স্কুল থেকে ফেরার পথে গাড়িবোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল প্রায় সাত-আট জন ছাত্রী-সহ মোট ৫৮ জনের দেহ। আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার সন্ধার ঘটনা। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ১৫০ জন। তাঁদের মধ্যেও বেশির ভাগই ছাত্রী। আহতেরা কাবুলের হাসপাতালে চিকিৎসাধীন।
এশিয়া
ভারতের আসামে নব নির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা।
আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার (০৮ মে) এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত ও ৫২ জন আহত হয়েছে। হতাহতদের অনেকেই স্কুলছাত্র। এলাকাটি শিয়া অধ্যুষিত বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক অ্যারিয়ান বিস্ফোরণের কথা স্বীকার করেছেন। তবে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জেরুজালেমে সংঘর্ষে অন্তত ১৬৩ জন ফিলিস্তিনি আর ছয় জন ইসরায়েলি পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট ইমারজেন্সি সার্ভিস এবং ইসরায়েলি পুলিশ জানিয়েছে।
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মা’রিব প্রদেশে সৌদি বিমান হামলায় অন্তত সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার) আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে ইসরাইল-বিরোধী একটি সমাবেশের প্রস্তুতিকালে সেখানে সৌদি জঙ্গিবিমান হামলা চালায়।
পর পর তিন দিন ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার লক্ষ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। এ নিয়ে মোট প্রাণ হারালেন ২ লক্ষ ৩৮ হাজার ২৭০ জন।
ভারতে দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শুক্রবারও ৪ লাখ ছাড়াল। এই নিয়ে তৃতীয় বার দেশটিতে দৈনিক আক্রান্ত ৪ লাখের গণ্ডি পার করল। গত ২৪ ঘণ্টায় দেশে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন সংক্রমিত হয়েছেন। যা একদিনে আক্রান্তের পরিসংখ্যানে সবথেকে বেশি। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ১৪ লক্ষ ৯১ হাজার ৫৯৮ জন।
চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া। দ্য স্ট্রেইট টাইমস জানায়, বুধবার দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব এ ঘোষণা দেন। কিন্তু, কবে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে তা তিনি জানাননি।
ফের চার লক্ষ ছাড়িয়ে গেল ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এক দিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ১ মে দেশটিতে দৈনিক সংক্রমণ প্রথমবারের জন্য ৪ লাখ ছাড়িয়েছিল। তার পর চার দিন সাড়ে তিন লাখের বেশি থাকলেও চার লাখের নীচেই ছিল নতুন সংক্রমিতের সংখ্যা।
সৌদি আরব গতবছরের ন্যায় এবারো বাইরের হজযাত্রীদের আগমন নিষিদ্ধের চিন্তা করছে। আন্তর্জাতিক ভাবে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও এর নতুন ধরনের অস্তিত্ব পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বুধবার এ সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৫ মে) স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় কলকাতার রাজভবনে শপথ নেন তিনি
আজ বুধবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে চলেছেন মমতা ব্যানার্জি। করোনা আবহে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে অনাড়ম্বরভাবে।
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে যাত্রীবাহী মেট্রোরেলের ফ্লাইওভার ভেঙে ১৫ জনের মৃত্যু হয়েছে।
ভারতে দৈনিক করোনা সংক্রমণ গত তিন দিন ধরেই একটু হলেও কমেছে। শনিবার তা ৪ লক্ষ ছাড়িয়েছে। রবিবার ৩.৯২ লক্ষ, সোমবার ৩.৬৮ লক্ষের পর মঙ্গলবার (০৪ মে) দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। কমলেও যত লোক ভারতে আক্রান্ত হচ্ছেন, তা বিশ্বে কোনও দেশে সমগ্র মহামারি পর্বে হয়নি। সব মিলিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেল।
ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু নীলবাড়ির লড়াইয়ে তাঁদের অধিকাংশকেই খালি হাতে ফিরতে হয়েছে। তবে বিপুল সাফল্য পাওয়ার পরও দলত্যাগীদের প্রতি উদারতা দেখালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃতীয় বারের জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বুধবার শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় শুধু তাঁরই শপথ। সব কিছু ঠিকঠাক থাকলে, বাকি মন্ত্রিসভার শপথ হতে পারে রবিবার, ৯ মে। তার আগে ৬ ও ৭ মে নব-নির্বাচিতদের বিধায়ক পদে শপথগ্রহণ।