হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭১৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৮৫ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে।
এশিয়া
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়েছেন। গতকালের মতো মঙ্গলবারও রাজ্যে দৈনিক সংক্রমণ ১০০০-এর নিচে। এদিন মোট আক্রান্তের সংখ্যা ৯৬২। তবে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আতঙ্কের মধ্যেও যে বিষয়টি স্বস্তি দিচ্ছে, তা হল নিম্নমুখী পজিটিভিটি রেট।
রাশিয়ার পূর্ব কামচাতকা উপত্যকার কাছে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ২৮ আরোহীর সবাই মারা গেছে।
আমেরিকান সৈন্যরা আফগানিস্তানের বাগরামে তাদের গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে রাতের অন্ধকারে, আফগান কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই, বলেছেন ওই ঘাঁটির নতুন কমান্ডার।
মমতা ঘোষণা করেন, এ বার খেলা হবে দিবস পালিত হবে। তিনি বলেন, “আমাদের স্লোগান ছিল ‘খেলা হবে’। তাই ‘খেলা হবে’ দিবস পালিত হবে। গ্রামে গ্রামে এই খেলা হবে।”
সশস্ত্র অপরাধী চক্র নাইজেরিয়ার উত্তরপশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন গ্রাম লুট, গবাধি পশু চুরি এবং মুক্তিপণ আদায় করতে প্রায়শই হামলা চালায়। তবে এ বছরের শুরু থেকে তারা বিভিন্ন স্কুল ও কলেজ লক্ষ্য করে হামলা ও অপহরণ চালানো অনেক বাড়িয়ে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বহুতল ভবন ভেঙে পড়ার দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ১১৭ জন। খবর সিএনএন। বেশ কয়েকদিন আগে মিয়ামিতে সমুদ্রের একেবারে সামনে অবস্থিত ওই বহুতলটি হঠৎ ভেঙে পড়ে। কিন্তু আগুন, ধোঁয়া এবং ভেঙে পড়া বাড়ির বাকি অংশ বিপজ্জনক ভাবে ঝুলে থাকায় উদ্ধারকাজ পুরোদমে চালানো যাচ্ছিল না।
ভারতে আসন্ন করোনার তৃতীয় ঢেউ। আগস্টেই তা দেশটিতে আছড়ে পড়বে বলে সম্প্রতি এক সমীক্ষার দাবি। তবে তার আগে দেশটির করোনা চিত্র বেশ স্বস্তিসূচক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন।
মরক্কো বিমান বাহিনীর একটি সি-১৩০ কার্গো বিমান গত রবিবার ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় ‘হাতজোর’ বিমান ঘাঁটিতে অবতরণ করে। প্রেসটিভি জানিয়েছে, পাবলিক ফ্লাইট-ট্র্যাকিং সফটওয়্যারে বিমানটির অবস্থান ধরা পড়ে; যদি ইসরাইলি সেনাবাহিনী মরক্কোর সামরিক বিমান অবতরণের খবর নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে।
জুলাইয়ের গোড়া থেকে আশার আলো দেখাচ্ছিল রাজ্যের করোনা পরিস্থিতি। নিম্নমুখী হয়েছিল সংক্রমণের গ্রাফ। সোমবার একধাক্কায় অনেকটা কমল দৈনিক করোনা সংক্রমণ।
সব জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখার্জি ।
এক গুচ্ছ নির্দেশ দেওয়া হল দলের বিধায়কদের। তাতে দলীয় শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিধায়কদের নিয়মিত বিধানসভার লাইব্রেরি ব্যবহার করতে বলা হয়েছে।
জুলাইয়ের দিন কয়েক কাটতে না কাটতেই ফের ভারতে কোভিড গ্রাফে বড়সড় পতন। টানা ৭ দিন দৈনিক সংক্রমণ ৫০ হাজারের নিচে থাকার পর সোমবার তা আরও নেমে এল।
যথাযথ অনুমতি না নিয়ে পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারাম, এর আশপাশের এলাকা এবং হজের জন্য নির্ধারিত পবিত্র স্থানগুলোতে কেউ প্রবেশ করতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার।
নেটোর ঠিক করা আগামী সেপ্টেম্বরের শেষ সময়সীমার পরও যদি আফগানিস্তানে কোন বিদেশি সৈন্য রয়ে যায়, তবে তারা দখলদার বাহিনীতে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকবে, বিবিসিকে বলেছে তালেবান।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৪২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার ৬২২ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে।