ভারতে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৪২২ জনের মৃত্যু হয়েছে । এ নিয়ে ভারতে করোনা ভাইরাসে মৃত্যু হলো ৪ লাখ ২৪ হাজার ৭৭৩ জনের। একই সময় আক্রান্ত হয়েয়ে ৪০ হাজার ১৩৪ জনের ।এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৯৫৮জন। গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৩৬ হাজার ৯৪৬জন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, 'অপারেশন সোর্ড অব আল-কুদস’ দখলদার শক্তির বিরুদ্ধে আমাদের শেষ যুদ্ধ নয়।
মিয়ানমারে আগামী দুই বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন সামরিক জান্তা মিন অং হ্লাইং। তিনি বলেছেন, ২০২৩ সালের আগস্ট মাসে বহু দলের অংশগ্রহণে নতুন নির্বাচন হবে।
ভারতে দৈনিক করোনা পরিসংখ্যানে কিছুতেই স্বস্তি মিলছে না। সপ্তাহান্তেও সংক্রমণ কমার নাম নেই। ফের দৈনিক আক্রান্ত ৪০ হাজারের উপরে। উদ্বেগ বাড়িয়ে লাগাতার বেড়েই চলেছে অ্যাকটিভ কেস। রবিবারও তা বেড়েছে হাজারের উপরে।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহার বিমান বন্দরে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়েছে। একজন কর্মকর্তা রোববার এ কথা জানান।
বাবুলের দাবি, মন্ত্রিত্ব চলে যাওয়ার কারণে তিনি রাজনীতি ছাড়ছেন না। শনিবার ফেসবুকে লিখেছেন, ‘প্রশ্ন উঠবেই কেনইবা রাজনীতি ছাড়তে গেলাম? মন্ত্রিত্ব চলে যাওয়ার সাথে তার কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে। কিছুটা তো নিশ্চয় আছে!
উচ্চ সংক্রামক ডেল্টা ভেরিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় চীন ও অস্ট্রেলিয়ায় শনিবার কোভি-১৯ বিধি-নিষেধে আরো কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভাইরাস আরো প্রাণঘাতি এবং মহামারি নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ার আগে দ্রুত এর মিউটেশন প্রতিরোধে বিশ্বের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহবানের পর এই পদক্ষেপ নেয়া হয়।
ভারতের দৈনিক করোনা গ্রাফ যেন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। শনিবার ফের দৈনিক সংক্রমণ ৪০ হাজারের উপরে। এই নিয়ে লাগাতার চারদিন ভারতের দৈনিক সংক্রমণ ৪০ হাজারের উপরেই রয়ে গেল। শুধু তাই নয়, এই নিয়ে টানা বেশ কয়েকদিন বাড়ছে অ্যাকটিভ কেস
বিশ্বব্যাপী চলমান উত্তেজনা বিশেষ করে আফগানিস্তানের চলমান সংঘর্ষ ও প্রাণহানির জন্য আমেরিকাকে দায়ী করেছে চীন। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ চিয়ান বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দেয়ার পর থেকে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নাজুক হতে শুরু করেছে।
ওমান উপকূলে হামলার শিকার ইহুদিবাদী ইসরাইলি মালিকানাধীন জাহাজের দুই ক্রু নিহত হয়েছে। লন্ডনভিত্তিক ইসরাইলি ধনকুবের ইয়াল অফারের জোডিয়াক মেরিটাইম কোম্পানি ওই হামলায় তাদের দুই ক্রু’র নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।
এশিয়ার দুটো দেশ জাপান ও চীনে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সেখানে নতুন করে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।অলিম্পিকস আয়োজনকারী দেশ জাপানে আক্রান্ত ব্যক্তির সংখ্যা রেকর্ড ছাড়িয়ে গেছে।
গত ২১ জুলাই শহিদ দিবসের ভাষণে কলকাতায় বসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দিল্লি গিয়ে তিনি শরদ পাওয়ার সহ অন্য নেতাদের সঙ্গে দেখা করবেন। সেদিন দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে তৃণমূলের অনুষ্ঠানে শরদ পাওয়ার, রামগোপাল যাদব, পি চিদম্বরমরা এসেছিলেন।
মীরাবাঈ চানু টোকিও অলিম্পিকসের ভারোত্তলনে রুপা জয়ের পরে ভারতীয়দের উচ্ছ্বাসের মধ্যেই সামাজিক মাধ্যমের একটি পোস্টে লেখা হয়েছে যে দেশের জন্য মেডেল জিতলে তবেই উত্তর-পূর্বের মানুষ ‘প্রকৃত ভারতীয়’ হয়ে ওঠেন, আর অন্য সময়ে তাদের ডাকা হয় নানা কুরুচিকর ভাষায়।
গত চার মাসে তালেবানের ২৪ হাজার সদস্য নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের স্টেট মিনিস্ট্রি ফর পিস অ্যাফেয়ার্স। আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।
ভারতের পশ্চিমবঙ্গে কোভিড সংক্রান্ত নিয়ন্ত্রণবিধির মেয়াদ ১৫ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই সঙ্গে কোভিড নিয়ন্ত্রণবিধিতে কিছু ছাড় এবং কিছু বাড়তি বিধিনিষেধও আরোপ করেছে রাজ্য সরকার।
আফগান তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা এবং দোহায় তালেবানের রাজনৈতিক শাখার প্রধান মোল্লাহ আব্দুল গনি বারাদার বুধবার চীন সফরে গেছেন, আর সেখানে পৌঁছেই উত্তরাঞ্চলীয় তিয়ানজিং শহরে তিনি বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সাথে।