এশিয়া

৬৫ শতাংশ ইসরাইলি গাজায় সামরিক অভিযানের বিপক্ষে

৬৫ শতাংশ ইসরাইলি গাজায় সামরিক অভিযানের বিপক্ষে

অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযানের বিষয়টি প্রত্যাখান করেছেন ইসরাইলের জনসাধারণ। উপকূলীয় ছিটমহলের কাছাকাছি বসতি স্থাপনকারীদের জন্য শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে ইসরাইলি সেনাবাহিনী এই অভিযানের সিদ্ধান্তের কথা জানিয়েছে।

পাকিস্তানের এক-তৃতীয়াংশ পানির নিচে

পাকিস্তানের এক-তৃতীয়াংশ পানির নিচে

স্মরণাতীতকালের ভয়াবহতম বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির জলবায়ু মন্ত্রী শেরি রেহমান। বিধ্বংসী আকস্মিক এ বন্যায় ভেসে গেছে রাস্তাঘাট, বাড়িঘর ও ফসলের ক্ষেত।

বাগদাদে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ, নিহত ১৫

বাগদাদে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ, নিহত ১৫

ইরাকের রাজধানী বাগদাদে গুলিবিদ্ধ হয়ে অন্তত ১৫ জন নিহত এবং প্রায় ৩৫০ জন আহত হয়েছে। ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর তার সমর্থকেরা বাগদাদের গ্রিন জোনে ঢুকে পড়ার প্রেক্ষাপটে এই সংঘর্ষ হয়।

পাকিস্তানে বন্যা: সাহায্যের আকুতি জানিয়ে বন্যা আক্রান্তদের চিরকুট

পাকিস্তানে বন্যা: সাহায্যের আকুতি জানিয়ে বন্যা আক্রান্তদের চিরকুট

পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে মানুর উপত্যকায় নদীর দুধারে বন্যার কারণে আটকে পড়েছে শত শত মানুষ। শুক্রবার হঠাৎ করে ধেয়ে আসা পানির তোড়ে সেখানে দশটি সেতু ভেঙে যায়। বহু ভবন ধসে পড়ে।

চীনে ভয়াবহ গরম, খরা, বিদ্যুৎ সঙ্কট

চীনে ভয়াবহ গরম, খরা, বিদ্যুৎ সঙ্কট

জলবায়ু পরিবর্তনের প্রভাব খুব ভালোভাবেই বুঝতে পারছে চীন। গত দুই সপ্তাহ ধরে সেখানে ভয়াবহ বিদ্যুৎ সঙ্কট চলছিল। রোববার তাপমাত্রা কমে দাঁড়ায় ৪০ ডিগ্রি। তারপর পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে।

মিয়ানমার থেকে হাজারো শরণার্থী কেন মিজোরাম যাচ্ছেন

মিয়ানমার থেকে হাজারো শরণার্থী কেন মিজোরাম যাচ্ছেন

মিয়ানমারের সাথে ভারতের মিজোরাম রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত বলতে একটা পাহাড়ি নদী, টিয়াউ। এখন ভরা বর্ষায় পানিতে টইটম্বুর, তবে বছরের অন্য সময় পায়ে হেঁটেই পেরোনো যায় এই ছোট্ট তিরতিরে জলাধারটি।

ইসরাইলি অবরোধের কারণে বিনা চিকিৎসায় মারা গেল ফিলিস্তিনি শিশু

ইসরাইলি অবরোধের কারণে বিনা চিকিৎসায় মারা গেল ফিলিস্তিনি শিশু

অবরুদ্ধ গাজা উপত্যকায় মস্তিষ্কের অ্যাট্রোফি রোগে আক্রান্ত ৬ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু মারা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য গাজা উপত্যকার বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন থাকা সত্ত্বেও ইসরাইলি সেনাদের বাধার কারণে যেতে পারেনি। অবশেষে রোববার বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে ৬ বছর বয়সী শিশু ফারুক আবু আবুল-নাজা।

মার্কিন ড্রোনকে আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি’ পাকিস্তানের

মার্কিন ড্রোনকে আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি’ পাকিস্তানের

তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, আফগানিস্তানের নাগাল পেতে পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে মার্কিন ড্রোনকে৷ এর আগেও কাবুলে মার্কিন ড্রোন হানার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান৷

মাত্র ৯ সেকেন্ডেই ধুলায় মিশে গেল ভারতের টুইন টাওয়ার কিন্তু কেন

মাত্র ৯ সেকেন্ডেই ধুলায় মিশে গেল ভারতের টুইন টাওয়ার কিন্তু কেন

কিছুক্ষণ আগেও ভারতের উত্তর প্রদেশ রাজ্যের নয়ডার বুকে দাঁড়িয়েছিল দুটি বিশাল অট্টালিকা। কিন্তু ৯ সেকেণ্ডের কাউন্টডাউন শেষে চোখের পলকেই গুঁড়িয়ে গেল টুইন টাওয়ার। 

পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় ১,০৩৩ জনের মৃত্যু

পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় ১,০৩৩ জনের মৃত্যু

পাকিস্তানে জুন থেকে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিপাত ও বন্যায় এ পর্যন্ত ১,০৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রবিবার এ কথা জানায়। 

হবু স্ত্রী ফেল করতে পারেন, এমন শঙ্কায় স্কুলে আগুন দিলেন তরুণ

হবু স্ত্রী ফেল করতে পারেন, এমন শঙ্কায় স্কুলে আগুন দিলেন তরুণ

হবু স্ত্রী পরীক্ষায় ফেল করতে পারে, এমন শঙ্কায় মিশরের এক তরুণ স্কুলে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই যুবককে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় মিসরের স্থানীয় সংবাদ মাধ্যম ন্যাশনাল নিউজ। 

শ্রীলঙ্কায় ‘শিশুরা না খেয়ে ঘুমাতে যায়’ : জাতিসংঘ

শ্রীলঙ্কায় ‘শিশুরা না খেয়ে ঘুমাতে যায়’ : জাতিসংঘ

অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কার শিশুরা ‘ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়’ এ কথা উল্লেখ করে শুক্রবার জাতিসংঘ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোও একই ধরনের সংকটের দিকে যেতে পারে বলে সতর্ক করেছে।

চীনের সামরিক মহড়া আন্তর্জাতিক সংহতিকে গভীরতর করেছে : তাইওয়ান

চীনের সামরিক মহড়া আন্তর্জাতিক সংহতিকে গভীরতর করেছে : তাইওয়ান

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ শুক্রবার বলেছেন, তাইওয়ানের চারপাশে চীনের বিশাল পরিসরের সামরিক মহড়া মিত্রদের কেবল এই গণতান্ত্রিক দ্বীপদেশটি পরিদর্শন করতে এবং এর প্রতি সংহতি প্রদর্শনের জন্য আরো দৃঢ়প্রতিজ্ঞ করেছে।

কংগ্রেস থেকে ইস্তফা গুলাম নবি আজাদের

কংগ্রেস থেকে ইস্তফা গুলাম নবি আজাদের

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র নেতা গুলাম নবি আজাদ। অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে পাঁচ পাতার একটি চিঠি পাঠিয়েছেন, এবং কংগ্রেসের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।

সীমান্তে মহিলাকে ধর্ষণ : বিএসএফের ২ সদস্য আটক

সীমান্তে মহিলাকে ধর্ষণ : বিএসএফের ২ সদস্য আটক

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ-এর দুই জওয়ানকে। বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটালিয়ানের একজন এএসআই ও একজন কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে বলে খবর বাগদা থানার পুলিশ সূত্রে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ উপনীত হয়েছে : ইরান

নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ উপনীত হয়েছে : ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আবার কার্যকর করে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ উপনীত হয়েছে; তবে এক্ষেত্রে আমেরিকাকে আরো বেশি বাস্তববাদী হতে হবে।