ইউরোপ

কিয়েভে তুমুল লড়াই চলছে

কিয়েভে তুমুল লড়াই চলছে

ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। সেইসাথে দক্ষিণ, পূর্ব এবং উত্তরের প্রধান ইউক্রেনীয় শহরগুলির চারপাশে যুদ্ধ চলছে।

ইউক্রেন থেকে পালানোর মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান জেলেনস্কির

ইউক্রেন থেকে পালানোর মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান জেলেনস্কির

ইউক্রেন থেকে পালানোর বিষয়ে মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন গণমাধ্যমগুলো এমন সংবাদ প্রকাশ করেছে।

পূর্ব ইউরোপে এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করল আমেরিকা

পূর্ব ইউরোপে এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করল আমেরিকা

আমেরিকার অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমানের একটি কন্টিনজেন্ট পূর্ব ইউরোপে পৌঁছেছে। যখন ইউক্রেনের চলমান সংকটকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে উত্তেজনা বাড়ছে তখন এই জঙ্গিবিমান পাঠানো খবর এলো।

ইউক্রেন প্রশ্নে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে রাশিয়ার ভেটো

ইউক্রেন প্রশ্নে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে রাশিয়ার ভেটো

ইউক্রেনে মস্কোর আগ্রাসন প্রশ্নে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের বিরুদ্ধে ভেটো প্রদান করেছে রাশিয়া। আর চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোটদানে বিরত থেকেছে। নিরাপত্তা পরিষদের বাকি ১১ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলো রাশিয়াকে একঘরে করার জন্য এই প্রস্তাব এনেছিল। প্রস্তাবটি এখন ১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে যাবে।

রাশিয়ার হামলায় ইউক্রেনে ৫৭ বেসামরিকসহ ১৯৪ জন নিহত

রাশিয়ার হামলায় ইউক্রেনে ৫৭ বেসামরিকসহ ১৯৪ জন নিহত

ব্রিটেনের সামরিক বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হেপি দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের জনপ্রতিনিধিদের বলেছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনে ৫৭ বেসামরিকসহ ১৯৪ জন নিহত হয়েছেন। এ সময় রাশিয়ার ৪৫০ সেনা নিহত হয়।

কিয়েভ দখল নিয়ে যা বলছে ইউক্রেনের গোয়েন্দা সূত্র

কিয়েভ দখল নিয়ে যা বলছে ইউক্রেনের গোয়েন্দা সূত্র

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক অ্যান্তন হেরাসচেঙ্কো বলেছেন, উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিম দিক থেকে ট্যাঙ্ক বহর নিয়ে রাজধানী কিয়েভ দখলের জন্য এগিয়ে আসছে রাশিয়া।

সাড়ে চারশো সৈন্য হারিয়েছে রাশিয়া: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

সাড়ে চারশো সৈন্য হারিয়েছে রাশিয়া: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাজ্যের রেডিও ফোরকে দেয়া একটি সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, যুক্তরাজ্যের গোয়েন্দারা যাচাই করে জানতে পেরেছেন,''রাশিয়ার সশস্ত্র বাহিনী ৪৫০ জন সদস্য হারিয়েছে। কিয়েভের উত্তরে বিমানবন্দরের দখল নিতে ব্যর্থ হয়েছে তাদের এলিট স্পেৎনাজ বাহিনী। ''

ইউক্রেন জুড়ে রাশিয়ান বাহিনীর হামলা, অনেক ইউক্রেনিয়ান নিহত

ইউক্রেন জুড়ে রাশিয়ান বাহিনীর হামলা, অনেক ইউক্রেনিয়ান নিহত

দখলদার রাশিয়ান বাহিনী ইউক্রেনের গভীরে প্রবেশ করেছে। প্রাণঘাতি যুদ্ধে তারা কিয়েভের উপকন্ঠে পৌঁছেছে এবং পশ্চিমারা এর জবাবে শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

নিরাপদ আশ্রয়ে ছুটছে ইউক্রেনবাসী

নিরাপদ আশ্রয়ে ছুটছে ইউক্রেনবাসী

বিস্ফোরণ আর সাইরেনের শব্দে চোখেমুখে আতঙ্ক নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে ইউক্রেনবাসী। ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবারের সকালটা অন্য দিনের মতো ছিল না। প্রাণভয়ে অনেকেই নিরাপদ আশ্রয়ের পেছনে ছুটেছেন, কেউ–বা পালিয়েছেন দেশ ছেড়ে।

ইউক্রেনে সৈন্য পাঠাবে না ন্যাটো

ইউক্রেনে সৈন্য পাঠাবে না ন্যাটো

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) সেক্রেটারি জেনারেল জেন স্টোলেনবার্গ জানিয়েছেন, ইউক্রেনে সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই ন্যাটোর।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ প্রত্যাহারের আহ্বান তুরস্কের

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ প্রত্যাহারের আহ্বান তুরস্কের

ইউক্রেনে রাশিয়ান সেনা হস্তক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউক্রেনে রাশিয়ার ‘অনুচিত ও বেআইনি’ আক্রমণ অবসানের আহ্বান জানায় আঙ্কারা।

ইউক্রেনে আগ্রাসনের নিন্দা জানালেন নাভালনি

ইউক্রেনে আগ্রাসনের নিন্দা জানালেন নাভালনি

রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়েছেন।বৃহস্পতিবার কারারুদ্ধ এই রাজনীতিকের বিরুদ্ধে চলমান এক মামলার শুনানির সময় আদালতে বক্তব্যে এই কথা বলেন তিনি।

রাশিয়ার ঘোষণার পর বাইডেন যা বললেন

রাশিয়ার ঘোষণার পর বাইডেন যা বললেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ইউক্রেনের বিরুদ্ধে হামলা ঘোষণার পরই বিবৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবৃতিতে বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট পুটিন আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে, তিনি 'যুদ্ধ' করবেন।