আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার তাকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছে বলে দাবি করেছেন তালেবানের কাতার দফতরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
আমেরিকার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস আরলিগ বার্ক নামে একটি যুদ্ধজাহাজ কৃষ্ণসাগরে প্রবেশ করেছে। এর প্রেক্ষিতে জাহাজটিতে নজরদারিতে রেখেছে রুশ সামরিক বাহিনী।
ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু ফের বেড়েছে। চারদিন পর দৈনিক সংক্রমণ আবার ১০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৪৯ জন।
ভারতের গোয়া, হরিয়ানা, বিহার, আসাম, উত্তরপ্রদেশের পর এবার মেঘালয়। একের পর এক রাজ্যে কংগ্রেস থেকে নেতাদের তৃণমূলে যোগদান অব্যাহত। উত্তরপূর্বের এই রাজ্যে কংগ্রেস থেকে সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দিলেন।
অধিকৃত পূর্ব জেরুসালেম শহরে আরো তিন হাজার বসতি নির্মাণের প্রাথমিক অনুমোদন দিয়েছে ইসরাইল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইলের জেরুসালেম পৌরসভা সোমবার এই অনুমোদন দেয়।এএফপির খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে তিন হাজার বসতি নির্মাণের অনুমোদন দেয়া হলেও শেষ পর্যন্ত ছয় হাজার বসতি নির্মাণ করা হবে।
সিরিয়ায় বুধবার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় চার জন নিহত হয়েছেন। এদের মধ্যে দু’জন বেসামরিক নাগরিক । দেশটিতে লেবাননের হিজবুল্লাহ গ্রুপের অনুগত যোদ্ধাদের একটি ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা একথা জানিয়েছে।
কাশ্মীরের সুপরিচিত মানবাধিকার কর্মী খুররম পারভেজকে সোমবার কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে গ্রেফতার করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ।খুররম পারভেজ দীর্ঘ সময় ধরে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের কার্যক্রমের সমালোচনা করে আসছেন।
অস্বাভাবিকভাবে বৃষ্টিপাতে বন্যায় চলতি বছরে চীনে অন্তত ৫৯০ জন মারা গেছে। এতে পাঁচ কোটি ৯০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন দেশটির বিভিন্ন অঞ্চলে। সোমবার কর্মকর্তাদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ভারত। এরই মাঝে দেশটিতে নতুন আতঙ্ক জন্ম নিয়েছে। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশের কানপুরে জিকা ভাইরাসের প্রকোপ দেখা গেছে।
ভারতের বহুল জন-অধ্যুষিত উত্তর প্রদেশ রাজ্যের একটি জেলায় কমপক্ষে ৮৯ জনের দেহে জিকা ভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৭টি শিশু রয়েছে বলে জানা গেছে।কানপুরের প্রধান মেডিকেল অফিসার ড. নেপাল সিং বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ওই জেলায় ভাইরাসটির সংক্রমণ বেড়ে গেছে।
আফগানিস্তানের ১৭ প্রদেশে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে তালেবান সরকার।সোমবার নতুন এই গভর্নরদের নিয়োগ দেয়া হয় বলে তালেবানের প্রধান মুখপাত্র ও তথ্য উপমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এই তথ্য জানান।
কুয়েতের মন্ত্রিসভা দেশটির আমির শেখ নওয়াফ আল-আহমদ আস-সাবাহের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে। দেশটির পার্লামেন্টে নির্বাচিত সদস্যদের মধ্যে বিরোধের জেরে সোমবার এই পদত্যাগপত্র জমা দেন তারা।
জলবায়ু সম্মেলনে বেসরকারি কোম্পানির আনাগোনা একেবারে নতুন কিছু নয়। ২০১৫ সালে প্যারিস জলবায়ু সম্মেলনেই প্রথমবারের মত বেশ কটি কোম্পানি স্পন্সর হিসাবে হাজির হয়েছিল।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ত এলাকা রবীন্দ্রসদন এক্সাইড মোড়। রোববার সন্ধ্যায় সেখানেই ঘটেছে এই ভয়াবহ ঘটনা। এক যুবককে রাস্তায় ফেলে প্রথমে মারা হয়। তারপর তার বুকের ওপর পা তুলে দাঁড়িয়ে থাকে এক পুলিশকর্মী।
ভারতীয় রাজ্য ছত্তিশগড়ের সুকমা জেলায় সোমবার ভোরে আধাসামরিক বাহিনীর একটি ক্যাম্পে গুলি চালানোর ঘটনায় চার সিআরপিএফ কর্মী নিহত এবং তিনজন জখম হয়েছেন
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে (২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর) ১৫ হাজার ৩৯৯ জন অভিবাসীকে আটক করেছে সৌদি সরকার। বিভিন্ন আইন লঙ্ঘন করায় তাদের আটক করা হয়।