ইরাকের উত্তর সীমান্তবর্তী কুর্দি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
ভূমধ্যসাগরে সিরিয়া উপকূলে লেবাননের অভিবাসীদের নিয়ে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। দেশটির কোস্টগার্ড এসব লাশ উদ্ধার করেছে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক ঘাটিকে লক্ষ্য করে পূর্ব সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়িয়ে থাকা উপকূলবর্তী শহরগুলো বিশ্বের অন্য যেকোনো জায়গার চাইতে দ্রুতগতিতে তলিয়ে যাচ্ছে। এর ফলে কোটি কোটি মানুষ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বর্ধিত ঝুঁকিতে পড়ছেন। এক নতুন গবেষণায় এসব কথা বলা হয়েছে।
ভারতের উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণে দেয়াল ধসে কমপক্ষে ১০ জন মারা গেছেন। শনিবার রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি এ তথ্য জানিয়েছে।জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে উত্তর প্রদেশে ও পাশ্ববর্তী দিল্লিতে অবিরাম বৃষ্টি হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান বলেছেন ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে হুমকি দিয়েছেন তা "ধাপ্পা" বলে উড়িয়ে না দিয়ে গুরুত্বের সাথে নেয়া উচিত।
ইরানে মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনার সময় তাইওয়ানকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।
লেবাননের ব্যাংকগুলো 'অনির্দিষ্টকালের জন্য' বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির ব্যাংক অ্যাসোসিয়েশন। নিরাপত্তার অভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভয়াবহ বৈরিতার মধ্যেও রাশিয়া ও ইউক্রেন প্রায় ৩০০ বন্দী বিনিময় করেছে। এটিকে একটি অবাক করা পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে। সাত মাস আগে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল। আর তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্ততায় এই বন্দী বিনিময় ঘটেছে বলে জানা গেছে।
বিদেশীদের জন্য অনলাইনে ওমরাহ ভিসা পদ্ধতি চালু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। ওমরাহ বিষয়ক উন্নত সেবা প্রকল্পের আওতায় এটি চালু করা হয়েছে বলে জানানো হয়।
মিয়ানমারের আদিবাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক বাহিনী বা সরকারের সংঘাতের ইতিহাস পুরনো হলেও এখন সেটা আরও বিস্তৃত হয়ে উঠেছে।
একদিকে যেখানে হিজাব নিয়ে ভারতের কর্নাটক রাজ্যে শিক্ষাক্ষেত্রে তুমুল বিতর্ক চলছে বেশ কয়েক মাস ধরে, সেখানেই রাজ্যটির সরকার সম্প্রতি পাঠ্যক্রমে ভগবদ গীতা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
কয়েক দিন আগেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথে দেখা করে তার ইচ্ছের কথা জানিয়েছেন শশী থারুর। ইচ্ছেটি হলো, কংগ্রেস সভাপতির পদে তিনি লড়তে চান।
মিয়ানমারে একটি স্কুল ও গ্রামে হেলিকপ্টার হামলা চালিয়ে সাত শিশুসহ অন্তত ১৩ জনকে হত্যা করেছে দেশটির জান্তা সরকার।সোমবার (১৯ সেপ্টেম্বর) হামলার শিকার স্কুলটির প্রশাসক এবং একজন উদ্ধারকর্মী এ তথ্য জানিয়েছেন।
তাইওয়ানে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। এরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।রোববার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৪ মিনিটে আঘাত হানে এ ভূকম্পন।