এশিয়া

এবার দিল্লিতে  ওমিক্রন শনাক্ত

এবার দিল্লিতে ওমিক্রন শনাক্ত

এবার ভারতের দিল্লিতে ধরা পড়ল ওমিক্রন। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন,আক্রান্ত ব্যক্তি তানজানিয়া থেকে দিল্লিতে ফিরেছিলেন। নমুনা পরীক্ষা করার পর জানা যায়, ওই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত। তাঁকে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশে রোববার ভোরে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা এ কথা জানান। 

মালয়েশিয়ায় নতুন করে ৪ হাজার ৮৯৬ জন করোনায় আক্রান্ত

মালয়েশিয়ায় নতুন করে ৪ হাজার ৮৯৬ জন করোনায় আক্রান্ত

মালয়েশিয়ায় শনিবার নতুন করে চার হাজার ৮৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৫৪ হাজার ৪৭৪ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১২ গ্রামবাসী

নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১২ গ্রামবাসী

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১২ জন গ্রামবাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা 'ভুল করে' এই হামলা চালিয়েছে। তারা জানিয়েছে, নাগাল্যন্ডের মন জেলায় ওটিং গ্রামে সন্ত্রাসদমন অভিযান চালানোর সময় নিরাপত্তাবাহিনী গুলি চালায়।

এরদোগানকে হত্যার চেষ্টা!

এরদোগানকে হত্যার চেষ্টা!

তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, শনিবার দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে হত্যা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার দক্ষিণ তুরস্কের এক জনসভায় এরদোগানোর ভাষণ দেয়ার কথা ছিল। কিন্তু তার আগে বক্তৃতা মঞ্চের কাছ থেকে একটি বোমা উদ্ধার করা হয়।

‘ওমিক্রন’ থেকে বাঁচাতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করলেন চিকিৎসক

‘ওমিক্রন’ থেকে বাঁচাতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করলেন চিকিৎসক

মহামারী করোনাভাইরাসের নতুন ধরণ ‘ওমিক্রন’ আতঙ্কে নিজের স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেছেন ভারতের এক চিকিৎসক। এরপর নিজের ভাইকে হোয়াটসঅ্যাপে বার্তাও পাঠিয়েছেন তিনি। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের কানপুরে।

অমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে এটি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে।সংস্থাটির শীর্ষ বিজ্ঞানী সৌম্য সোয়ামীনাথন শুক্রবার এক সম্মেলনে বলেছেন, এখনকার পরিস্থিতি এক বছর আগের চেয়ে একেবারেই ভিন্ন।

ভারতে এক দিনে করোনায় আক্রান্ত ৮ হাজার ৬০৩ জন

ভারতে এক দিনে করোনায় আক্রান্ত ৮ হাজার ৬০৩ জন

ভারতে এক দিনে ৮ হাজার ৬০৩ করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৩৬০ জন। এদের মধ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৯৭৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় শনিবার এ কথা জানায়। 

চিতাবাঘের মুখ থেকে ছেলেকে ছিনিয়ে আনলেন মা!

চিতাবাঘের মুখ থেকে ছেলেকে ছিনিয়ে আনলেন মা!

আট বছরের ছেলেকে মুখে নিয়ে দৌড়চ্ছে চিতাবাঘ। পিছন পিছন ছুটছেন ছেলেটির মা। বাঘের পিছনে এক কিলোমিটার ধাওয়া করে, তার সঙ্গে রীতিমতো লড়াই করে ছেলেকে ছিনিয়ে নিয়ে এলেন তিনি।

ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিমান কিনছে আমিরাত

ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিমান কিনছে আমিরাত

সংযুক্ত আরব আমিরাত ৮০টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। ফ্রান্স সঙ্গে ১৯ বিলিয়ন ডলারের এই চুক্তিকে আমিরাতের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি বলে ধারণা করা হচ্ছে। 

লটারি জিতে ভারতের সংসদে ঢুকতে হচ্ছে সাংবাদিকদের

লটারি জিতে ভারতের সংসদে ঢুকতে হচ্ছে সাংবাদিকদের

ভারতে লটারির মাধ্যমে সীমিত সংখ্যক সাংবাদিককে সংসদের চলমান শীতকালীন অধিবেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার ভারতের দিল্লি প্রেসক্লাব থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিল করেছেন সাংবাদিকরা।

ইরানি সীমান্তরক্ষী ও তালেবান যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ

ইরানি সীমান্তরক্ষী ও তালেবান যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ

ইরান-আফগানিস্তান সীমান্তে ইরানি সীমান্তরক্ষী ও তালেবান যোদ্ধাদের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে বুধবারের এই গোলাগুলির ঘটনায় কেউ নিহত হয়নি।

আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করল ভারত

আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করল ভারত

ওমিক্রন নিয়ে উদ্বেগের মাঝেই আগামী ১৫ ডিসেম্বর থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করল ভারত। ভারত থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু, এখনই সেই পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত বদল করল কেন্দ্র। 

অমিক্রন : আন্তর্জাতিক ভ্রমণে কঠোর হচ্ছে বিধিনিষেধ

অমিক্রন : আন্তর্জাতিক ভ্রমণে কঠোর হচ্ছে বিধিনিষেধ

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন কতখানি ঝুঁকিপূর্ণ সারা বিশ্বের সরকারগুলো এখন তা বোঝার চেষ্টা করছে এবং একই সাথে এর সম্ভাব্য সংক্রমণ রোধে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে।

পশ্চিমবঙ্গে বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

পশ্চিমবঙ্গে বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাড়ি। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল তিনজনের দেহ। ভয়াবহ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানা এলাকায়।