মিয়ানমারের সামরিক জান্তা দেশটিতে হত্যার দায়ে ১৯ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে। শুক্রবার সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত মাওয়াদ্দি টিভিতে প্রচারিত খবরে এই তথ্য জানানো হয়।
এশিয়া
ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গে চতুর্থ দফার বিধানসভা নির্বাচনের ভোট। কোচবিহারে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছে। আরও ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। আগে ১৮ বছরের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
ভারতে আবারও কোভিড হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রের নাগপুরের করোনা হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (০৯ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮ টা ১০ মিনিটের দিকে ওই হাসপাতালে আগুন লাগে।
প্রাণহানি এড়ানো গেল না চতুর্থ দফার ভোটেও। কুচবিহারের শীতলকুচিতে ভোটের লাইনে দাঁড়াতে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। সদ্য আঠেরো পেরনো ওই কিশোরের প্রথম ভোট ছিল এ বার। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে মৃত কিশোরের পরিবার।
সপ্তাহখানেক আগেই মায়ানমারের প্রত্যন্ত এলাকার জনজাতি জঙ্গি গোষ্ঠীগুলি সেনা-বিরোধী বিক্ষোভে দেশের গণতন্ত্রকামী সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছিল। সেই মতো এ বার সেনা-পুলিশের গুলি বর্ষণের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র হাতে রুখে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন বিক্ষোভকারীরা।
চতুর্থ দফা নির্বাচন শুরু হল ভারতের পশ্চিমঙ্গ রাজ্যের ৫ জেলার ৪৪টি বিধানসভা কেন্দ্রে। কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ হচ্ছে ওই কেন্দ্রগুলোতে। এর মধ্যে উত্তরবঙ্গের কুচবিহার জেলার ৯ এবং আলিপুরদুয়ারের ৫টি বিধানসভা আসনের সব ক’টিতেই ভোটগ্রহণ চলছে।
নীলবাড়ির লড়াইয়ে শনিবার (১০ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ৫ জেলার ৪৪ কেন্দ্রে নির্বাচন। নির্বাচনী পরিসংখ্যান বলছে, ওই ৪৪ কেন্দ্রে ২০১৬ থেকে ২০১৯— ৩ বছরে বিজেপি-র ভোট বেড়েছে ৩ গুণেরও বেশি।
মায়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ তুঙ্গে। সেই উত্তাপ এবার ছড়াল বিদেশের মাটিতে। অভিযোগ, লন্ডনে মায়ানমারের দূতাবাস দখল করেছে সামরিক জান্টার সমর্থক বার্মিজ কূটনীতিবিদরা।
জর্দানের বাদশাহ আবদুল্লাহ বিন হুসেইন জানিয়েছেন, সৎ ভাই ও দেশটির সাবেক যুবরাজ শাহজাদা হামজা বিন হুসেইনকে তিনি নিজের তদারকিতেই রেখেছেন। বুধবার রাতে এক টেলিভিশন বক্তব্যে এই কথা বলেন তিনি।
বৃহস্পতিবার চতুর্থ দফার প্রচারের শেষ দিন। তাই শেষ দিনের প্রচারে ঝড় তুলতে তৈরি তৃণমূল-বিজেপি দুই শিবির। আর সেই দিনেই প্রথমবারের জন্য কলকাতায় বিজেপি-র হয়ে প্রচারে নামছেন মিঠুন চক্রবর্তী।
নির্বাচনী আচরণবিধি ভেঙে ধর্মের ভিত্তিতে ভোট চাওয়ার অভিযোগের প্রেক্ষিতে ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চেয়েছে নির্বাচন কমিশন। বুধবার তাঁকে নোটিস পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইরাকে মোতায়েন মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে বাগদাদ এবং ওয়াশিংটন ঐকমত্যে পৌঁছেছে। এ বিষয়ে গতকাল (বুধবার) দু দেশ একটি যৌথ বিবৃতি দিয়েছে।
দ্বিতীয় ঢেউয়ে বেহাল ভারত। এক লাখের গণ্ডি আগেই পেরিয়েছিল। এবার গত ২৪ ঘণ্টায় আক্রান্ত এক লাখ ১৬ হাজার জন। ভারত সরকার জানিয়েছে, আগামী চার সপ্তাহ ‘খুব সঙ্কটজনক’।
মিয়ানমারে জান্তা সরকারের সামরিক শাসনবিরোধী বিক্ষোভে সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর সহিংস অবস্থানে দেশটিতে সোমবার পর্যন্ত অন্তত ৫৭০ জন নিহত হয়েছে। মিয়ানমারের অবস্থা পর্যবেক্ষণকারী এক সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
কোথাও প্রতিপক্ষের ইট থেকে মাথা বাঁচাতে প্রার্থীকে হেলমেট পরে বুথে যেতে হল। কোথাও সংঘর্ষে আহত দলীয় কর্মীকে দেখতে গিয়ে চড় খেলেন প্রার্থী। কোথাও আবার দিনভর দফায় দফায় প্রার্থীকে হামলার শিকার হতে হল। ভারতের পশ্চিবঙ্গের রাজ্যের ৩ জেলার ৩১ আসনে তৃতীয় দফার ভোটে বিভিন্ন জায়গায় ধরা পড়ল অশান্তির ছবি।
মহামারী করোনাভাইরাসের ক্রমাগত বৃদ্ধির ফলে ভারতের দিল্লি সরকার রাত্রিকালীন কারফিউ জারি করেছে।