মিসরের রাজধানী কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক ভিডিও গেমসে কাবা ঘর ধ্বংসের টাস্ক থাকার বিষয়ে সতর্কতা জানিয়েছে।
এশিয়া
জীবনাবসান হয়েছে বিতর্কিত দুইবারের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডের। ৯/১১-র পর আফগানিস্তান অভিযান এবং পরবর্তীকালে ইরাকে সাদ্দাম হুসেনের বিরুদ্ধে লড়াইয়ের মূল রূপকার তিনি।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অবনমিত উপনিবেশ থেকে বৃহৎ শক্তিতে দেশটির ‘অপরিবর্তনীয়’ উত্থানের প্রশংসা করেছেন।
আবারও বাড়ল ভারতের দৈনিক করোনাভাইরাস সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। বুধবার এই আক্রান্তের সংখ্যা ছিল ৪৫ হাজার ৯৫১ জন। অর্থাৎ বুধবারের তুলনায় বৃহস্পতিবার আক্রান্ত বেড়েছে প্রায় ৬ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪ জন।
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলো ইসলামাবাদের ওপর চাপ দিচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যত চাপই আসুক, চাপের কাছে নতি স্বীকার করবে না পাকিস্তান।
ভারতের পশ্চিমবঙ্গে তিন মাস পর গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ দেড় হাজারের নিচে। একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৪৭৮ জন। ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ২৯ জনের। সংখ্যাটা আগের দিনের তুলনায় সামান্য হলেও কম। ঊর্ধ্বমুখী সুস্থতার হার।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৮৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৩৮ হাজার ৮০৫ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে।
ফের বাড়ল ভারতে দৈনিক করোনাভাইরাস সংক্রমণ। তিন মাসেরও বেশি সময় পর মঙ্গলবার তা নেমেছিল ৪০ হাজারের নীচে। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের বুলেটিন অনুসারে, দেশটির দৈনিক আক্রান্ত ৪৫ হাজার ৯৫১। এ নিয়ে মোট সংক্রমিত হলেন ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮ জন।
জম্মুতে ফের ড্রোন উদ্বেগ। এক নাগাড়ে চতুর্থ দিনেও ভারতীয় সেনাঘাঁটির আশপাশে উড়তে দেখা গেল সন্দেহভাজন উড়ন্ত যান। ফলে উপত্যকায় সর্বত্র হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
গত বছরের চেয়েও এবার বেশি প্রাণঘাতী হয়ে উঠেছে নোভেল করোনা ভাইরাস । পরিসংখ্যানই সে প্রমাণ দিচ্ছে। কারণ ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭৯৮ জন চিকিৎসক ।
সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো দূতাবাস খুলেছে ইসরাইল। নতুন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির ল্যাপিড মঙ্গলবার প্রথমবারের মতো কোনো ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ওই দূতাবাস উদ্বোধন করেন। ল্যাপিড নিজে এক টুইটার বার্তায় এ খবর জানান। এতে তাকে আরব আমিরাতের সংস্কৃতি ও বিজ্ঞান উন্নয়নমন্ত্রী নূরা আল-কাবি’কে দূতাবাস ভবনের সামনে স্থাপিত ফিতা কাটতে দেখা যায়।
ভারতের রাজধানী দিল্লীতে এক বিস্ফোরণে ৪জনের মৃত্যু হয়েছে । মঙ্গলবার গভীর রাতে রাজধানীর একটি বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭২৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৩৬ হাজার ৯১৬ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ৪২ জনের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ নিম্নমুখী হলেও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বেড়েছে মৃত্যু। আগের দিনের তুলনায় সামান্য হলেও মৃতের সংখ্যা বেড়েছে গত ২৪ ঘণ্টায়। তবে কমেছে সংক্রমণ। সুস্থতার হার ৯৭.৪১ শতাংশ। এদিন মৃত্যু হয়েছে ৩৫ জনের।
দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি তিনি। কিন্তু কর দিতেই প্রতি মাসে বেতনের ৫৫ শতাংশ বেরিয়ে যায়। উত্তরপ্রদেশ সফরে গিয়ে এমনই দাবি করলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
করোনার ডেল্টা প্লাস স্ট্রেন বিশ্বজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। শুরুতেই ডেল্টা প্রজাতিকে করোনার সবচেয়ে শক্তিশালী স্ট্রেন হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই ডেল্টা প্রজাতির রূপান্তরিত রূপ হলো ডেল্টা প্লাস স্ট্রেন।