গতমাসে ‘ওয়ারটাইম রেসপন্স এক্সারসাইজ' সেরে নিয়েছে তাইওয়ানের ন্যাশনাল প্যালেস মিউজিয়াম৷ হঠাৎ যুদ্ধ বেঁধে গেলে কীভাবে সব গুরুত্বপূর্ণ শিল্পকর্ম রক্ষা করতে হবে, প্রয়োজনে সব কিছু নিরাপদ স্থানে সরাতেও হবে তা শেখানো হয়েছে কর্মীদের৷
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার লবিবে ইউক্রেন ও তুরস্কের নেতার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী নিত্যপণ্যের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গত মাসে এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছানোর পর তিনি এ সাক্ষাৎ করতে যাচ্ছেন
করোনা সংকট এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবে জার্মানির অর্থনীতি এমনিতেই বেশ সংকটে৷ গতমাসে ইনস্টিটিউট ফর ইকনমিক রিসার্চ জানায়, জার্মানির মুদ্রাস্ফীতি রেকর্ড সাত দশমিক ছয় শতাংশে পৌঁছেছে৷
যুক্তরাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় সামরিক অধিনায়ক বলেছেন, চীন যে তাইওয়ানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে, সেটি চ্যালেঞ্জ করা উচিৎ।
রোহিঙ্গাদের বিষয়ে তার অবস্থান থেকে সম্পূর্ণ সরে এসে ভারত প্রতিবেশি মিয়ানমারে জাতিগত সহিংসতার পরিপ্রেক্ষিতে সে দেশে প্রবেশকারী মুসলিম শরণার্থীদের আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জাতিসঙ্ঘের নতুন বিশেষ দূত বুধবার মিয়ানমারের জান্তা কর্মকর্তাদের সাথে বৈঠকে যোগ দিচ্ছেন। তবে তিনি ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির সাথে দেখা করতে চাইবেন কি-না সে প্রশ্নের জবাব দেননি।
১০ লাখ বই। ৩,০০০ আসন। এই নিয়ে খবরের শিরোনামে উঠে এলো তুরস্কের ইস্তান্বুল মেদেনিয়েট বিশ্ববিদ্যালয়ের পাঠাগারটি। ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয় বিখ্যাত এই গ্রন্থাগারের কারণে। চোখধাঁধানো বিশাল গ্রন্থাগারটি ১০ লাখ বই নিয়ে তার যাত্রা শুরু করেছে। ৩০০০ আসনের এই গ্রন্থাগারের অভ্যন্তরীণ সাজসজ্জায় মোহিত সকলে।
রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ার মাইস্কোই শহরে অগ্নিকাণ্ড থেকে একটি সামরিক অস্ত্রাগারে বিস্ফোরণ ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়ে বলেছে, এতে মারাত্মক কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভারতের জম্মু ও কাশ্মিরে নদীতে পড়ে গেল দেশটির নিরাপত্তা বাহিনীর জওয়ানদের বাস। এই ঘটনায় ছয় জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরো অনেকে। মোট ৩৭ জন জওয়ান বাসটিতে ছিলেন বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।
শ্রীলঙ্কা গ্লোবাল তামিল ফোরাম (জিটিএফ) সহ ছয়টি তামিল আন্তর্জাতিক সংস্থা এবং ৩১৭ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর নতুন করে তিনটি সংস্থা এবং ৫৫ জনকে নিষিদ্ধ করা হয়েছে। চলতি বছর পর্যালোচনার অংশ হিসেবে দেশটির সরকার নতুন করে এই সংস্থা ও ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কয়েকটি সূত্র এই খবর জানিয়েছে।
পাকিস্তানের পূর্বাঞ্চলে পাঞ্জাব প্রদেশের জালালপুর পিরওয়ালা জেলার কাছে একটি যাত্রীবাহী বাসের সাথে তেলের ট্যাংকারের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ২০ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
একজন সেনেটরের নেতৃত্বে পাঁচ মার্কিন রাজনীতিক রোববার অঘোষিত সফরে তাইওয়ানে যাওয়ার পর চীনের সঙ্গে আবার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। চীনের সেনাবাহিনী বলেছে, তারা আজ সোমবার তাইওয়ানের কাছে আরও কিছু সামরিক মহড়া চালিয়েছে।
আর্মেনিয়ার রাজধানী ইয়ারাভানের এক বাজারে ভয়াবহ বিস্ফোরণের ফলে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে তিন জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
তুরস্ক কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগরে অনুসন্ধানী মিশনের মাধ্যমে নিরাপত্তা জোরদার করছে। শনিবার কোরাম প্রদেশের একটি অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান এ কথা বলেছেন।
জেরুজালেমের ওল্ড সিটির কাছে একটি বাসে বন্দুকধারীর এলোপাতাড়ির গুলিতে কমপক্ষে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।
সুদানে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এসইউএনএ এ খবর জানিয়েছে।