর্যয়কর ও ভয়াবহ ভূমিধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা ১ শ’তে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরাইল মঙ্গলবার বলেছে, মার্কিন খসড়া প্রস্তাবে ইসরাইলি ‘দাবি’ পূরণ করার পর গ্যাস-সমৃদ্ধ ভূমধ্যসাগরীয় সমুদ্রসীমা নিয়ে দীর্ঘদিন ধরে চলমান সীমান্ত বিরোধ সমাধানের জন্য লেবাননের সাথে একটি ‘ঐতিহাসিক চুক্তি’র কাছাকাছি পৌঁছেছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন সোমবার বলেছেন, তাইওয়ান এবং চীনের মধ্যকার যুদ্ধ ‘একেবারেই কোনো অপশন নয়’। তিনি বেইজিং-এর সাথে আলোচনার জন্য পুনরায় ইচ্ছা প্রকাশ করেছেন এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রসহ দ্বীপের প্রতিরক্ষা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন।
ভেনেজুয়েলার লাস তেজেরিয়াস প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৫২ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।