প্রায় ৪০ দিন পর মঙ্গলবার ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছিল ২ লক্ষের নীচে। বুধবার তা আবার ২ লক্ষ ছাড়িয়েছে। মঙ্গলবার দৈনিক মৃত্যুও নেমেছিল সাড়ে ৩ হাজারে ঘরে। কিন্তু বুধবার তা আবার ৪ হাজার ছাড়িয়ে গেছে।
এশিয়া
স্থলভাগে আছড়ে পড়ল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ভারতের আবহাওয়া অধিদপ্তার বুধবার সকাল ৯টা ১৫ মিনিটের (স্থানীয় সময়) বুলেটিনে জানিয়েছে, ওড়িশার বালেশ্বরের দক্ষিণে ইয়াস-এর স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার।
রাজধানী দিল্লিতে ও দিল্লির উপকণ্ঠে গুরগাঁওতে টুইটারের অফিসে সোমবার রাতে দিল্লি পুলিশের ওই অভিযানকে বিরোধী দলগুলো 'ভয় দেখানোর কৌশল' বলে বর্ণনা করছে, তবে টুইটারের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।
সাম্প্রতিক গাজা যুদ্ধ নিয়ে ইহুদিবাদী ইসরাইলের পক্ষে কথা বলে গাজাবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক ত্রাণসংস্থা- আনরাওয়া’র (UNRWA) পরিচালক ম্যাথিয়াস স্কামলে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, তারা এ সপ্তাহে আফগানিস্তানে তাদের দূতাবাস বন্ধ করে দেবে। বিদেশী সৈন্য প্রত্যাহার করে নেয়ার পর কাবুলের ক্রমাবনতিশীল নিরাপত্তা ব্যবস্থার অনিশ্চয়তার ব্যাপারে গভীর শংকা থাকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি এমন ঘোষণা দিলেন। খবর এএফপি’র।
ভারতজুড়ে বাড়তে শুরু করেছে ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ। দুশ্চিন্তা বাড়িয়ে এবার সামনে এলো ইয়েলো ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঘটনা।
২ লক্ষের নীচে নামল ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা। প্রায় ৪০ দিন পর দু’লক্ষের নীচে নামল তা। ১৪ এপ্রিল দেশটিতে সংক্রমিত হয়েছিলেন ১.৮৪ লক্ষ। ১৫ এপ্রিল প্রথমবার তা দু’লক্ষ ছুঁয়েছিল। তার পর বাড়তে বাড়তে ৪ লক্ষ ছাড়িয়েছিল দৈনিক আক্রান্ত। কমতে কমতে মঙ্গলবার তা আবার দু’লক্ষের নীচে নামল।
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় টানা ১১ দিন আগ্রাসনের পর ব্যর্থতা নিয়েই বিদায় নিলেন ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন। সংস্থাটির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন তার ডেপুটি ডেভিড বার্নিয়া।
তৃতীয় দফায় সরকারে আসার এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তিনটি প্রতিশ্রুতির প্রস্তাব পাশ হয়েছে। সেগুলি রূপায়ণ করতে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি টাস্ক ফোর্সও গড়ে দিয়েছেন মমতা।
মালিতে দৃশ্যত সামরিক অভ্যুত্থান হয়েছে। সামরিক বাহিনীর সদস্যরা দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে রাজধানী বামাকোর বাইরে একটি সামরিক ঘাঁটিতে নিয়ে গেছে। সোমবার মন্ত্রিসভার পুনর্গঠনের পর এ ঘটনা ঘটে।
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে রাজধানী নেপিদোতে এক সামরিক আদালতে হাজির করা হয়েছে। সোমবার ৩০ মিনিটের এই শুনানিতে উপস্থিতির মাধ্যমে ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর প্রথম প্রকাশ্যে এলেন মিয়ানমারের সাবেক স্টেট কাউন্সিলর।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের একাংশ দাবি করেছে যে নতুন করে সংঘর্ষ বেঁধেছে ভারত ও চীনের সেনা সদস্যদের মধ্যে।
পূর্ব জেরুসালেমে আল-আকসা মসজিদকে ইসরাইলিদের হামলা থেকে রক্ষায় স্বেচ্ছায় পাহারা দিয়ে আসছেন খাদিজা খুবাইস নামের এক ফিলিস্তিনি নারী। ৪৪ বছর বয়সী এই কুরআনের শিক্ষিকা বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির কাছে সাম্প্রতিক এক সাক্ষাতকারে বলেন, যতদিন না তার মৃত্যু হচ্ছে অথবা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না হচ্ছে, ততদিন তিনি এই দায়িত্ব পালন করে যাবেন।
ভারি অস্ত্রে সজ্জিত ইসরাইলি পুলিশের পাহারায় মসজিদুল আকসায় জোর করে প্রবেশ করেছে ইহুদি বসতিস্থাপনকারীরা। রোববার সকালে প্রায় এক শ' ইহুদি পুলিশি পাহারায় মসজিদ চত্ত্বরে প্রবেশ করে তারা। এর আগে মসজিদে ফজরের নামাজের পর সমবেত মুসল্লিদের ওপর হামলা করে ইসরাইলি পুলিশ।
চীনে প্রচণ্ড ঠান্ডা ও ঝড়ো বাতাসে একটি দৌড় প্রতিযোগিতা চলাকালীন ২১ জন দৌড়বিদের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় গানশু প্রদেশে এ ঘটনা ঘটেছে।
দুই বিজেপি সমর্থককে শাস্তি দিতে গিয়ে নিজের হাতে আইন তুলে নিয়ে বিতর্কে জড়ালেন ভারতের বর্ধমানের এক তৃণমূল নেতা। ভিডিও ভাইরাল হতেই তীব্র রাজনৈতিক চাপানউতোর জেলার রাজনীতিতে। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, ওই দুই যুবক স্থানীয় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরে অভিযুক্ত।