পাকিস্তানের কাছে এফ-১৬ যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও সম্পর্কিত সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে ৪৫ কোটি ডলারের একটি চুক্তি আওতায় এটি হচ্ছে বলে বুধবার নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর পেন্টাগন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো দাবি করেছে "ইসলামি এবং সামাজিক মূল্যবোধ এবং রীতি" লঙ্ঘন বা অবমাননা করে এমন সমত কন্টেন্ট নেটফ্লিক্সকে তাদের স্ট্রিমিং থেকে সরিয়ে ফেলতে হবে।
চলতি বছর কোন বিদেশীরা ওমরাহ আদায় করতে পারবেন, তা জানালো সৌদি আরব। মঙ্গলবার গালফ নিউজ জানিয়েছে, দেশটির তরফ থেকে সদ্য ঘোষণা অনুযায়ী সাত ধরনের ভিসাধারী বিদেশীরা ওমরাহ পালনের অনুমতি পাবেন।
দক্ষিণ কোরিয়ার উপকূলে আছড়ে পড়েছে টাইফুন হিন্নামনর। প্রবল ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্র উত্তাল রয়েছে। এর ফলে প্রবল ঝড় ও বৃষ্টি হচ্ছে। হাজার হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।
ইউনিসেফ বলছে, পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ কোটি ৩০ লাখ মানুষের মধ্যে প্রায় অর্ধেক শিশু। মুষলধারে বৃষ্টি ৪০০ শিশুসহ ১ হাজার ২০০ জনেরও বেশি লোকের প্রাণনাশ করেছে এবং শিশুদের সুস্থতার জন্য অত্যাবশ্যকীয় অনেক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে।
রাশিয়ার তেলের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেয়ার যে উদ্যোগ শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী বা জি-সেভেন নিয়েছে তাতে যোগ দেয়ার জন্য ভারত ও চীনের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।
ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আবার দেশে ফিরে এসেছেন। স্থানীয় সময় শনিবার ভোর রাতে দেশে ফিরেন তিনি। দেশে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে প্রাপ্য নিরাপত্তা পাবেন গোতাবায়া। এমনটাই জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
আফগানিস্তানের হেরাত শহরের একটি মসজিদে বিস্ফোরণে তালেবানপন্থী প্রখ্যাত আলেম ও ধর্মীয় চিন্তাবিদ মুজিবুর রহমান আনসারিসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশে ফিরেছেন। ব্যাপক বিক্ষোভের মুখে গত জুলাই মাসে দেশ ত্যাগের পর শুক্রবার দিবাগত রাতে (স্থানীয় সময় শনিবার ভোর রাতে) তিনি দেশে ফেরেন।
ঘুষ বা উৎকোচ নেয়ার দায়ে মালয়েশিয়ার সাবেক ফার্স্টলেডি রোজমাহ মানসুরকে বৃহস্পতিবার জেল দিয়েছে কুয়ালালামপুর হাইকোর্ট।
বিশ্ব বাণিজ্যের সবচেয়ে ব্যস্ততম সুয়েজ খালে আবারও আটকে গেল জাহাজ। ৮২৮ ফুট দীর্ঘ জাহাজটি সুয়েজের সরু অংশে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বুধবার খালের সরু পথে কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় নৌযান চলাচল।
ভারতের কংগ্রেস নিয়ে চলছে এখন তুমুল আলোচনা। কাশ্মীরের নেতা গুলাম নবি আজাদ পদত্যাগ করেছেন। তার সাথে কাশ্মীরের ৬৪ জন নেতা ইস্তফাপত্র দিয়েছেন। গুলাম নবি নিজের দল করবেন বলে জানিয়েছেন। গুলামের পর আবার গান্ধী পরিবারের তীব্র সমালোচনা করেছেন আনন্দ শর্মা। প্রশ্ন উঠেছে, কংগ্রেসের বিক্ষুব্ধ জি-২৩ নেতারা কী করবেন? তারা কি গুলামের দলে যোগ দেবেন, নাকি, কংগ্রেসে থেকেই বিদ্রোহ করে যাবেন।
বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। ইতোমধ্যে বন্যার পানিতে দেশটির এক-তৃতীয়াংশ এলাকা পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে বলে জানিয়েছেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী শেরি রেহমান।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। ৯৭ বছর বয়সী ড. মাহাথির মোহাম্মদকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জল্পনা বহু দিনের, এবার ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি পদে বসবেন কে? সভাপতি নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরে সেই জল্পনা বেড়েছে বহুগুণ।