এশিয়া

আফগানিস্তানে বালিকা বিদ্যালয় খুলেছে তুরস্ক

আফগানিস্তানে বালিকা বিদ্যালয় খুলেছে তুরস্ক

তালেবান কর্তৃপক্ষের সাথে আলোচনার পর আফগানিস্তানে ১০ বালিকা বিদ্যালয় খুলেছে তুরস্ক। আফগানিস্তানে নারীদের শিক্ষার সুযোগ বৃদ্ধির বিষয়ে তালেবান কর্তৃপক্ষের সাথে আলোচনার পর তুরস্ক এ পদক্ষেপ নেয়। 

ইরাকি প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

ইরাকি প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমিকে হত্যার চেষ্টা করা হয়েছে। রোববার রাজধানী বাগদাদে তার বাসভবনে বিস্ফোরক ভর্তি একটি ড্রোন হামলার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়।

আফগানিস্তানে অধিকার কর্মীসহ ৪ নারীকে হত্যা, গ্রেফতার ২

আফগানিস্তানে অধিকার কর্মীসহ ৪ নারীকে হত্যা, গ্রেফতার ২

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরীফ শহরে এক অধিকারকর্মীসহ চার নারীকে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্টতায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

ভারতে হাসপাতালে আগুন : ১০ করোনা রোগীর মৃত্যু

ভারতে হাসপাতালে আগুন : ১০ করোনা রোগীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের আহমদনগরে একটি হাসপাতালে আগুন লেগে মৃত্যু হয়েছে সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) থাকা অন্তত ১০ জন কোভিড রোগীর। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

ছাত্রীদের স্কুলে যাওয়া নিয়ে তালেবানের নতুন সিদ্ধান্ত

ছাত্রীদের স্কুলে যাওয়া নিয়ে তালেবানের নতুন সিদ্ধান্ত

আফগানিস্তানে শিগগিরই মেয়েদের স্কুলে যাওয়ার ব্যাপারে কিছু ভালো খবর ঘোষণা করা হবে বলে জানিয়েছে দেশটির অন্তর্বর্তী তালেবান সরকার। পার্সটুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মিয়ানমারে সহিংসতা বন্ধের আহ্বান জানাল এইচআরও

মিয়ানমারে সহিংসতা বন্ধের আহ্বান জানাল এইচআরও

মিয়ানমারে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরও)। সংস্থাটি দেশটির চিন রাজ্যে ক্রমবর্ধমান সহিংসতা বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য আহ্বান জানিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পৌর নির্বাচনে ২৪ আসনে নারী প্রার্থী তৃণমূলের

পৌর নির্বাচনে ২৪ আসনে নারী প্রার্থী তৃণমূলের

ত্রিপুরার আগরতলা পৌরসভার নির্বাচনে ৫১টি ওয়ার্ডের প্রায় অর্ধেক (২৪ টি) আসনে নারী প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। এর মধ্য দিয়ে ত্রিপুরার ক্ষমতাসীন বিজেপিকে চাপের মুখে ফেলল দলটি।

ভারতে ভেজাল মদ পানে ২৪ জনের মৃত্যু

ভারতে ভেজাল মদ পানে ২৪ জনের মৃত্যু

ভেজাল মদ পানে ভারতের বিহারে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার বিহারের পশ্চিম চাম্পারনে স্থানীয়ভাবে তৈরি মদপানে ৮ জনের ও রাজ্যের সারণ বিভাগের গোপালগঞ্জ ভেজাল মদপানে ১৬ জনের মৃত্যু হয়েছে।

তাইওয়ানের পাশে ইইউ

তাইওয়ানের পাশে ইইউ

প্রথমবারে মতো সরকারি সফরে গিয়ে তাইওয়ানের সরকারকে অভয় দিলেন ইউরোপের পার্লামেন্টের একটি প্রতিনিধি দল৷ দেশটির পাশে থাকার পাশাপাশি ইইউ-তাইওয়ান সম্পর্ক আরো জোরদার করা হবে বলে উল্লেখ করেছেন তারা৷

পরমাণু চুক্তি নিয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে আলোচনায় বসবে ইরান

পরমাণু চুক্তি নিয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে আলোচনায় বসবে ইরান

ইরান দীর্ঘ পাঁচ মাস পর পরমাণু চুক্তি রক্ষা করা বিষয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে আগামী ২৯ নভেম্বর ফের আলোচনা শুরু করতে বুধবার সম্মত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র এ সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে

এক হাজার পরমাণু অস্ত্রে বানাচ্ছে চীন!

এক হাজার পরমাণু অস্ত্রে বানাচ্ছে চীন!

পরমাণু অস্ত্রভান্ডার সমৃদ্ধ করছে চীন। ২০৩০-এর মধ্যেই এক হাজার পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। সম্প্রতি একটি রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে পেন্টাগন।

ভারতের কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের অনুমোদন দিলো ডব্লিউএইচও

ভারতের কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের অনুমোদন দিলো ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার জানিয়েছে, তারা জরুরি ব্যবহারের জন্য কোভ্যাক্সিনের অনুমোদন দিয়েছে। মহামারি করোনাভাইরাস মোকাবিলায় এটি হচ্ছে ভারতীয় ভারত বায়োটেকের তৈরি একটি ভ্যাকসিন।

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২২ জন নিহত

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২২ জন নিহত

ঝুঁকিপূর্ণ মোড় ঘোরার সময় পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে যায়। এতে শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। বুধবার আজাদ কাশ্মীরের সুধানতি জেলায় দুর্ঘটনাটি ঘটে।

ইসরায়েলে সাইবার হামলা

ইসরায়েলে সাইবার হামলা

ইসরায়েলের তিনটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে সাইবার হামলা চালিয়েছে ‘মোসেস স্টাফ’ বা ‘মুসার লাঠি’ নামের একটি হ্যাকার গ্রুপ।

চীনে স্কুল কর্মীর দেহে করোনা শনাক্ত, হুলুস্থুল কাণ্ড

চীনে স্কুল কর্মীর দেহে করোনা শনাক্ত, হুলুস্থুল কাণ্ড

চীনের একটি প্রাইমারি স্কুলে একজন কর্মীর দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর শিক্ষার্থীদেরকে স্কুলের ভেতরে কয়েক ঘণ্টার জন্য আটকে রাখা হয়। এসময় কাউকে স্কুল থেকে বের হতে এবং ঢুকতে দেওয়া হয়নি।