ইউরোপীয় ই্উনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউক্রেনে হওয়া রুশ আগ্রাসন হলো ইউরোপের সবচেয়ে অন্ধকার সময়।
- ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- * * * *
- সাংফোর সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের এমওইউ স্বাক্ষর
- * * * *
- নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের প্রভাব বিষয়ে সেমিনার
- * * * *
- ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দরের ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’
- * * * *
- ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা
- * * * *
ইউরোপ
রাশিয়ার ৫০ জন সৈন্যকে হত্যা করার দাবি করেছে ইউক্রেন। সেইসাথে দেশটির চারটি ট্যাঙ্ক ধ্বংস এবং ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করারও কথা বলছে ইউক্রেন। বৃহস্পতিবার লুহানস্ক অঞ্চলে এসব সৈন্যকে হত্যা করা হয় বলে জানিয়েছে ইউক্রেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার সকালে কয়েকটি দিক থেকে ইউক্রেনে প্রবেশ করেছে রাশিয়ান সৈন্যরা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেয়ার পরপরই ইউক্রেনের রাজধানীতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইউক্রেনের দুই অঞ্চল- ডোনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে সেখানে রুশ সেনাদের প্রবেশের অনুমতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে সেনা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটো এলাকাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে প্রেসিডেন্ট পুতিন লুহানস্ক ও দোনেৎস্কে রুশ সৈন্য পাঠানোর নির্দেশ দেওয়ার পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং তাদের আরো কিছু মিত্র দেশ রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
রাশিয়ায় অবস্থান করা নাগরিকদের দ্রত দেশটি ছেড়ে আসার নির্দেশ দিয়েছে ইউক্রেন। বুধবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নির্দেশ দেয়া হয়।
গত কয়েকমাস ধরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে হামলার পরিকল্পনার যে অভিযোগ উঠেছিল, তা তিনি নাকচ করে এসেছেন।
বেশ কিছু দিন ধরেই উত্তেজনা চলছিল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। সোমবার ইউক্রেনের দুটি অঞ্চল- ডোনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে সেখানে রুশ সেনা প্রবেশের অনুমতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দুটি প্রজাতন্ত্রের স্বাধীনতার স্বীকৃতি দেয়ায় দ্রুতই এর নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। ফ্রান্স, জার্মানী ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, পুতিনের এ পদক্ষেপ মিনস্ক শান্তি চুক্তির স্পষ্ট লংঘন।
যুক্তরাজ্য আগামী বৃহস্পতিবার থেকে সব ধরনের করোনা বিধি তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। সেই সাথে পহেলা এপ্রিল থেকে বিনামূল্যে গণ-করোনা পরীক্ষা কার্যক্রমও বন্ধ করে দেয়া হবে।
ইউক্রেন ইস্যুতে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ জরুরী বৈঠক ডেকেছে। দেশটির পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো। এর কয়েক ঘণ্টা পরই ওই দুই অঞ্চলে রাশিয়ার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ওই এলাকায় শান্তি বজায় রাখতে সেনা মোতায়েন করা হবে।
ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চলে সামরিক ঘাঁটি নির্মাণের অধিকার পেয়েছে রাশিয়া। ওই দুই অঞ্চলের নেতাদের সাথে সই হওয়া নতুন চুক্তির ফলে রাশিয়া এই অধিকার পেয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশিত এক নথিতে বলা হয়েছে।
ইউক্রেন সংকট নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে যে শীর্ষ বৈঠকের কথা ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হচ্ছিল, তাতে ঠান্ডা পানি ঢেলে দিয়েছে ক্রেমলিন।
ইউক্রেনের সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বেড়ে চলেছে। এর পরিপ্রেক্ষিতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ড।এরই মধ্যে সীমান্তবর্তী বেশ কিছু শহরে যুদ্ধ থেকে পালিয়ে আসা সম্ভাব্য শরণার্থীদের আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্রও প্রস্তুত করা হচ্ছে।