একদিন আগেই ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা নেমে এসেছিল মাত্র ৩১ হাজারে। যা কিনা চার মাসের মধ্যে ছিল সর্বনিম্ন।
এশিয়া
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ২ হাজার ১০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৬০ হাজার ৭৮৮ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে।
করোনা সংক্রমণ অনেকটাই কমে এসেছে ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮৩১ জন রাজ্যবাসী। পজিটিভিটি রেট করে ১.৫০ শতাংশ। যা নিঃসন্দেহে সুখবর। একদিনে করোনায় মারা গেছেন ১৪ জন।
পাকিস্তানের উত্তরাঞ্চলে এক বোমা হামলায় ১৩ ব্যক্তি নিহত হয়েছে, যার মধ্যে চীনের নাগরিক রয়েছে নয় জন।নিহতদের মধ্যে দু'জন পাকিস্তানী সৈন্যও রয়েছে।
সংযুক্ত আরব আমিরাত বুধবার ইসরাইলে তার দূতাবাস উদ্বোধন করেছে। প্রথম উপসাগরীয় দেশ হিসেবে তারা ইহুদি দেশটিতে দূতাবাস খুলল।
অবশেষে প্রায় দুই দশক যুদ্ধের পর আফগানিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সৈন্যরা। যে তালেবানদের প্রতিহত করতে তারা দেশটিতে এসেছিল সেই তালেবানরাই এখন দ্রুতগতিতে বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে।
ভারতে দৈনিক করোনা সংক্রমণ মঙ্গলবারের তুলনায় বুধবার বেশি। মঙ্গলবারের তুলনায় তা বেড়েছে ৬ হাজারের কাছাকাছি। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৯ লক্ষ ৪৬ হাজার ৭৪ জন।
আফগানিস্তানের তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে (আইএস) তাদের শত্রু বলে অভিহিত করেছেন। তিনি মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেছেন, “ আইএস আমাদের শত্রু এবং সকল মুসলিম দেশ এই গোষ্ঠীর বিরোধী।” তালেবানের সঙ্গে এই জঙ্গি গোষ্ঠীর কোনো রকম সম্পর্ক নেই বলে জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬৩৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৫৮ হাজার ৭৭৮ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ নিম্নমুখী। তবে এই পরিস্থিতিতে আবার রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৭ জন। যা আগের দিনের তুলনায় খানিকটা বেশি। একদিনে নতুন করে করোনা থাবা বসিয়েছে ৮৬৩ জন রাজ্যবাসীর শরীরে।
নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন বিরোধী দলীয় নেতা শের বাহাদুর দেউবা।ইতোমধ্যে তাকে শপথ পড়ানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোন সময়ে তাকে শপথ পড়ানো হবে তা অল্প সময়ের মধ্যে জানানোর কথা রয়েছে।
আফগানিস্তানের কান্দাহার শহরের ভারতীয় কনস্যুলেটে কর্মরত কূটনীতিকদের শনিবার যেভাবে রাতারাতি দিল্লিতে ফিরিয়ে আনতে হয়েছে তাতে ইঙ্গিত স্পষ্ট যে ওই দেশটিতে তাদের ভবিষ্যৎ নিয়ে দিল্লি কতটা উদ্বিগ্ন।
আসামে ১৪ বছরের বেশি বয়সি গরু মারার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মতে, ১৯৫০ সালের আইন গো-রক্ষার ক্ষেত্রে যথেষ্ট নয়। তাই তিনি নতুন বিল নিয়ে এসেছেন।
ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় বড়সড় স্বস্তি। টানা বেশ কিছুদিন ৪০ হাজারের ঘরে ঘোরাফেরা করার পর গতকালই তা নেমে এসেছে ৩০ হাজারের নিচে। মঙ্গলবার (১৩ জুলাই) আরও কমল দৈনিক আক্রান্ত।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির বিশেষ পুলিশ বাহিনী তালেবানের গোয়েন্দা প্রধানকে হত্যা করেছে। এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোররাতে লগার প্রদেশে তাকে হত্যা করা হয়।
আফগানিস্তানে গতরাত সোমাবার সংঘর্ষে ২৭১ জন তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়েছে- নানগারহার, ওয়ারদাক, খোস্ত, কান্দাহার, ফারাহ, হেরাত, বাগদিস, সারপুল, জুযজান, নিমরোজ, হেলমান্দ, বাদাখশান, কুন্দুজ, তাখার ও কাপিসা প্রদেশে বিমান ও স্থল অভিযানে ২৭১ জন তালেবান সদস্য নিহত ও ১৬২ জন আহত হয়েছে।