বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙচুর ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ঘটনায় পাবনায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, র্যালি ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
অপরাধ
নোয়াখালীর সুবর্ণচরে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নারী-পুরুষসহ ৭-৮ জনের একটি দল এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় হুমায়ুন (২২) নামের একজনকে আটক করেছে পুলিশ। নিহত কিশোরের নাম মো. নিজাম উদ্দিন (১৫)।
চট্টগ্রামের পটিয়া থেকে ৭ হাজার ৭শ ৯৫ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। শনিবার (১২ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়।
যশোর প্রতিনিধি: যশোরে সড়ক দূর্ঘটনায় মাসুদ রানা নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার হুদারাজাপুর নামকস্থানে পৌঁছালে যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দেশ ট্রাভেলস পরিবহনের সাথে মটর সাইকেলটির সংঘর্ষ হয়।
যশোর প্রতিনিধি: যশোর শহরের ষষ্টিতলা পাড়ায় আট বছর বয়সী এক ছেলে শিশু বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কমল চন্দ্র কর্মকার (৫০) নামে এক ব্যক্তি আটক করেছে পুলিশ ।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে সিলিন্ডার সদৃশ বোমা উদ্ধার করা হয়েছে।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সিরাজ শিকদার(৫২) ও তার ছেলে সাঈদী শিকদার(১৮)কে কুপিয়ে হত্য করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ি গ্রামের এ ঘটনা ঘটে।
যশোর প্রতিনিধি:যশোরে দূর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান সাগর নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে যশোর শহরের ঘোপ এলাকায় এ ঘটনা ঘটে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের এক কর্মীকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম রতন প্রিয় চাকমা ওরফে ধীমান (৩২)।
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্বামী মো. মোমিনুল হককে পরিকল্পিত ভাবে হত্যার দায়ে স্ত্রী রাবেয়া বেগমসহ পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সংবদ্ধ ধর্ষণের ভিডিও ধারণ করে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে এক মাস ধরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আপরাধী ৩ জনের মধ্যে ১ জনকে আটক করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজধানীতে মাদক বিরোধী অভিযান করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
লিবিয়ায় মানবপাচার মামলার ছয় পলাতক আসামির সন্ধান চেয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হয়েছে।
কিশোরগঞ্জে সিএনজি চালিত অটোরিকশায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এঘটনায় মা-মেয়েসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাঁরা হলেন- পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া এলাকার নূরুল্লাহর স্ত্রী লতিফা (৩৮), তার মেয়ে লিমা আক্তার (১৯) ও লিমার নানি দিলোয়ারা (৬০)।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে তার বাবা খুন হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের কলাপট্টিতে এ ঘটনা ঘটে