মাঝখানে দিন চারেক সামান্য স্বস্তি মিলেছিল। কিছুটা হলেও নিম্নমুখী ছিল দৈনিক সংক্রমণের হার। কিন্তু বৃহস্পতিবার আবার উদ্বেগ বাড়াল সংক্রমণের পরিসংখ্যান। একধাক্কায় অনেকটাই বাড়ল আক্রান্তের সংখ্যা।
এশিয়া
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালনের মধ্যেই ইসরাইলি বিমানের বোমাবর্ষণে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজার বিভিন্ন স্থান
ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যকার পুলিশ সদরদফরত ও নিরাপত্তা ভবনগুলোতে বোমা হালা চালাচ্ছে। কর্তৃপক্ষ বলেছে, ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৬ শিশুসহ ৬৫ জনের মৃত্যু হয়েছে।
গত ৮ মে ভারতে করোনায় মৃত্যু হয়েছিল ৪ হাজার ১৮৭ জনের। তার পর কয়েক দিন মৃত্যু কিছুটা কমে। কিন্তু গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ভেঙে দিল মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে ৪ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। যদিও দৈনিক সংক্রমণ পর পর দু’দিন সাড়ে ৩ লক্ষের নীচে। গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন আক্রান্ত হয়েছেন।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। বুধবার সকালেও কয়েক দফা হামলা হয়। ২০১৪ সালের পর এবারই সবচেয়ে তীব্রভাবে গাজায় ইসরাইলি হামলা হচ্ছে। এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ দাঁড়িয়েছে। খবর আল জাজিরা
প্রায় দু’সপ্তাহ পর ভারতে দৈনিক করোনা সংক্রমণ সাড়ে তিন লক্ষের নীচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন। ২৭ এপ্রিল শেষবার দেশটির দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষের কম ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৮৭৬ জন।
নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারি নেপালের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী অলি নেতৃত্বাধীন সরকার আস্থা ভোটে হেরে গেলে সোমবার (১০ মে) এ ব্যবস্থা নেয়া হয়। বেশ কয়েক মাস ধরে ক্ষমতাশীন দলের মধ্যকার বিভিন্ন অংশের দ্বন্দ্বের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
পূর্ব বায়তুল মুকাদ্দাস (পূর্ব জেরুজালেম) ও আল-আকসা মসজিদ চত্বর থেকে ইহুদিবাদী সেনা প্রত্যাহারে বেধে দেয়া সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অসংখ্য রকেট নিক্ষেপ করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ৯ শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন। নিহত এক শিশুর বয়স ১০ বছরের কম বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
করোনা সংক্রমণের জেরে সংযুক্ত আরব আমিরাত আগামী ১২ মে থেকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে দেশটিতে যাত্রী পরিবহনকারী বিমান চলাচলে নিষেধাজ্ঞা চালু করতে যাচ্ছে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ব জেরুসালেমের মসজিদুল আকসায় নতুন করে তাণ্ডব চালিয়েছে ইসরাইলি পুলিশ।
শুরু হল রাজ্যের মন্ত্রীদের শপথ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয় মন্ত্রিসভা শপথ নিয়েছে। এদিন ৪৩ জন শপথ নিয়েছেন। এর মনে ২৪ জন ক্যবিনেট মন্ত্রী। কলকাতার ৭জন ও উত্তর ২৪ পরগনার ৭ জন মন্ত্রী। সংসদের ইতিহাসে ভার্চুয়ালি শপথ নেন অমিত মিত্র, ব্রাত্য বসু ও রথীন ঘোষ।
ভারতে গত ৪ দিন আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের বেশি ছিল। গত ২৪ ঘণ্টায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমল। আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যাও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৫৪ জনের। যদিও দৈনিক সংক্রমণ এবং মৃত্যু কমলেও সংক্রমণের হার বেড়েছে।
সার্স করোনাভাইরাসকে ‘জৈব’ অস্ত্ররূপে গড়ে নেওয়ার পরিকল্পনা বছর পাঁচেক আগেই হয়েছিল। ফাঁস হওয়া একটি চীনা নথিতে মিলেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। সেই নথিই হাতে আসে সাপ্তাহিক সংবাদ পত্রিকা ‘উইকেন্ড অস্ট্রেলিয়া’ এর।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জাতীয় স্বার্থ এবং জনগণের নিরাপত্তা রক্ষার জন্য সর্বশক্তি নিয়োগ করবে মস্কো। একই সাথে আন্তর্জাতিক আইন রক্ষায় তার দেশ ভূমিকা রাখবে।
ফের মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। জন্মদিনের পার্টিতে ঢুকে গুলি চালিয়ে ছ’জনকে হত্যা করল এক বন্দুকধারী। যাঁদের মধ্যে আবার রয়েছে তার বান্ধবী। এরপর শেষে আত্মহত্যা করে ওই যুবক। আর এই ঘটনা ঘিরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে। প্রাথমিক সন্দেহে অনুমান প্রেমঘটিত কারণেই এই হামলার ঘটনাটি ঘটেছে।