এশিয়া

অসময়ে পশ্চিমবঙ্গে বৃষ্টির আভাস

অসময়ে পশ্চিমবঙ্গে বৃষ্টির আভাস

ভারতের ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ও কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ তিন দিন বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।  

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, চলতি সপ্তাহেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, চলতি সপ্তাহেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। সৌদি আরবের দেয়া এই ঘূর্ণিঝড়ের অর্থ উদার বা মহান। থাইল্যান্ড থেকে আসা নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে বঙ্গোপসাগরে।

কংগ্রেস-মুক্ত বিরোধীর লক্ষ্যে মমতা

কংগ্রেস-মুক্ত বিরোধীর লক্ষ্যে মমতা

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতেই একদিকে যেমন বিজেপি বনাম বিরোধীদের লড়াই শুরু হয়েছে, তেমনই শুরু হয়েছে বিরোধীদের নেতৃত্ব দেয়া নিয়ে কংগ্রেস ও তৃণমূলের লড়াই।

সুচি’র রায় পেছালো

সুচি’র রায় পেছালো

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি’র বিরুদ্ধে করা কয়েকটি মামলার রায় ঘোষণা করার কথা ছিল মঙ্গলবার। বার্তাসংস্থা রয়টার্স জানায়, মামলার রায় ঘোষণার দিনক্ষণ পিছিয়ে আগামী ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯৯০

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯৯০

ওমিক্রন’ আতঙ্কের মাঝে ভারতের কোভিড গ্রাফে বড়সড় পতন। এক দিনে অনেকটা কমল দেশের করোনা সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯০ জন।

ওমিক্রন : ভারতের উচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশ

ওমিক্রন : ভারতের উচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশ

করোনার নতুন এবং অধিক উদ্বেগজনক ধরন ওমিক্রনের সংক্রমণ নিয়ে ১২টি দেশকে অন্তর্ভুক্ত করে উচ্চ ঝুঁকির একটি তালিকা তৈরি করেছে ভারত। এসব দেশ থেকে ভারতে যাওয়া নাগরিকদের নয়াদিল্লির আইজিআই বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষা করা হচ্ছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

ইরানের সাথে যৌথ মহড়া চালাবে রাশিয়া ও চীন

ইরানের সাথে যৌথ মহড়া চালাবে রাশিয়া ও চীন

ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, তার দেশের সাথে রাশিয়া ও চীন যৌথ নৌ-মহড়া চালাতে প্রস্তুত রয়েছে।গতকাল রোববার ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

সাবেক কর্মকর্তাদের আফগানিস্তানে ফিরতে বাধা নেই : তালেবান

সাবেক কর্মকর্তাদের আফগানিস্তানে ফিরতে বাধা নেই : তালেবান

আফগানিস্তানের সাবেক সরকারের পদস্থ কর্মকর্তা ও নেতাদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। অন্তর্বর্তী তালেবান সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই বলেছেন, সাবেক কর্মকর্তাদের দেশে ফিরতে কোনো বাধা নেই।

ওমিক্রন : ইসরায়েলে বিদেশিদের প্রবেশ নিষেধ

ওমিক্রন : ইসরায়েলে বিদেশিদের প্রবেশ নিষেধ

করোনার ওমিক্রন প্রজাতির ভাইরাস যাতে ছড়াতে না পারে, তাই বিদেশিদের ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ হচ্ছে। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী ১৪ দিনের জন্য তারা বিদেশিদের প্রবেশ বন্ধ করে দিচ্ছেন। ইসরায়েলই প্রথম দেশ যারা ওমিক্রন ঠেকাতে এরকম চরম ব্যবস্থা নিল।

জাতির উদ্দেশে প্রথম অডিও বার্তায় যা বললেন তালেবান প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশে প্রথম অডিও বার্তায় যা বললেন তালেবান প্রধানমন্ত্রী

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মাদ হাসান আখুন্দ এক অডিও বার্তায় আফগান জনগণ ও তালেবান সদস্যদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। অডিও বার্তাটি আফগানিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। ক্ষমতা গ্রহণের পর এই প্রথম তালেবান প্রধানমন্ত্রীর অডিও বার্তা প্রকাশিত হলো।

লাশ সৎকারে যাওয়ার পথে দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানি

লাশ সৎকারে যাওয়ার পথে দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানি

ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ভারতের নদিয়ায়। কুয়াশা ও বেলাগাম গতির কারণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতায় চিকিৎসাধীন আরো ১৪ জন। তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

১৮ বছর থেকে সব বয়সী বিদেশীদের ওমরার অনুমতি দেবে সৌদি

১৮ বছর থেকে সব বয়সী বিদেশীদের ওমরার অনুমতি দেবে সৌদি

ওমরা করার জন্য বাইরে থেকে আসা বিদেশীদের বয়সের বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি আরব। ১৮ বছর থেকে সব বয়সী বিদেশীদের ওমরা করার অনুমতির সিদ্ধান্ত নিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়।শনিবার মন্ত্রণালয়ের সূত্রের বরাতে সৌদি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়।

আগামী মাসে ভারত সফরে যাচ্ছেন পুতিন

আগামী মাসে ভারত সফরে যাচ্ছেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসে ভারত সফরে যাচ্ছেন। দু’বছর আগে করোনা মহামারির শুরুর পর এটি হবে তার দ্বিতীয় বিদেশ সফর। ক্রেমলিন সূত্রে শুক্রবার এ কথা জানা গেছে