ইউরোপ

যুক্তরাজ্যের শ্যাডো ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের শ্যাডো ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যে প্রায় ছয় বছর ধরে শ্যাডো আর্লি ইয়ার মিনিস্টারের দায়িত্ব পালনের পর ট্রেজারির শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিতে পেরে আনন্দিত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক।এক টুইট বার্তায় শ্যাডো চ্যান্সেলর রাচেল রিভস এমপির দলে নতুন চ্যালেঞ্জ নেয়ার জন্য মুখিয়ে আছেন বলে জানান তিনি।

ব্রাসেলসে কোভিড আইনের বিরুদ্ধে বিক্ষোভ, সংঘর্ষ

ব্রাসেলসে কোভিড আইনের বিরুদ্ধে বিক্ষোভ, সংঘর্ষ

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কোভিড আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। রোববার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ছোঁড়ে। এ সময়ে উভয়পক্ষে সংঘর্ষ  হয়।

ব্রিটেনে ৮৬ জনের ওমিক্রন শনাক্ত

ব্রিটেনে ৮৬ জনের ওমিক্রন শনাক্ত

বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব শুরু করেছে করোনাভাইরাস। আতঙ্ক বাড়াচ্ছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। ব্রিটেনে নতুন করে ৮৬ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে।

ইউক্রেনে আক্রমণ প্রশ্নে অবশেষে মুখ খুলল রাশিয়া

ইউক্রেনে আক্রমণ প্রশ্নে অবশেষে মুখ খুলল রাশিয়া

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে মার্কিন প্রশাসনিক কর্মকর্তা ও এক গোয়েন্দা নথির বরাত দিয়ে জানিয়েছে, ইউক্রেন আক্রমণে বিপুলসহ প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

ইউক্রেনে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

ইউক্রেনে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

রাশিয়া আগামী বছর যতো তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে বহুমুখী হামলা চালানোর পরিকল্পনা করছে। হামলায় এক লাখ ৭৫ হাজার রুশ সৈন্যের অংশ নেয়ার কথা রয়েছে। ওয়াশিংটন পোস্টের খবরে শুক্রবার এ কথা বলা হয়।

নরওয়েতে ৫০ জন ওমিক্রনে আক্রান্ত

নরওয়েতে ৫০ জন ওমিক্রনে আক্রান্ত

বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট ওমিক্রন। নরওয়েতে অন্তত ৫০ জনের দেহে এই নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে অসলো মিউনসিপ্যালিটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বিশ্বব্যাপী কয়লার ব্যবহার আবার বাড়ছে

বিশ্বব্যাপী কয়লার ব্যবহার আবার বাড়ছে

গ্লাসগো সম্মেলন শুরুর আগে ২০৩০ বা ২০৪০ সালের মধ্যে বিশ্বব্যাপী কয়লার ব্যবহার বন্ধ করার বিষয়ে একধরনের ঐকমত্য দেখা গিয়েছিল৷ তবে বিশেষজ্ঞরা এখন স্বীকার করছেন, সম্মেলনের চুক্তিপত্রে কয়লার ব্যবহার কমানোর কথা ঐ লক্ষ্য পূরণে পানি ঢেলে দিতে পারে৷

রুশ সীমান্তে ন্যাটোর যুদ্ধজাহাজ কী বার্তা দিচ্ছে

রুশ সীমান্তে ন্যাটোর যুদ্ধজাহাজ কী বার্তা দিচ্ছে

রুশ-ইউক্রেন জটিলতায় কতটা গুরুত্বপূর্ণ ন্যাটোর ভূমিকা? ব্রিটিশ যুদ্ধবিমানবাহী জাহাজ এইচএমএস কুইন এলিজাবেথে বসে সেই প্রশ্নের উত্তর খুঁজলেন ডয়চে ভেলের টেরি শুলৎজ।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এক-তৃতীয়াংশ নারী কর্মী যৌন হয়রানির শিকার

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এক-তৃতীয়াংশ নারী কর্মী যৌন হয়রানির শিকার

অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে কর্মচারীদের এক-তৃতীয়াংশই কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হয়েছেন - বলা হচ্ছে এক রিপোর্টে।এ বছরের প্রথম দিকে একজন মন্ত্রীর দফতরের সাবেক কর্মচারী ব্রিটানি হিগিন্স অভিযোগ করেছিলেন যে তারই একজন সহকর্মী তাকে ধর্ষণ করেছেন। ওই ঘটনার পর রাজধানী ক্যানবেরায় এ ধরনের বহু অসদাচরণের অভিযোগ প্রকাশ্যে আসতে থাকে।

সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী পদত্যাগের পর ফের পদে ফিরলেন

সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী পদত্যাগের পর ফের পদে ফিরলেন

সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন পদত্যাগের পর আবার ফিরে এসেছেন।রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির জের ধরে তিনি গত সপ্তাহে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছিলেন।

শরণার্থী সংকট: ইংলিশ চ্যানেল পাহারায় বিশেষ বিমান

শরণার্থী সংকট: ইংলিশ চ্যানেল পাহারায় বিশেষ বিমান

রোববারের বৈঠকে ফ্রান্স ছাড়াও উপস্থিত ছিল জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডসের মতো দেশগুলি। সকলেই একটি বিষয়ে একমত হয়েছেন, যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে শরণার্থীরা ইংলিশ চ্যানেল পাড়ি দিচ্ছেন, তা বন্ধ করতে হবে।