এশিয়া

ইসরাইলে সরকার গঠনে ঐক্যবদ্ধ বিরোধী জোট, বিদায় ঘন্টা নেতানিয়াহুর!

ইসরাইলে সরকার গঠনে ঐক্যবদ্ধ বিরোধী জোট, বিদায় ঘন্টা নেতানিয়াহুর!

ইসরাইলে বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ দেশটির রাষ্ট্রপতিকে জানিয়েছেন যে তিনি জোট সরকার গঠন করতে সক্ষম। এর ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিয়ান নেতাটিয়াহুর ১২ বছরের শাসনকালের অবসান ঘটতে যাচ্ছে।

ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ

ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ

ইসরায়েলের প্রবীণ রাজনীতিবিদ আইজ্যাক হেরজগ দেশটির একাদশ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার (০২ জুন) পার্লামেন্ট নেসেটে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।-খবর ইন্ডিয়ান এক্সপ্রেস আইজ্যাক হেরজগ সাবেক প্রেসিডেন্ট চাইম হেরজগের সন্তান। ১৯৮৩ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন চাইম হেরজগ।

ডুবে গেল ইরানি নৌবাহিনীর দ্বিতীয় বৃহত্তম রণতরী

ডুবে গেল ইরানি নৌবাহিনীর দ্বিতীয় বৃহত্তম রণতরী

ইরানের নৌবাহিনীর একটি জাহাজে আগুন লেগে তা সাগরে ডুবে গেছে। 'জাস্ক' নামের জাহাজটি নৌবাহিনীর প্রশিক্ষণ ও লজিস্টিক জাহাজ হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এটি ছিল ইরানি নৌবাহিনীর দ্বিতীয় বৃহত্তম জাহাজ। তবে কিভাবে তাতে আগুন লেগেছে, তা স্পষ্ট নয়। ডুবে যাওয়ার সময় এটি হরমুজ প্রণালীর কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ছিল।

আফগানিস্তানে সিরিজ বোমা হামল: নিহত ১০

আফগানিস্তানে সিরিজ বোমা হামল: নিহত ১০

আফগানিস্তানের রাজধানী কাবুলে তিনটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, মঙ্গলবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আলাদা তিনটি স্থানে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে একটি বিস্ফোরণে স্থানীয় একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়।

ভারতে একদিনে করোনায় মৃত্যু ৩২০৭

ভারতে একদিনে করোনায় মৃত্যু ৩২০৭

ভারতের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় ৫ হাজার মতো বেড়েছে। যদিও তা দেড় লক্ষের নীচেই রয়েছে। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৩ লক্ষ পেরিয়ে গেল। মঙ্গলবার দেশটির দৈনিক মৃত্যু ৩ হাজারের নীচে নেমেছিল। বুধবার তা ফের তিন হাজারের বেশি হয়েছে।

আফ্রিকার দেশগুলোতে সামরিক অভ্যুত্থান বাড়ছে?

আফ্রিকার দেশগুলোতে সামরিক অভ্যুত্থান বাড়ছে?

স্বাধীনতার পর থেকেই আফ্রিকার দেশগুলোতে নিয়মিতভাবে ক্যু বা সামরিক অভ্যুত্থান ঘটে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী তার ক্ষমতা ব্যবহার করছে, মালির সাম্প্রতিক অভ্যুত্থান তারই সর্ব-সম্প্রতি উদাহরণ। ওই দেশে এক বছরের মধ্যে দু'বার সেনা অভ্যুত্থান ঘটেছে।

সৌদি আরবের মসজিদে মাইকের শব্দ কমাতে নির্দেশ দিল কর্তৃপক্ষ

সৌদি আরবের মসজিদে মাইকের শব্দ কমাতে নির্দেশ দিল কর্তৃপক্ষ

সৌদি আরবের কর্তৃপক্ষ সেদেশের মসজিদগুলোতে লাগানো লাউডস্পিকারের শব্দের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। এ নিয়ে সমালোচনা হলেও কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তের পক্ষে অনড় রয়েছে।

যোগীরাজ্যে বিজেপিতে ‘অন্তর্কলহ’!

যোগীরাজ্যে বিজেপিতে ‘অন্তর্কলহ’!

ভারতে করোনা পরিস্থিতি নিয়ে উত্তরপ্রদেশে অশনি সঙ্কেত পেয়েছে বিজেপি! প্রশাসনের মানুষের ক্ষোভের পাশাপাশি শাসকদলের বিধায়কদের মধ্যেও অসন্তোষ বাড়ছে। বছর ঘুরলেই গোবলয়ের এই রাজ্যে বিধানসভা নির্বাচন।

কংগ্রেস, শিবসেনা, এসপি, আপ... এক আলাপনে মমতার পাশে সব বিরোধী

কংগ্রেস, শিবসেনা, এসপি, আপ... এক আলাপনে মমতার পাশে সব বিরোধী

ভারতের পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত ক্রমশ দেশটির জাতীয় স্তরের বিরোধী রাজনীতির অন্যতম অস্ত্র হয়ে উঠতে চলেছে। কংগ্রেসের পক্ষ থেকে আগেই এই প্রসঙ্গে মোদী সরকারের কড়া সমালোচনা করে বিবৃতি দেওয়া হয়েছিল। আজ সরব হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী নেতারা। এক সুরে তাঁদের অভিযোগ, দেশের সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপর বারবার আঘাত হানছে মোদী সরকার।

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করলেন ইমরান খান

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করলেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে তার দেশের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, এটি করলে তা হবে কাশ্মিরবাসীর প্রতি বিশ্বাসঘাতকতা।

৩ সন্তান নীতিতে  চীন

৩ সন্তান নীতিতে চীন

জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় চীন সরকার সোমবার এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। এখন থেকে চীনা নাগরিকরা তিনটি সন্তান নিতে পারবেন। এতে তারা সরকারি কোনো বাধার সম্মুখীন হবেন না।

হাজার হাজার নয়া রকেট নির্মাণ শুরু করেছে হামাস

হাজার হাজার নয়া রকেট নির্মাণ শুরু করেছে হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার নতুন রকেট নির্মাণের কাজ শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের একজন পলিটব্যুরো নেতা

অবসান হচ্ছে নেতানিয়াহুর শাসন

অবসান হচ্ছে নেতানিয়াহুর শাসন

ইসরাইলের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হয়েছে। রক্ষণশীল ইয়ামিনা পার্টির প্রধান নাফাতলি বেনেট জোট সরকার গঠনের জন্য ইয়ায়ির লাপিদের সাথে যোগ দিতে রাজি হয়েছেন। 

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি : খালেদ মিশাল

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি : খালেদ মিশাল

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান খালেদ মিশাল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বরং ফিলিস্তিনের চূড়ান্ত স্বাধীনতা অর্জন পর্যন্ত ‘শোর্ড অব কুদস’ লড়াই অব্যাহত থাকবে।