এশিয়া

টানা বৃষ্টিতে ক্রমেই ভয়াবহ হচ্ছে মহারাষ্ট্রের পরিস্থিতি, গোয়ায় বন্যা

টানা বৃষ্টিতে ক্রমেই ভয়াবহ হচ্ছে মহারাষ্ট্রের পরিস্থিতি, গোয়ায় বন্যা

ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে মহারাষ্ট্রের পরিস্থিতি। করোনার দাপটের মাঝেই দোসর প্রবল বর্ষণ ও ভূমিধস। যার ফলে শনিবার পর্যন্ত সরকারী হিসাব মতে মৃতের সংখ্যা ছিল ১১২। তবে বেসরকারী হিসেবে মৃত্যু প্রায় ১৪০ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। এখনও নিখোঁজ অন্তত ৯৯ জন। কমপক্ষে ৫৫জন গুরুতর আহত। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় আরো ১৯ জনের মৃত্যু, শনাক্ত ২৬০

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় আরো ১৯ জনের মৃত্যু, শনাক্ত ২৬০

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গে করোনায় একদিনে ৮ জনের মৃত্যু; আক্রান্ত ৭৩০

পশ্চিমবঙ্গে করোনায় একদিনে ৮ জনের মৃত্যু; আক্রান্ত ৭৩০

তৃতীয় ঢেউ আসন্ন। ভ্যাকসিনের সংকট। এত প্রতিকূলতা সত্ত্বেও করোনাযুদ্ধে এগোচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। কমছে দৈনিক সংক্রমণ, মৃত্যুর হার। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩০ জন। শুক্রবার এই সংখ্যা ছিল ৮০০র বেশি।

নেপালে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২,৩০৯; মৃত্যু ১৬

নেপালে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২,৩০৯; মৃত্যু ১৬

হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩০৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৬৯ হাজার ১৭ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৭। তবে এতে সুনামির আশঙ্কা নেই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়ে বলেছে, শনিবার লজুনের প্রধান দ্বীপে স্থানীয় সময় ভোর ৪টা ৪৮ মিনিটে এবং ১১২ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাত হানে।

ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ১৪০ ফিলিস্তিনি আহত

ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ১৪০ ফিলিস্তিনি আহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিষয়টি প্রতিরোধ করতে গিয়ে সে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিনিরা। 

প্রবল বৃষ্টি ও ভূমিধসে মহারাষ্ট্রের মৃত শতাধিক

প্রবল বৃষ্টি ও ভূমিধসে মহারাষ্ট্রের মৃত শতাধিক

লাগাতার বৃষ্টির জেরে জায়গায় জায়গায় ধস। তাতে একসঙ্গে ৩৮ জনের মৃত্যু হয়েছে ভারতের মুম্বই থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত রায়গড় জেলার কোঙ্কণে। বৃহস্পতিবার সেখানকার বেশ কিছু জায়গায় ধস নামে। তাতে এক জায়গা থেকে ৩২ জনের দেহ উদ্ধার হয়েছে। অন্য একটি জায়গা থেকে আরও চারটি দেহ উদ্ধার করা হয়েছে। 

শান্তির জন্য আশরাফ ঘানিকে ক্ষমতা ছাড়তে হবে : তালেবান

শান্তির জন্য আশরাফ ঘানিকে ক্ষমতা ছাড়তে হবে : তালেবান

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির পদত্যাগ দাবি করেছে দেশটির সশস্ত্র সংগঠন তালেবান। তারা বলেছে, দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ঘানির পদত্যাগ অত্যাবশ্যক বিষয়।

ভারতে একদিনে মৃত্যু ৪৮৩; আক্রান্ত ৪০ হাজারের কম

ভারতে একদিনে মৃত্যু ৪৮৩; আক্রান্ত ৪০ হাজারের কম

দু’দিন পর ৪০ হাজারের নীচে নামল ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৩৪২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ১২ লক্ষ ৯৩ হাজার ৬২ জন।

চলতি বছরের শেষে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সম্ভাবনা

চলতি বছরের শেষে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সম্ভাবনা

ইরাক থেকে চলতি বছরের শেষ নাগাদ সব মার্কিন সেনা প্রত্যাহার করার লক্ষ্যে দু’দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সেদেশের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরাক থেকে ২০২১ সালের শেষের দিকে মার্কিন সেনা প্রত্যাহার করার লক্ষ্যে দু’দেশের কর্মকর্তারা একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করছেন।

হজে কাবার নিরাপত্তায় প্রথমবারের মতো নারী সৈনিক

হজে কাবার নিরাপত্তায় প্রথমবারের মতো নারী সৈনিক

বাবার থেকেই অনুপ্রাণিত হয়ে সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন সৌদি নারী মুনা। বর্তমানে তিনি মক্কার মসজিদুল হারামে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

মমতা এবার দিল্লি দখলের লড়াইয়ে!

মমতা এবার দিল্লি দখলের লড়াইয়ে!

এই প্রথম ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে টার্গেট করে বিরোধী দলগুলোকে সাথে নিয়ে নিজেকে ও তৃণমূলকে জাতীয় স্তরে তুলে এনে নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানানোর কাজটা করলেন মমতা।

চীনে ভয়াবহ বন্যা, ১২ জনের মৃত্যু

চীনে ভয়াবহ বন্যা, ১২ জনের মৃত্যু

ইউরোপের পর এ বার চীন। আচমকা বন্যায় ভেসে গেল ঘরবাড়ি। প্রাণ হারালেন অন্তত ১২ জন। জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধারকাজ শুরু হয়েছে। রাস্তায় নেমেছে চীনের সেনাবাহিনী।

পশ্চিমবঙ্গে মাধ্যমিকে সবাই পাস, অধিকাংশই প্রথম ডিভিশনে

পশ্চিমবঙ্গে মাধ্যমিকে সবাই পাস, অধিকাংশই প্রথম ডিভিশনে

এক শ’তে এক শ’। ভারতের পশ্চিমবঙ্গে এটাই এখন মাধ্যমিকের বাস্তবতা। এই প্রথম মাধ্যমিক পরীক্ষায় ১০০ শতাংশ ছাত্রছাত্রী পাস করলো। একজনও অকৃতকার্য হয়নি। প্রথম শ্রেণীতে পাসের সংখ্যা ৯০ শতাংশ। 

জাপানে অলিম্পিক ভিলেজে অ্যান্টি-সেক্স বিছানা নিয়ে হইচই

জাপানে অলিম্পিক ভিলেজে অ্যান্টি-সেক্স বিছানা নিয়ে হইচই

কিছু প্রতিযোগীর মধ্যে সন্দেহ তৈরি হয়েছিল যে তাদের শোবার জন্য কার্ডবোর্ডের তৈরি বিছানা দেয়ার আসল উদ্দেশ্য যাতে তারা ঘরে সঙ্গী আনতে না পারেন এবং বিছানায় যৌন সংসর্গ করতে না পারেন।