সাংবাদিকের গ্রেফতারিতে মায়ানমারের উপর চাপ বাড়াল জাপান। দ্রুত ওই সাংবাদিকের মুক্তির দাবি জানিয়েছে টোকিও। সোমবার মায়ানমারের জাপানি দূতাবাস জানায়, সাংবাদিক ইউকি কিটাজুমিকে ইয়াঙ্গনের কাছে ইয়েনসিন কারাগারে রাখা হয়েছে।
এশিয়া
লাফিয়ে লাফিয়ে বেড়ে ভারতে দৈনিক করোনাভাইরাস সংক্রমণ। একদিনে আক্রান্ত হলেন ২ লক্ষ ৯৫ হাজার। এক দিনে আক্রান্তের পরিসংখ্যানে এই সংখ্যা শুধুমাত্র ভারতে নয় বিশ্বেও সর্বোচ্চ। এ বছর ৮ জানুয়ারি আমেরিকাতে এক দিনে আক্রান্ত হয়েছিলেন ২ লক্ষ ৮৯ হাজার ১৯৫ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের রাহুল গান্ধী। কংগ্রেসের এই নেতা টুইট বার্তায় জানিয়েছেন,তার দেহে করোনার কিছু কিছু লক্ষণ দেখা দিয়েছে।
ইউরোপীয় দেশগুলোর সংস্থা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিয়ানমারের ১০ সামরিক নেতা ও সামরিক বাহিনী নিয়ন্ত্রিত দুই বাণিজ্যিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
ভারতে টানা ১৩ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা একটু কম হলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশটিতে আগের ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে সংক্রমিত হয়েছে দুই লাখ ৫৯ হাজার ১৭০ জন।
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে দেশটির পশ্চিমাঞ্চলে নিয়াস দ্বীপে আঘাত হানে এ শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।
প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর বাতিলের পর এ বার ওই দেশে ভারতীয়দের পা রাখায় নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে ব্রিটেন। সোমবার ব্রিটেনের পার্লামেন্টে এই ঘোষণা করেছেন ওই দেশের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। আগামী ২৪ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি।
১১ পুলিশকে মুক্তি দিয়েছে পাকিস্তানের নিষিদ্ধ দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বা টিএলপি। প্রথম দফার আলোচনার পর বিক্ষোভকারীদের হাতে জিম্মি ১১ পুলিশ সদস্য মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ আহমেদ।
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় পালমিরা শহরের কাছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি ঘাঁটিতে রাশিয়ার জঙ্গিবিমান বড় ধরনের হামলা চালিয়েছে। এতে অন্তত ২০০ সন্ত্রাসী নিহত এবং ঘাঁটির উল্লেখযোগ্য মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে।
ভারতে করোনা পরিস্থিতি আরো খারাপ হলো। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭৩ হাজার ৮১০ জন।
পাকিস্তানের লাহোরে পুলিশের অভিযানে অন্তত তিন বিক্ষোভকারী নিহত হয়েছেন। দেশটির কট্টর ডানপন্থি দল ‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান’ (টিএলপি) সম্প্রতি ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে ব্যাপক বিক্ষোভ করে আসছে
ছিল বিভিন্ন চুক্তি। কূটনৈতিক কারণও ছিল। করোনাভাইরাসের টিকা উত্পাদনের সাথে সাথে বিভিন্ন দেশে তা রফতানি করেছে ভারত।
দিন যত যাচ্ছে ভারতে করোনায় আক্রান্তদের হার যে হারে বাড়ছে ঠিক তেমনি মৃত্যুও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনের পরিসংখ্যানে ভারতে করোনা আক্রান্তদের এবং মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমানে বাড়ছে।
দেশটির নববর্ষ উপলক্ষে মিয়ানমারের সামরিক জান্তা সরকার ২৩ হাজারেরও বেশি কারাবন্দিকে মুক্তি দিয়েছে। মিয়ানমারের কারা কর্তৃপক্ষের মুখপাত্রের বরাত দিয়ে আর্ন্তজাতিক গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
পঞ্চম দফায় শনিবার (১৭ এপ্রিল) সকাল ৭টা বাজতেই শুরু হয়ে গেছে ভারতের পশ্চিমবঙ্গের ৪৫ আসনের ভোটগ্রহণ। এর আগে ৪ দফায় রাজ্যের ১৩৫টি আসনে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এই দফায় ভোট কালিম্পঙের ১, দার্জিলিঙের ৫ এবং জলপাইগুড়ির ৭ বিধানসভা আসনের সবগুলিতেই।
মিয়ানমারে স্বায়ত্ত্বশাসনপন্থী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সশস্ত্র দলগুলোর সংঘবদ্ধ জোট দেশটিতে এক পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে।