আগের থেকে ভালো আছেন বিতর্কিত লেখক সালমান রুশদি। ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে তাকে। তিনি কথাও বলতে পারছেন। এমনটাই জানিয়েছেন লেখকের অ্যাজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
গত এপ্রিল মাসে গ্রিসের পানিসীমা থেকে ইরানের যে তেলবাহী ট্যাঙ্কার আটক করা হয়েছিল সেই ট্যাংকার খুব শিগগিরই দেশে ফিরে যাবে বলে জানিয়েছে গ্রিসে অবস্থিত ইরানি দূতাবাস। শুক্রবার এক টুইটে এই কথা জানানো হয়েছে।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন।শনিবার কংগ্রেসের এক জ্যৈষ্ঠ নেতা টুইটারে লেখেন, ৭৫ বছর বয়সী গান্ধী বর্তমানে রাজধানীতে হোম আইসোলেশনে রয়েছেন।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে অবস্থান করছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। নিরাপত্তার স্বার্থে তাকে হোটেলের ভেতরেই থাকার পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন। শুক্রবার দেশটির গণমাধ্যম এই খবর জানিয়েছে।
তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অন্যান্য বিদেশী প্রতিনিধি দলকে তাইপেই ‘আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে’। তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সংসদের স্পিকার ন্যান্সি পেলোসির গত সপ্তাহের সফরের কারণে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় তার সরকার নিবৃত্ত হবে না।
মঞ্চে ভাষণ দিতে উঠেছিলেন। এমন সময় আচমকা ছুরি দিয়ে আক্রমণ। নিউ ইয়র্কে দুষ্কৃতী-হামলায় গুরুতর আহত হলেন বুকারজয়ী লেখক সালমান রুশদি। ঘটনার পরই লেখককে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর সাধারণ রাশিয়ানদের আস্থা বেড়েছে। খবর তাস নিউজের।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের সেনারা যুক্তরাষ্ট্রের তৈরি একটি এএন/এমপিকিউ-৬৪ রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে। এটি দোনেৎস্ক অঞ্চলে ছিল।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, যুক্তরাজ্যের পাঠানো দূরপাল্লার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম(এমএলআরএস) ইউক্রেনে পৌঁছে গেছে। তারা সেগুলো বুঝে পেয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, রাশিয়ার কাছে ড্রোন বিক্রির চেষ্টা করছে ইরান। কিন্তু তাদের এ চেষ্টা যে কোনোভাবে আটকানো হবে।
সুইডেনের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, সুইডেনে বসবাসকারী ৩০ বছর বয়সী একজন তার্কিস নাগরিককে তুরস্কের হাতে তুলে দেওয়া হবে।
চীনের প্রেসিডেন্ট শি জিংপিং আগামী সপ্তাহে সৌদি আরব সফরে যেতে পারেন। খবর দ্য গার্ডিয়ানের।
পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দুর্নীতির প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
রাশিয়া থেকে কয়লা আমদামি বন্ধ করে দিয়েছে ইউরোপিয়ন ইউনিয়ন (ইইউ)। ইউক্রেনে আগ্রাসনের কারণে মস্কোর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করল ইইউ।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলায় পারগল সেনা ক্যাম্পের কাছে গেরিলা হামলায় সংঘর্ষে সেনাবাহিনীর তিন জওয়ান ও দুই অস্ত্রধারী নিহত হয়েছে। ওই সংঘর্ষে ৫ জওয়ান আহত হয়েছে।
বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশী বৃদ্ধি পেলে কয়েক শতাব্দীতে বিশ্বের বৃহত্তম বরফ স্তরটি গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ‘কয়েক মিটার’ বৃদ্ধি পেতে পারে। বুধবার প্রকাশিত বৃটিশ সমীক্ষায় এ কথা বলা হয়।