চীনের একটি জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর নজরদারির নামে নিপীড়নের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
জাতিসঙ্ঘে ক্ষমতাচ্যূত আফগান সরকারের নিয়োগ দেয়া রাষ্ট্রদূত তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। জাতিসঙ্ঘ এ কথা জানিয়েছে বলে এএফপির খবরে বলা হয়।
ভারতের বিরোধী দলগুলোর ওপর তীব্র আক্রমণ শানিয়ে উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার দাবি করেছেন, দেশে সমাজতন্ত্র বা কমিউনিজম নয় প্রয়োজন রাম রাজ্যের। উত্তরপ্রদেশ বিধানসভার শেষ অধিবেশন চলাকালীন এই বিবৃতি দেন আদিত্যনাথ। এদিন দ্বিতীয় অতিরিক্ত বাজেট পেশ করেছে যোগী সরকার।
ফিলিপাইনে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘রাই’। সামুদ্রিক ঝড়টি এরইমধ্যে ক্যাটাগরি ৪ বাতাসের গতিবেগের শক্তি সঞ্চয় করেছে। উপকূলের আশপাশ থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং বাংলাদেশের ডিজিটালাইজেশনের গৌরবময় বছরের সমাপ্তি উপলক্ষে ভারতের কলকাতায় ১৩ হাজার বর্গফুট আয়তনের নতুন করে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র চালু করা হচ্ছে।
ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে আগামী বছরে অনুষ্ঠেয় দেশটির নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ ২০২২ সালে দেশটিতে প্রেসিডেন্ট থাকার তার মেয়াদ শেষ হয়ে যাবে৷
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের মেয়াদ শেষ হচ্ছে মে মাসে৷ তার আগে ৭০ বছর আগে যুদ্ধবিরতিতে যাওয়া কোরিয়ার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করতে চান তিনি৷ কিন্তু সেটা কি সম্ভব?
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এই আলোচনা বন্ধ ছিল। পাঁচ বছর পর আলোচনা আবার হলো।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ফিলিস্তিন ইকনমিক ডায়লগ (ইউএসপিইডি) আবার হলো।
পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক সব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে বলে দাবি করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও ভিয়েনা সংলাপে ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি।
ভারতের গোয়ায় নির্বাচনী জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আমরা এখানে ভোট ভাগ করতে আসিনি। বিজেপিকে রুখতে এসেছি। বিজেপির বিকল্প হিসেবে আমরা আপনাদের কাছে এসেছি।
ভারত শাসিত কাশ্মির অঞ্চলের শ্রীনগরে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কাশ্মিরে ভারতীয় পুলিশ সদস্যদের নিয়ে যাওয়া একটি বাসের ওপর সন্দেহভাজন স্বাধীনতাকামীরা ভয়াবহ হামলা চালিয়েছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার। ইসলামাবাদ থেকে নিজস্ব সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা মেহের এ খবর দিয়েছে।
পূর্ব ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার এক ভূমিকম্প আঘাত করেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
আফগানিস্তানের পারওয়ান প্রদেশে গাড়ি উল্টে কমপক্ষে পাঁচ তালেবান সদস্য নিহত হয়েছেন। রোববার এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে কাবুল থেকে প্রকাশিত তোলো নিউজের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।
লেবাননে ফিলিস্তিনের একটি শরণার্থী শিবিরে বন্দুকধারীদের গুলিবর্ষণে চার হামাস নেতা নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে ওই ফিলিস্তিনি শরণার্থী শিবিরে রবিবার একটি জানাজার সময় বন্দুকধারীরা ওই হামলা করে।
ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। তিনি এ সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ ও দেশটির কার্যত শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে দেখা করবেন। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।