অপরাধ

৫ মিনিটেই ৯ লাখ টাকা লুট

৫ মিনিটেই ৯ লাখ টাকা লুট

প্রকাশ্য দিবালকে সোনালী ব্যাংকে ৫ মিনিটের মধ্যেই ৯ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে ব্যাংকের সবাইকে জিম্মি করে টাকা লুট করে নিয়ে যায়। রোববার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজারে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহে ১২টি মাথার খুলি ও ২ বস্তা হাড় উদ্ধার

ময়মনসিংহে ১২টি মাথার খুলি ও ২ বস্তা হাড় উদ্ধার

ময়মনসিংহের কোতয়ালি থানার পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে এক বাড়ি থেকে ১২টি মানুষের মাথার খুলি ও শরীরের নানা অংশের দুই বস্তা হাড়গোড় উদ্ধার করেছে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

চায়ের দোকানে ট্রাক ঢুকে বাগেরহাটে শিশু নিহত

চায়ের দোকানে ট্রাক ঢুকে বাগেরহাটে শিশু নিহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়কের পাশে চায়ের দোকানে দ্রুতগামী একটি ট্রাক ডুকে উল্টে গিয়ে এক শিশু নিহত হয়েছে।এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায়  বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাত ৯ টার দিকে  অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এর আগে ভুক্তভোগী শিশুর বাবা হরিরামপুর থানায় মামলা দায়ের করেন।

যশোর জেলা ডিসি এসপিসহ শীর্ষ কর্মকর্তাদের কাছে চাঁদা চেয়ে হুমকি

যশোর জেলা ডিসি এসপিসহ শীর্ষ কর্মকর্তাদের কাছে চাঁদা চেয়ে হুমকি

যশোর প্রতিনিধ: যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ শীর্ষ কর্মকর্তাদের কাছে টেলিফোনে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে তাদের পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়। পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) পরিচয়ে এই অপকর্ম করা হয়। কোনো কর্মকর্তাকে ফোন করে আবার কোনো কর্মকর্তার নাম্বারে খুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে চাঁদা চাওয়া হয়। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।

চাঁদপুরে ‘ধর্ষণে’ ৪র্থ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক

চাঁদপুরে ‘ধর্ষণে’ ৪র্থ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক

চাঁদপুর সদর উপজেলায় ৪র্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক জাকির হোসেন বেপারী (২৬) উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের মঙ্গল বেপারীর ছেলে।

আইনের আওতায় আসছে আরও ২০ এমপি

আইনের আওতায় আসছে আরও ২০ এমপি

দুর্নীতি অনুসন্ধানে থাকা আরও ২০ এমপিকে আইনের আওতায় আনছে ‍দুর্নীতি দমন কমিশন। এবিষয়ে দুর্নীতি দমন কমিশনার মো. মোজাম্মেল হক খান সাংবাদিকদের এ কথা জানান। 

সন্তান জন্মের পর মা-বাবা উধাও হওয়া বাবা গ্রেফতার

সন্তান জন্মের পর মা-বাবা উধাও হওয়া বাবা গ্রেফতার

সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতককে ফেলে বাবা-মা উধাও হওয়ার ঘটনায় নবজাতকের বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) নবজাতকের বাবা আলী আমজদকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জগন্নাথপুর থানা পুলিশ।

ইন্টারপোলের তালিকায় প্রথম বাংলাদেশী পাচারকারী

ইন্টারপোলের তালিকায় প্রথম বাংলাদেশী পাচারকারী

ইন্টারপোলের লাল তালিকায় ৭০ জনের বেশি বাংলাদেশী অপরাধীর নাম আছে৷ তবে মিন্টু মিয়া হচ্ছেন প্রথম বাংলাদেশী, যার নাম মানবপাচারকারী হিসেবে ওই তালিকায় স্থান পেয়েছে৷

পাবনায় ৫.৯২ একর জমির ফসল কেটে দিয়েছে সন্ত্রাসীরা

পাবনায় ৫.৯২ একর জমির ফসল কেটে দিয়েছে সন্ত্রাসীরা

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর ভবানীপুর এলাকায় ৫.৯২ একর জমির কলা গাছ ও অন্যান্য ফসল কেটে ধ্বংস করেছে স্থানীয় প্রভাবশালীদের সন্ত্রাসীরা। 

কুমিল্লায় স্ত্রীর সামনে কুপিয়ে যুবলীগ নেতাকে খুন

কুমিল্লায় স্ত্রীর সামনে কুপিয়ে যুবলীগ নেতাকে খুন

কুমিল্লায় নগরীর চৌয়ারা পুরাতন সড়কে স্ত্রীর সামনে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল ৭ টার দিকে সদর দক্ষিণ উপজেলার ধনপুর ফোনকা ব্রিকস ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।

কাপ্তাইয়ে ২ জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

কাপ্তাইয়ে ২ জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির কাপ্তায়ে ঘুম থেকে ডেকে তুলে সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২)নামের দুই ব্যক্তিকে গুলি কের হত্যা করেছে  দুর্বৃত্তরা । মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

যশোরের কেশবপুর উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাতাইসকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

১৯৫ কোটি টাকা পাচার : গ্রেফতার দেখানো হলো সম্রাটকে

১৯৫ কোটি টাকা পাচার : গ্রেফতার দেখানো হলো সম্রাটকে

ক্যাসিনো হোতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে করা মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি বর্তমানে কারাগারে আছেন।