ভারতের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন উদয় উমেশ ললিত। বুধবার দেশের ৪৯তম প্রধান বিচারপতি হিসাবে ললিতের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিয়ম মেনে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি ললিতের নাম আগেই প্রস্তাব করেছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এনভি রমণা।
- চোটে ছিটকে পড়লেন এনদ্রিক
- * * * *
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
এশিয়া
চীন দেশটির উত্তরঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে ১৬টি নতুন স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে।
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন। দুটি সূত্র এ খবর জানিয়েছে।শ্রীলঙ্কায় বিক্ষোভের জেরে গত ১৪ জুলাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হন রাজাপাকসে।
ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে অষ্টমবারের মতো শপথ নিলেন নীতীশ কুমার। বুধবার বিকেলে পটনার রাজভবনে রাজ্যপাল ফাগু চৌহান তাকে মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করান।
চীনা মন্ত্রিসভার এক দফতর বুধবার এক বিবৃতিতে সামরিক শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখলের হুমকি দিয়েছে। তাইওয়ানকে ঘিরে অনির্দিষ্টকালের জন্য সামরিক মহড়ার মাঝে চীন এমন ইঙ্গিত দিলো।
ভূমধ্যসাগরে আবার তেল অনুসন্ধানকারী জাহাজ পাঠাচ্ছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, এজন্য অনুমতির দরকার নেই।
দুই দিন আগেই ইসরায়েল এবং ফিলিস্তিনের একটি গোষ্টীর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। তারপরে এই ঘটনা।ইসরায়েল জানিয়েছে, তারা ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম উপত্যকায় একটি বাড়ি ঘিরে ফেলে। তারা ওই বাড়িতে তল্লাশি চালানোর জন্য গেছিল।
ভারতের বিহার রাজ্যে তেতো ওষুধ গিলতে হলো ক্ষমতাসীন বিজেপিকে। গেরুয়া শিবিরের হাত ছেড়ে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস নগরীতে প্রতিরোধ আন্দোলন আল-আকসা ব্রিগেডের কমান্ডারসহ তিনজনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নিহত কমান্ডার ইব্রাহিম 'নাবলুসের সিংহ' নামে পরিচিত ছিলেন।
হিন্দুদের সংখ্যালঘু ঘোষণা করা আদালতের কাজ নয়। সোমবার এমনই পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। আদালত জানায়, সংখ্যালঘু মর্যাদা নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন অভিজ্ঞতামূলক কারণ এবং পরিসংখ্যান নির্ভর করে।
গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ সোমবার জরুরি বৈঠক করেছে। এদিকে তিন দিনের ব্যাপক সঙ্ঘাতের পর ইসলামি জিহাদের যোদ্ধা এবং ইসরাইলের মধ্যে দুর্বল অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও এ সংস্থার অনেক সদস্য দেশ সেখানে সঙ্ঘাতের ব্যাপারে তাদের উদ্বেগের কথা তুলে ধরেছে।
নিষিদ্ধঘোষিত তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সিনিয়র কমান্ডার ওমর খালিদ খোরাসানি আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে নিহত হয়েছেন। জিও নিউজ সোমবার এ তথ্য জানিয়েছে।
অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গত এক মাসে পাকিস্তানে অন্তত ৫৫০ জনের মৃত্যু হয়েছে।দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে শনিবার (৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার কাছে দেশীয় প্রযুক্তিতে বানানো ‘তেজস’ যুদ্ধবিমান বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। শুক্রবার এ কথা জানানো হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে যে ইতিমধ্যেই এই একক-ইঞ্জিনের যুদ্ধবিমানে আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মিসর, আমেরিকা, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত চারজন মানুষ নিহত হয়েছেন।শুক্রবার ইসরায়েল এ হামলা চালায় বলে জানায় আলজাজিরা। সংবাদমাধ্যমটির তথ্যমতে- নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের একজন কমান্ডার এবং ছোট একটি মেয়ে শিশু রয়েছে।
ইসরাইলে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে ফায়দা হাসিল করতে শুক্রবার গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরাইল। বিশ্লেষকেরা এমনটাই মনে করছেন। ওই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ বছরের একটি মেয়ে, ২৩ বছর বয়স্কা এক নারী এবং ইসলামিক জিহাদের সামারিক শাখার এক কমান্ডার রয়েছেন।