কুয়েত আমিরের এক নির্দেশনায় প্রধানমন্ত্রী শাইয়খ আহমদ নাওয়াফ আল সাবাহ-এর থেকে যুবরাজ শাইয়ুখ মেশাল আল আহমদ আল সাবাহ মন্ত্রিসভার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।রোববার কুয়েত সংবাদ সংস্থা কুনা এ তথ্য প্রকাশ করে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
পকিস্তানের তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে আটক করবে না জোর সরকার। তার বিরুদ্ধে ইসলামাদের আদালতে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তা জামিনযোগ্য।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো দেশটির ফুটবল ম্যাচগুলোর নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।স্টেডিয়ামে ভক্ত ও পুলিশের মধ্যে সংঘর্ষে ১২৯ জন নিহত হওয়ার পর রোববার তিনি এ নির্দেশ দেন।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ফুটবল খেলাকে কেন্দ্র করে কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে দর্শকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এবং পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে দাঁড়িয়েছে। আরও মৃত্যুর আশঙ্কা করছেন কর্মকর্তারা।
ভারতের পৃথক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ২৭ জন। এতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাত।
ইন্দোনেশিয়ায় একটি ঘরোয়া ফুটবল ম্যাচে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ১৮০ জন। পূর্ব জাভা প্রদেশের পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ভারতে ফাইভ-জি মোবাইল ইন্টারনেট পরিষেবার উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির টেলিকম ইতিহাসে এটি একটি বড় মাইলফলক।
ইরানের ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) এক সিনিয়র কমান্ডার শুক্রবার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সরকারবিরোধী বন্দুকধারীদের সাথে সংঘর্ষে তিনি প্রাণ হারান।
কুয়েতের জাতীয় পরিষদ নির্বাচনে ৫০ টি আসনের ৬০ ভাগ বিরোধীদের দখলে রয়েছে। শুক্রবার সকালে সংসদীয় নির্বাচনের এ প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।
ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়েছে ইরান। এতে ১৩ জন নিহত ও কয়েকজন আহত হয়েছে।ইরাকের কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।বুধবার কয়া অঞ্চলে এ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। কয়া ইরবিল থেকে ৬০ কিলোমিটার (৩৫ মাইল) পশ্চিমে অবস্থিত।
ভারতের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে বলেছে, গর্ভপাতের অধিকার দেশের সব নারীর জন্যই প্রযোজ্য এবং তিনি বিবাহিত না কি বিবাহিত নন তা সেখানে কখনোই বিচার্য হতে পারে না।
তুরস্ক-গ্রিস উত্তেজনার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান। তিনি বলেছেন, এমন আচরণে যুক্তরাষ্ট্র নিরপেক্ষতা হারাচ্ছে এবং আঙ্কারার মতো এমন বন্ধু তারা পাবে না।
ভারতের সন্ত্রাস দমন এজেন্সি এনআইএ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত কিছুদিন ধরেই বিভিন্ন রাজ্যে পিএফআই-এর দপ্তরগুলিতে তল্লাশি অভিযান চালিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক আনিস আহমেদ-সহ অনেক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।
ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভের সমর্থনে আফগানিস্তানে বৃহস্পতিবার নারীদের আয়োজিত একটি সমাবেশে তালেবান বাহিনী ফাঁকা গুলি ছুঁড়েছে।খবর এএফপি’র।
মিয়ানমারের একটি জান্তা আদালত ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরো তিন বছরের সাজা দিয়েছে। এছাড়া তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান নাগরিক শন টার্নেলকেও একই মেয়াদে সাজা দেয়া হয়েছে। রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের এই সাজা দেয়া হয়।
দুবাইয়ে মূল্যস্ফীতির কারণে দরিদ্রদের সহায়তায় বিনামুল্যে রুটির ব্যবস্থা করা হয়েছে। এজন্য গত সপ্তাহে বিভিন্ন মার্কেটে ১০টি ভেন্ডিং মেশিন বসানো হয়েছে।