আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশের রাজধানী লশকরগাহ দখল করে নিয়েছে তালেবান। দুই সপ্তাহের বেশি সময় সংঘর্ষের পর শুক্রবার শহরটি দখলের মাধ্যমে সশস্ত্র সংগঠনটির যোদ্ধাদের হাতে ত্রয়োদশতম প্রাদেশিক রাজধানীর পতন হলো।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
তৃতীয় ঢেউয়ের প্রাক্কালে উদ্বেগ বাড়িয়েই তুলছে ভারতের করোনা পরিসংখ্য়ান। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, দৈনিক সংক্রমণ সামান্য কমলেও মৃত্যু বাড়ল লাফিয়ে। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছে ৫৮৫ জন। একই সাথে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ১২০ জন।
কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মীদের সরিয়ে নিতে অতিরিক্ত তিন হাজার সৈন্য আফগানিস্তানে পাঠাচ্ছে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তালেবান।
ভারতের পশ্চিমবঙ্গে কোভিড বিধিনিষেধের সময়সীমা বাড়ল ৩০ আগস্ট পর্যন্ত। আগের ঘোষণা অনুযায়ী, যে যে ক্ষেত্রে ছাড় ছিল তাই থাকছে। লোকাল ট্রেন এখনই চালু হচ্ছে না।
এক মুসলিম ব্যক্তিকে তার মেয়ের সামনে শহরের রাস্তাজুড়ে নির্যাতন করা হয়েছে এবং তাকে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হয়েছে। ছোট্ট মেয়েটির কান্নায়ও বাবাকে নির্যাতন থেকে দমেনি পাষণ্ডরা।
ফিলিস্তিনের গাজায় গত মে মাসে ১১ দিন ধরে লড়াই হয়েছিল হামাসের সাথে ইসরাইলি সেনাদের। তার দুই মাস বাদে রিপোর্ট প্রকাশ করল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। যেখানে ইসরাইলের বিরুদ্ধে সরাসরি ‘যুদ্ধাপরাধ’ বা ‘ওয়ার ক্রাইমে’র অভিযোগ তোলা হলো।
তালেবানের সাথে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে আফগান সরকার। আফগান সরকারের সূত্রে এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। দেশব্যাপী সংঘর্ষ বৃদ্ধির প্রেক্ষিতে এ প্রস্তাব এলো।
তালেবান বাহিনী আফগানিস্তানের গজনি নগরী দখল করে নিয়েছে। এটা হলো এক সপ্তাহের মধ্যে তাদের নিয়ন্ত্রণে চলে যাওয়া দশম প্রাদেশিক রাজধানী। এছাড়া কান্দাহারের কারাগারেও তারা ঢুকে পড়েছে।
ভারত গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৯৫ জন।একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৪৯০ জন। এই সংখ্যাটা আগের দিনের মতোই। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু ৪ লক্ষ ২৯ হাজার ৬৬৯ জন।
যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে, তালেবান এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানের এক চতুর্থাংশের বেশি এলাকা জয় করার প্রেক্ষাপটে ৯০ দিনের মধ্যে রাজধানী কাবুল বিজয় সম্পন্ন করতে পারে।
চীনের এক আদালত গুপ্তচরবৃত্তির দায়ে ক্যানাডার এক ব্যবসায়ীকে ১১ বছরের সাজা দিয়েছে। মাইকেল স্পাভর ২০১৮ সাল থেকেই চীনে আটক রয়েছেন।
আফগনিস্তানে আরো একটি প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান বাহিনী। তারা মঙ্গলবার রাতে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফাইজাবাদ শহর দখলে নিয়েছে।
ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত বাড়ল প্রায় ৩৬ শতাংশ। তবে ১৪০ দিনে এই প্রথম সর্বনিম্ন অ্যাকটিভ রোগীর সংখ্যা।
ভারতের পশ্চিমবঙ্গে পরিকল্পিত ভাবে বন্যার সৃষ্টি করছে কেন্দ্রীয় সরকার- এমনই অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। মঙ্গলবার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ অভিযোগ তুলেন।
চীনে গত সাত মাসে মঙ্গলবার সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনার ডেল্টা ধরণের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে বেইজিংয়ের করোনা নিয়ন্ত্রণের সাফল্য।