চীনে বন্যার পরে একটি লোহার খনিতে ১৪ জন মারা গেছে এবং একজন নিখোঁজ রয়েছে।শনিবার চীনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, এ মাসের শুরুতে এ দুর্ঘটনা ঘটেছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ২৫০ কিলোমিটার বেগে শক্তিশালী টাইফুন নানমাদল আঘাত হানতে যাচ্ছে বলে এক বিশেষ সতর্কবার্তা দেয়া হয়েছে। ইতোমধ্যে হাজার হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। প্রায় ৩০ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরে যেতে কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।
সৌদি আরবের পবিত্র দুই শহর ম্ক্কা ও মদিনায় সমাগত ওমরাহযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে চালু করা হয়েছে দ্রুতগতির হারামাইন ট্রেন।
চীনের জনবহুল পূর্ব উপকূলে টাইফুন মুইফা আঘাত হেনেছে। এর প্রভাবে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে। ঝড়টি বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে বারোটায় ঘন্টায় ১২৫ কিলোমিটার বেগে সাংহাইয়ের ফেংজিয়ান জেলায় আঘাত হানে।
অধিকৃত পশ্চিমী তীরের জেনিন শহরের কাছে বৃহস্পতিবার ইসরাইলী সেনাবাহিনীর সাথে সংঘর্ষে একজন ফিলিস্তিনী কিশোর নিহত হয়েছে।
ভারত শাসিত কাশ্মীরে গতকাল বুধবার সকালে যাত্রীবাহী একটি মিনিবাস ২৫০ ফুট গভীর খাদে পড়ে গেলে প্রায় ১১ জন যাত্রী নিহত হয়। আহত হয় ২৯ জন। এদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে কর্মকর্তারা জানিয়েছেন।
নাগরনো-কারাবাখ নিয়ে আবারও যুদ্ধে জড়িয়েছে প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান। ইতোমধ্যে এই লড়াই উভয় পক্ষের ১৫৫ জন সেনা নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছে আর্মেনিয়া। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আজারবাইজান।
ভয়াবহ বন্যার পর এবার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে পাকিস্তানি। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ বিষয়ে সতর্কতা জারি করেছেন।
আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে বাকুর প্রতি সমর্থন প্রকাশ করেছে তুরস্ক। বুধবার আঙ্কারায় এক সমাবেশে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান ২০২০ সালের শান্তিচুক্তি লঙ্ঘনের জন্য আর্মেনিয়াকে অভিযুক্ত করে আজারবাইজানের প্রতি সংহতি প্রকাশ করেন।
আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে মঙ্গলবার বড় ধরনের সংঘর্ষের পর আবারো বিরোধে জড়িয়েছে দেশ দুটি। মঙ্গলবারের ওই সংঘর্ষে ১০০ জনের মতো আর্মেনীয় সৈন্য নিহত হওয়ার এক দিন পর আবারো সংঘর্ষের কথা জানিয়েছে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কিরগিজ ও তাজিক সীমান্ত রক্ষীদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। মধ্য এশিয়ার দেশ দুটির মধ্যে সীমান্ত বিরোধের প্রেক্ষাপটে এই গুলি বিনিময় ঘটল। উভয় দেশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সামরিক কেন্দ্রে বুধবার এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও আরো দুইজন আহত হয়েছে। থাই পুলিশ এ খবর জানিয়েছে।
মঙ্গলবার জর্ডানের রাজধানীতে একটি চারতলা আবাসিক ভবন ধসে পড়ার পর পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আরও ১৪ জন আহত হয়েছে এবং অন্যরা আটকা পড়েছে।
পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প হয়েছে।রোববার রিখটার স্কেলে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হয় দেশটিতে।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করেছে।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নতুন রাজা তৃতীয় চার্লস জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ দিয়েছেন।
তিনি বলেন, পুরো রাজপরিবারের পক্ষ থেকে গভীর শোকের অনুভূতি নিয়ে তিনি কথা বলছেন, এবং তার মা যে অঙ্গীকার তার রাজত্বের সূচনায় করেছিলেন- সেই একই অঙ্গীকার তিনি নবায়ন করতে চান।
সংযুক্ত আরব আমিরাতও তুরস্কের বহুল আলোচিত বায়রাক্তার টিবি২ ড্রোন কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে। ইউক্রেনসহ বিভিন্ন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই ড্রোন সংগ্রহ করার জন্য তুরস্কের সাথে দেশটি দীর্ঘ দিন ধরে আলোচনা চালাচ্ছে বলে জানা গেছে।