ভয়াবহ হয়ে উঠেছে করোনার ডেল্টা প্রজাতি। বিশ্বের ৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে এই প্রজাতি। করোনার এই প্রজাতিকে সবচেয়ে সংক্রামক হিসাবে চিহ্নিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এশিয়া
চীনের মধ্যাঞ্চলে একটি মার্শাল আর্ট স্কুলে অগ্নিকান্ডে অন্তত ১৮ জন নিহত এবং আহত হয়েছে আরো ১৬ জন।
চার দিন পর ভারতে দৈনিক সংক্রমণ ফের ৫০ হাজারের নীচে নামল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ১৪৩ জন।
চীনে একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে ১৮ জন মারা গেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে দেশটির হেনান প্রদেশে আগুন লাগে। এতে ১৮ জন মৃত্যু ও আরো ১৬ জন আহত হয়েছে।
মিয়ানমারে সামরিক ক্যু’র পর অভ্যন্তরীণ সহিংসতায় অন্তত দুই লাখ ৩০ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে। জাতিসংঘ গতকাল (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সুচির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের কয়েক মাস পরে এসে জাতিসংঘ এ তথ্য দিল।
আতঙ্কের নাম ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ভারতের মহারাষ্ট্রের পর মধ্যপ্রদেশেও বাড়ছে করোনা ভাইরাসের অতি উন্নত এবং সর্বশেষ ভ্যারিয়েন্টের দাপট। যা কিনা করোনার তৃতীয় ধাক্কার কারণ হতে পারে। সূত্রের খবর, মধ্যপ্রদেশে করোনার নতুন এই প্রজাতির কবলে পড়েছেন আরও ৭ জন রোগী। মৃত্যু হয়েছে দু’জনের। মহারাষ্ট্রেও নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা যা উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের।
হংকংয়ে বাকস্বাধীনতা খর্ব করতে সাম্প্রতিক সময়ে চীন ও হংকং কর্তৃপক্ষের নেয়া বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিল অ্যাপল ডেইলি। একারণে সরকারের রোষানলে পড়ে পত্রিকাটি বন্ধ করে দিতে বাধ্য হন মালিকপক্ষ। গণতন্ত্র সমর্থন করে হংকংয়ে এমন কিছু অনলাইন মিডিয়া আছে। তবে এই ঘরানার একমাত্র দৈনিক ছিল ‘অ্যাপল ডেইলি’। বৃহস্পতিবার তার শেষ সংস্করণ বের হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে জারি কড়া বিধিনিষেধ সংক্রমণকে অনেকটাই বাগে এনেছে, তা বলাই বাহুল্য। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৯২৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪১ জনের। ঊর্ধ্বমুখী সুস্থতার হার।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৭৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ২৯ হাজার ৪৩১ জন ছাড়াল। গতকাল নেপালে ১,৫১১ করোনায় আক্রান্ত হয়েছিল।
লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন বিজেপি কর্মীরা। একে একে তাঁরা যোগ দেবেন তৃণমূলে। সেই দলবদলের আগেই বিজেপি কর্মীদের ‘ভাইরাস মুক্ত’ করতে স্যানিটাইজার ছিটিয়ে ‘শুদ্ধ’ করছেন তৃণমূল কর্মীরা।
৩৭০ ধারা অবলুপ্তির পর এই প্রথম জম্মু-কাশ্মিরের নেতাদের সাথে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে মোদীর বৈঠকে যোগ দিতে অধিকাংশ নেতারাই বুধবার রাতে চলে এসেছেন ভারতের রাজধানীতে।
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো একুইনো বৃহস্পতিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। আল জাজিরা সূত্রে এ খবর জানা গেছে।
মুসলিম অধ্যুষিত জম্মু-কাশ্মিরেও এবার গো-রক্ষকদের তাণ্ডব। ভারতের বিজেপিশাসিত গোবলয়ের রাজ্যগুলিতে যেভাবে শুধুমাত্র সন্দেহের বশে– গুজব ছড়িয়ে নির্দোষ মুসলিমদের পিটিয়ে হত্যা করা হয়- এক্ষেত্রে ঠিক যেন তারই পুনরাবৃত্তি। রাজনৈতিক মহলের বক্তব্য- যেভাবে কেন্দ্র ঢালাও ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করে উপত্যকায় অমুসলিমদের ঢুকিয়ে দিয়ে জনবিন্যাস বদলে দিচ্ছে তার জেরেই এখন এই ধরনের ঘটনা ঘটছে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তেহরান ও ইসলামাবাদের সহযোগিতা ছাড়া আফগান সংকটের সমাধান সম্ভব নয়। তিনি নবম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেছেন।
ভারতের দৈনিক করোনায় সংক্রমণ মঙ্গলবার ৫০ হাজারের নীচে নামলেও, বুধ এবং বৃহস্পতিবার দু’দিনই তা ফের ৫০ হাজার ছাড়ায়। বুধবারের তুলনায় বৃহস্পতিবার হাজার চারেক বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন।
বেশ কয়েকদিন পর ফের সামান্য ঊর্ধ্বমুখী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের করোনা চিত্র। তবে নিম্নমুখী মৃত্যু। একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৩৮ জনের। যা আগের দিনের তুলনায় খানিকটা কম। বেড়েছে সুস্থতাও। একদিনে রাজ্যে করোনাজয়ী ২,০১৭।