ভারতের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যগুলোকে ‘এক দেশ এক রেশন কার্ড’ চালু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে তা কার্যকর করতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।
এশিয়া
ভারতে কংগ্রেসকে ছাড়া বিজেপি-বিরোধী জোট অবাস্তব— মোটের উপর এ ব্যাপারে একমত এনসিপি নেতা শরদ পওয়ার থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পওয়ারের বাড়ি বিরোধী রাষ্ট্রমঞ্চের প্রথম বৈঠকে কংগ্রেসের বড় কোনও নেতাকে আমন্ত্রণ জানানো না-হলেও, স্পষ্ট করে দেওয়া হয়েছে, কংগ্রেস-বিরোধী নয় ওই মঞ্চ। তবে প্রশ্ন, কংগ্রেস থাকলেও ২০২৪-এর লোকসভা ভোটে বিরোধী জোটের নেতৃত্বের রাশ কি তার হাতে থাকবে?
ভারতে টুইটারের প্রধান মণীশ মাহেশ্বরীকে মঙ্গলবার (২৯ জুন) আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ। টুইটারে বিকৃত মানচিত্র প্রকাশ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সে জন্য এই আটক বলে জানা গেছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে। বজরং দলের এক নেতা বিকৃত ম্যাপ নিয়ে উত্তরপ্রদেশের বুলন্দশহরে অভিযোগ দায়ের করেন।
৪০ হাজারের নীচে নেমে গেল ভারতের দৈনিক করোনা সংক্রমণ। ১৯ মার্চের পর এই প্রথমবার দৈনিক আক্রান্তের সংখ্যা এতটা কম হল। অর্থাৎ ১০২ দিন পর তা ৪০ হাজারের নীচে নামল। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭ জন।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫০৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার ১৮৮ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ৪২ জনের মৃত্যু হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায়ও নিম্নমুখী করোনা সংক্রমণ। বেড়েছে সুস্থতার হারও। দ্রুতই পরিস্থিতি আয়ত্তে আসবে বলে আশাবাদী রাজ্যবাসী।
সামান্য শিথিল হল করোনা বিধিনিষেধ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলাচলে অনুমতি দিল পশ্চিমবঙ্গ সরকার। সরকারি, বেসরকারি সব বাসকেই রাস্তায় নামার অনুমতি দেওয়া হল।
ভারতে দৈনিক সংক্রমণ সোমবার ফের ৫০ হাজারের নীচে নামল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২ লক্ষ ৭৯ হাজার ৩৩১। তবে সোমবার দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৭৯ জন কোভিড রোগীর। ১৩ এপ্রিলের পর এই প্রথমবার দেশটির দৈনিক মৃত্যু এক হাজারের নীচে নামল।
ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গ্রুপগুলোর ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন কর্মী ও স্থাপনার ওপর ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই আক্রমণ চালানো হয়েছে বলে রবিবার যুক্তরাষ্ট্র জানিয়েছে। আবার মার্কিন আক্রমণের প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে মিলিশিয়ারা।
ইংল্যান্ডের একটি বাস স্টপে ব্রিটেনের প্রতিরক্ষা সংক্রান্ত অতি গোপনীয় নথির সন্ধান মিলেছে। সেই নথি হাতে পাওয়ার পর তা বিবিসির হাতে তুলেদেন এক ব্যক্তি। এতেই নড়েচড়ে বসেছে ব্রিটিশ সরকার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৫৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৩৩ হাজার ৬৭৯ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।
ক্রমশ সুস্থ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। বিগত ৭ দিনের মতোই গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। কমেছে মৃত্যুও। একদিনে করোনায় মৃত্যু হয়েছেন ২৯ জনের। সুস্থতার হার ৯৭.৩৬ শতাংশ।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার বিমানবন্দরের টেকনিক্যাল এলাকায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
শনিবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছিল ৫০ হাজারের নীচে। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা আবার ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে।
বরযাত্রীদের খাসির মাংস খাওয়ানো হয়নি, এই কারণে বিয়ে ভেঙে দিলেন বর। তবে এখানেই শেষ নয়, বিয়ে ভেঙে বাড়ি ফেরার সময় অন্য একটি মেয়েকে বিয়েও করে নিয়েছেন তিনি। বুধবার ঘটনাটি ঘটেছে ওড়িশার সুকিন্দা এলাকায়।
কলকাতার কসবার ভুয়া টিকাকরণ ক্যাম্পের জেরে এবার রাজ্যে টিকাকরণ ক্যাম্প করতে মানতে হবে কড়া নিয়মাবলি। এবার থেকে রাজ্যের স্বাস্থ্য বিভাগ কিংবা জেলা স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমতি ছাড়া এ ধরনের ক্যাম্প আর করা যাবে না। সঙ্গে কার্যকর হলো বেশকিছু নিয়ম।