ভারতের পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১২৯৭ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ১৭৭৭জন। এই মুহূর্তে রাজ্যে করোনা থেকে সুস্থতার হার ৯৭.৫৭ শতাংশ। যা বেশ আশাব্যাঞ্জক চিকিৎসক মহলের কাছে।
এশিয়া
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জোলো দ্বীপে রোববার ৮৫ জন সৈনিক নিয়ে বিমান বাহিনীর একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে ঘটনাস্থলেই ১৭জন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করেছে।
আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার (০৩ জুলাই) হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর দাবি, ইসরায়েলে আগুনের বেলুন হামলা চালিয়েছে হামাসের সদস্যরা। জবাবে বিমান হামলা চালানো হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার গাজায় বিমান হামলা চালাল ইসরায়েলি দখলদার বাহিনী।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫২৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৪৩ হাজার ৫৮০ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৩৯১ জন। পাশাপাশি বাড়ছে সুস্থতা। যা নিঃসন্দেহে আশা জোগাচ্ছে আমজনতাকে। একদিনে ২১ জনের মৃত্যু হয়েছে।
জাপানে ভারী বৃষ্টির পর এক বিরাট ভূমিধসে আতামি শহরে অন্তত বিশ জন মানুষের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একটি পাহাড়ের ওপর থেকে প্রচন্ড বেগে নেমে আসা কালো কাদা মাটির ঢল নেমে সমুদ্রের দিকে বয়ে চলেছে।
ইস্তফা যে দিতে চলেছেন, তা কার্যত নিশ্চিত ছিল। কখন দেবেন, তা নিয়ে ধাঁধা ছিল। শেষপর্যন্ত যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার রাতে ইস্তফা দিলেন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত।
ইন্দোনেশিয়া করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউ মোকাবিলায় শনিবার রাজধানী জাকার্তায়, জাভার প্রধান দ্বীপ জুড়ে এবং বালি দ্বীপে আংশিক লকডাউন জারি করেছে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সর্বশেষ সহিসংতায় শুক্রবার ছয় জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন বিদ্রোহী এবং একজন সৈন্য।
করোনার বিরুদ্ধে শক্ত হাতেই যুদ্ধ করছে ভারত। পরপর দু’দিন নিম্নমুখী দেশটির করোনা সংক্রমণ। অ্যাকটিভ কেস কমার পাশাপাশি স্বস্তি জোগাচ্ছে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৪ হাজার ১১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৭৩৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ১ হাজার ৫০ জন।
পশ্চিমবঙ্গের একটি সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রাবর (০২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিখ্যাত প্রেক্ষাগৃহ ‘মিনি জয়া’য় দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। দ্রুত আগুন ছড়াতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফায়র সার্ভিসের ১০টি ইঞ্জিন। ধীরে ধীরে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়তে থাকে। ভিতরে এক মহিলা আটকে ছিলেন।
যুক্তরাষ্ট্র শুক্রবার (০২ জুলাই) মিয়ানমার সেনাবাহিনীর কর্মকর্তা ও সেনাবাহিনীর সঙ্গে জড়িত ব্যক্তি ও সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার ঘোষণা দিলো।
আফগানিস্তান থেকে বিদেশী বাহিনী পুরোপুরি প্রত্যাহার আসন্ন উল্লেখ করে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মার্কিন ও ন্যাটোর সকল সৈন্য বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে চলে গেছে।
করোনার দ্বিতীয় ধাক্কা অনেকটাই সামাল করে ফেলেছে ভারত। ইতিমধ্যেই দেশটির কেন্দ্রীয় সরকারের একাধিক নেতামন্ত্রী এই দাবি করেছেন। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। এখনও মারণ ভাইরাসের কবলে দেশটিতে দৈনিক হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হচ্ছে। যার ফলে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনায় মৃতের সংখ্যা পেরিয়ে গেছে ৪ লক্ষের গণ্ডি। আমেরিকা এবং ব্রাজিলে ৪ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৫৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ৬৬২ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে।
ফের ঊর্ধ্বমুখী পশ্চিমবংঙ্গের কোভিড গ্রাফ। আগেরদিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। এদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৫০১ জন।