স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোতে শুরু হয়েছে জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন। ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সের ২৬তম সম্মেলন বা সংক্ষেপে কপ২৬ নামে পরিচিতি পাওয়া সম্মেলনটি বিশ্বনেতাদের অংশগ্রহণে সোমবার থেকে শুরু হয়েছে।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
ইউরোপ
গ্লাসগোয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈঠকে যোগ দিয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলির নেতারা। তার আগে রোমে আলোচনায় বসেছিলেন জি২০ দেশের নেতারা। পরিবেশ নিয়ে একাধিক বিষয়ে সেখানে আলোচনা হয়েছে।
বিশ্বের শিল্পোন্নত ২০ দেশের সংগঠন জি২০ শীর্ষ সম্মেলন থেকে ভূপৃষ্ঠকে আরো বেশি উত্তপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে ‘কার্যকর ও অর্থবহ পদক্ষেপ’ নিতে সম্মত হয়েছেন এসব দেশের নেতারা।
যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলে সালিসবারিতে দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অন্তত ১৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও কোস্টগার্ড হেলিকপ্টারও উদ্ধারকাজ চালাচ্ছে।
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬ গতকাল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিশ্ব নেতারা একত্রিত হয়েছেন।
জার্মানি, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস-সহ ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশ একটি নতুন সেনাবাহিনী তৈরির সিদ্ধান্ত নিয়েছে ।আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি দেখে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে নিরাপত্তা আরো শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করছে ইউরোপের একাধিক দেশ।
ব্রিটেনভিত্তিক সংস্কৃতি বিষয়ক নিলাম প্রতিষ্ঠান সাদেবিস লন্ডনে এক নিলামে উসমানিয়া সুলতান ১ম সুলাইমানের স্ত্রী হুররেম সুলতানের এক তেলচিত্র তোলা হচ্ছে।২৭ অক্টোবর লন্ডনে 'ইসলামি বিশ্ব ও ভারতের শিল্প' শিরোনামে অনুষ্ঠিত নিলামে এই তেলচিত্র প্রদর্শন ও বিক্রি করা হবে।
যুক্তরাজ্যে আবার হু হু করে বাড়ছে করোনা। প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, আর কিছুদিনের মধ্যেই দিনে এক লাখ করে মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন।
শীতের আগেই ব্রিটেন, রাশিয়া, রুমেনিয়া ও তুরস্কের মতো দেশে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে চলায় দুশ্চিন্তা দেখা দিচ্ছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্র অনুযায়ী শুধু ইউরোপেই এমন পরিস্থিতি দেখা যাচ্ছে৷
বেলারুশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী পোল্যান্ডে প্রবেশ করছে। এই অভিযোগ তুলে বেলারুশ সীমান্তে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত পোল্যান্ডের।
আমেরিকা, জার্মানিসহ ১০টি দেশের রাষ্ট্রদূত নাগরিক সমাজের নেতা ওসমান কাভালার মুক্তির দাবি করেছিলেন। তারপর ওই রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে তুরস্ক।
ন্যাটো মিশন স্থগিত করেছে রাশিয়া৷ পাশাপাশি ক্রেমলিন মস্কোতে ন্যাটোর লিয়াজোঁ কার্যালয়ও বন্ধ করে দিচ্ছে৷ সামরিক জোটটিতে থাকা রাশিয়ার আট সদস্যকে ন্যাটো বহিষ্কার করার পর এই ঘোষণা দিল ক্রেমলিন৷
ফ্যাসিবাদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইতালির রাজধানী রোম। তিনটি শ্রমিক ফেডারেশনের ডাকে শনিবার এ বিক্ষোভে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নামে দুই লাখের বেশি মানুষ। শ্রমিক ফেডারেশনের অফিসে হামলার বিরুদ্ধে অংশ নেন বিক্ষোভকারীরা।
রাশিয়ার নৌবাহিনী জাপান সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজকে ধাওয়া করেছে। মার্কিন ডেস্ট্রয়ারটি জাপান সাগরে রুশ পানিসীমা লঙ্ঘনের চেষ্টা করছিল।
নরওয়ের কঙ্গসবার্গের ঘটনা। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহতরা ভর্তি হাসপাতালে।দক্ষিণ-পূর্ব নরওয়ের শহর কঙ্গসবার্গ। বুধবার সন্ধে সাড়ে ছয়টা নাগাদ সেখানে আচমকাই তীর-ধনুক নিয়ে হামলা চালায় এক ব্যক্তি।
প্রতি শুক্রবার দুপুরে জুম্মার নামাজের আযান মসজিদের মাইকে প্রচারের অনুমতি দিয়েছে জার্মানির কোলন শহর কর্তৃপক্ষ৷ এক্ষেত্রে অবশ্য কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে৷